Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৫

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ কর্তৃক ৫০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত আব্দুল্লাহ বিশ্বাস (৩৬), ওমর আলী (৩৫), মোঃ শামীম ফকির (৪৯), ফেরদাউস শিকদার (২৮) ও মোঃ ইব্রাহিম শিকদার (৩২) নামের ০৫ জন মাদকসেবীদের গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল্লাহ বিশ্বাস (৩৬) লোহাগড়া থানাধীন তেতুলবাড়ীয়া গ্রামের মোক্তার বিশ্বাসের ছেলে। ওমর আলী (৩৫) মাকড়াইল গ্রামের মৃত আকবর আলীর ছেলে।বিস্তারিত পড়ুন
শিক্ষার প্রশার ও পরিবেশ উন্নয়নে যুব সমাজের অনুপ্রেরণা দিবাশিষ রায় অলোক

সেলিম হায়দার,তালা: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের একটি প্রত্যন্ত অঞ্চল পুন্ডুলিক পাড়া। এই অঞ্চলটি শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। এই অঞ্চলের শিক্ষা, যোগাযোগ ও পরিবেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন এখানকার আলো বাতাসে বেঁড়ে উঠা দেবাশীষ রায় অলোক। শিক্ষার প্রসারের জন্য গড়ে তুলেছেন শিশু শিক্ষা প্রতিষ্ঠান “বিদ্যা বিকাশ কেন্দ্র”। প্রতিনিয়ত পরিস্কার ও সংস্কার করে চলেছেন এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। সে সাহাজাতপুর গ্রামের নীলমণি রায়ের ছেলে। রবিবার সরেজমিনবিস্তারিত পড়ুন
তালায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো কলেজ ছাত্রের

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় দ্রুত গতির মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে অভি কুমার দে (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। একই সময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী। রবিবার (১৪ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অভি পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমার দে’র ছেলে। সে তালা সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো। আহতরা হলেন- কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যাবসায়ী আলমগীরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার উন্নয়নে এবং ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশন। রবিবার (১৪ জানুয়ারী) সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।বিস্তারিত পড়ুন
কেশবপুরের সাংবাদিক এস আর সাঈদ সমাজ উন্নয়নে কাজ করে চলেছেন

কেশবপুরে অনন্য প্রতিভাবান সাংবাদিক এস আর সাঈদ সমাজ উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন। জানাগেছে, সাংবাদিক এস আর সাঈদ ২৮-০৮-১৯৭৭ তারিখে কেশবপুর উপজেলার ভেরচী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ডাক্তার আজিজুর রহমান গাজী ও মাতার নাম বেগম হালিমা রহমান। এস আর সাঈদ ১৯৯২ সালে এসএসসি, ১৯৯৪ সালে এইচএসসি, ১৯৯৭ সালে বিএসএস অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) ও ১৯৯৮ সালে এমএসএস পাশ করেন। ১৯৯৭ সালে ছাত্র অবস্থায় দৈনিক পূর্বা ল পত্রিকারবিস্তারিত পড়ুন
শিমুল সরকারের উপরে হামলার প্রতিবাদে সোচ্চার টেলিভিশন নাটকের পরিচালক প্রযোজকরা

নাট্য নির্মাতা শিমুল সরকারের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ডিরেস্টরস গিল্ড বাংলাদেশ এবং টেলিভিশন এন্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন টেলিপ্যাব। এছাড়াও হামলাকারীদের শেল্টারদাতাদেরও উপযুক্ত শাস্তি নিশ্চিতকরণের জোর দাবি জানিয়েছেন তারা। আসামীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না করলে জাতীয়ভাবে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও দাবি করা হয়েছে। মনোয়ার পাঠান ও সাজু মুনতাসির সাক্ষরিত বিবৃতিতে টেলিপ্যাব এবং অনন্ত হীরা ও এস এম কামরুজ্জামান সাগর সাক্ষরিত বিবৃতিতে ডিরেক্টরস গিল্ডবিস্তারিত পড়ুন
সীমান্ত সম্প্রীতি সংঘের লাইব্রেরিতে বই উপহার দিলেন চেয়ারম্যান ডালিম

কলারোয়া উপজেলার সেচ্ছাসেবী সংগঠন সীমান্ত সম্প্রীতি সংঘ কতৃক প্রতিষ্ঠিত জ্ঞানতরী পাবলিক লাইব্রেরিতে প্রায় ৫০,০০০ টাকা সমমূল্যের ১৫০ টি বই উপহার প্রদান করেন ৭ নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ডালিম হোসেন। গত ১২ জানুয়ারি ২০২৪ তিনি সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি রুহুল কুদ্দুসকে বই হস্তান্তর করেন। উল্লেখ্য, গত ১-৭ জানুয়ারি সীমান্ত সম্প্রীতি সংঘের জ্ঞানতরী পাবলিক লাইব্রেরিতে বই অনুদান সপ্তাহ-২০২৪ পালিত হয় এবং সেখানে চেয়ারম্যান ডালিম হোসেন বিপুল পরিমাণ বই উপহার প্রদানের ঘোষণাবিস্তারিত পড়ুন
মানুষের ভালবাসায় সিক্ত হয়ে জনগণের সেবক হতে চাই : ফিরোজ আহম্মেদ স্বপন

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১(তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন শপথ অনুষ্ঠান শেষে কলারোয়ায় গমন করে জনগণের উঞ্চ ভালবাসায় সিক্ত হয়েছেন। শনিবার(১৩ জানুয়ারী) সকাল থেকে কলারোয়া পৌর সদরে এমপি ফিরোজ আহম্মেদ স্বপনের নিজ বাড়িতে শুভেচ্ছা বিনিময়ে তালা- কলারোয়ার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন সর্বশক্তিমান মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েবিস্তারিত পড়ুন
কেশবপুরকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চান সংসদ সদস্য আজিজুল ইসলাম

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত সর্ব কনিষ্ঠ সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেছেন, কেশবপুর উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। চাঁদাবাজ মুক্ত শিক্ষিত যুবসমাজ গড়তে চাই। আমি আপনাদের কাছে স্যার বা সাহেব হয়ে থাকতে চাই না, আপনাদের মাঝে সেবক হয়ে চীরদিন বেচে থাকতে চাই। আপনারা কেশবপুরকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে আমাকে সহযোগিতা করবেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আমারবিস্তারিত পড়ুন
কেশবপুরে দলিত জনগোষ্ঠীর মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান বিতরণ

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় ইসলামিক রিলিফ সুইডেন এর অর্থায়নে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, আর্থিক অনুদান বিতরণ ও উদ্বুদ্ধকরণ সমাবেশ শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের হলরুমে দলিতের বাস্তবায়নে ও দলিতের কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলাবিস্তারিত পড়ুন

