Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পিরোজপুরের মঠবাড়িয়ায় পাগলের তান্ডবে অর্ধ শতাধিক খড়ের গাদা পুড়ে ছাই

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় খড়ের গাদায় আগুন দিয়ে রাতভর তান্ডব চালিয়েছে জসিম নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় খেঁতাছিড়া এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে পরদিন ভোর পর্যন্ত এ তান্ডব চালায় সে।এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষকদের। অগ্নিকান্ডের খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার৷ চেষ্টা করেন। কিন্তু এর আগে অগ্নিসংযোগকৃত অধিকাংশ খড়ের গাদাই (কুটারবিস্তারিত পড়ুন
আশাশুনিতে প্রশিক্ষন ছাড়াই আবু সেলিম টট প্রশিক্ষক হিসেবে নিয়োজিত

স্টাফ রিপোর্টার: আশাশুনিতে কোন রকম প্রশিক্ষণ ছাড়াই সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম টট প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। বিষয়টি নিয়ে শিক্ষা অফিস সহ শিক্ষকদের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে। জানাগেছে, আশাশুনি উপজেলার ইউআরসিতে প্রাক—প্রাথমিক শিক্ষকদের কারিকুলাম বিস্তরণ করতে মৌলিক নির্দেশনা এবং শিশুদের বিকাশ বৃদ্ধিসহ শিক্ষা কার্যক্রম ও শিশুদের সার্বিক বিষয়ে ধারণা দিতে টট প্রশিক্ষনের সিদ্ধান্ত গ্রহণ করে প্রাথমিক শিক্ষা অফিদপ্তর। প্রশিক্ষণটি গত ইং ১০/০১/২৪ তারিখে শুরু হলেও নির্দেশনায় একজন টট প্রশিক্ষক নিয়োগেরবিস্তারিত পড়ুন
মনিরামপুরে অতিথি পাখি শিকারের দায়ে দুই যুবককে জরিমানা

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে অতিথি পাখি শিকারের দায়ে দুই যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- মনিরামপুর উপজেলার খানপুর গ্রামের মাওলানা রফিকুল ইসলামের দুই ছেলে মারুফ হোসেন (২১) ও আবুল হাসান (৩৫)। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড আলী হাসান বলেন- সকাল সাড়ে ১০টার দিকে খানপুর বিলে বিভিন্ন স্থানে পাখি শিকার করছিল মারুফ ও হাসান। খবরবিস্তারিত পড়ুন
জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে স্বপ্নসিঁড়ির মতবিনিময়

সাতক্ষীরার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এর সাথে মতবিনিময় করেছেন প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ি, সাতক্ষীরার সদস্যরা। শনিবার (১৩ জানুয়ারি) সকালে চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন পিপি এড. ওসমান গণি, এমআর পরিবহনের চেয়ারম্যান শেখ নুরুল হক, স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামকে সংগঠনের বিভিন্ন কার্যক্রমবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন প্রলোভনে নারীর অশ্লীল স্থিরচিত্র ও ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া ঈদগাহর সামনের সড়ক থেকে পূর্বপরিকল্পিত ভাবে ফাঁদ পেতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মারুফ হোসেন বাপ্পী (২৬)। সে সাতক্ষীরা পৌর এলাকার মুনজিতপুর গ্রামের মৃত আনোয়ারুল ইসলামের পুত্র। সম্প্রতি দেশেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সন্ত্রাসী কর্তৃক ট্রাক প্রতীক সমর্থনকে জীবননাসের হুমকি, থানায় জিডি

আবু সাঈদ, সাতক্ষীরা: জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সন্ত্রাসী কর্তৃক ট্রাক প্রতীকের সমার্থককে মারধোর ও জীবননাসের হুমকির অভিযোগ, থানায় সাধারন ডায়েরি। চলতি মাসের ৭ তারিখের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর-২ আসনের ট্রাক প্রতীক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আফসার আলীর সমার্থক হিসেবে কাজ করেন সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মোমিনুর রহমান। বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারেন নি আক্তারুজ্জামান বকুল, পিতা- রফিকুল ইসলাম, সাং- গয়েসপুর সহ আরো কয়েকজন। তারই জের হিসেবে গতবিস্তারিত পড়ুন
আপনাদের মনে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করে দেন: এমপি আজিজ

সোহেল পারভেজ,কেশবপুর: যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম বলেছেন, আপনারা আমাকে ভোট ও ভালোবাসা দিয়ে এমপি বানিয়েছেন আমি আপনাদের সেবা দিতে চাই। আমি আপনাদের পরিবারের মানুষ হয়ে আপনাদের মাঝে বেচে থাকতে চাই। যখন তখন কোনো কাজ নিয়ে আমার কাছে ছুটে যেতে হবে না। আমি যে কোনো প্রয়োজনে আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। নির্বাচন চলাকালে যারা আমাদের আপনাদের মনে কষ্ট দিয়েছেন তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। তিনি আরও বলেন, অতিতেরবিস্তারিত পড়ুন
নড়াইলের পল্লীতে কৃষককে কুপিয়ে খুন

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ধরে কৃষককে কুপিয়ে খুন। জমি সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে কৃষক ওলিয়ার মোল্যাকে (৬০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত ওলিয়ার চরদিঘলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে। নিহতের স্ত্রী আছমা বেগমসহ পরিবারের সদস্যরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পঞ্চপল্লীর মাতব্বরবিস্তারিত পড়ুন
নড়াইলে জনপ্রিয় হয়ে উঠছে সরিষা চাষ

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সরিষা চাষ। নড়াইলে জনপ্রিয় হয়ে উঠেছে ‘রিলে’ পদ্ধতির সরিষা চাষ।রিলে’ বা ‘সাথী’ পদ্ধতির ফলে দুই ফসলি জমি এখন তিন ফসলিতে রূপান্তর হয়েছে। এরই ধারাবাহিকতায় নড়াইল জেলাতেও এ পদ্ধতিতে চাষাবাদ বেড়েছে। ‘রিলে’ পদ্ধতিতে মূলত আমন ধানের সঙ্গে উন্নত জাতের সরিষা চাষাবাদ করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, ‘রিলে’ পদ্ধতি অনেকের কাছে শুনতে নতুন মনে হলেও দিন দিন জনপ্রিয়তা বাড়ছে। কমবিস্তারিত পড়ুন
শাহ আমানত বিমানের ফ্লাইট থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা। শনিবার (১৩ জানুয়ারি) সকালে বিমানের ওই উড়োজাহাজে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে শনিবার সকাল আটটা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছে বিমানের বিজি-১৫২ ফ্লাইটটি। এরপর বিশেষ তথ্যের ভিত্তিতেবিস্তারিত পড়ুন

