মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় আয়া নিযোগের নামে সভাপতির অর্থ আত্মসাত

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নলী জয়নগর কাদেরীয়া দাখিল মাদ্রাসায় একজন আয়া নিয়োগের নামে ৪ লাখ ৩৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাইদুল ইসলাম টিপুর বিরুদ্ধে। চাকরি না হওয়ায় বারবার টাকা ফেরত চেয়েও না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

আয়া পদে চাকরি বঞ্চিত মোছাঃ মাছুমা বেগম নামের ওই ভুক্তভোগী নলী গোলবুনিয়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী। তিনি জানান,২০২২ সালের জুন মাসে মাদ্রাসাটিতে আয়া ও নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।আমি আয়া পদে আবেদন করি।এরপর আমার স্বামীর সাথে সভাপতির যোগাযোগ হয়।

সভাপতিকে ৪ বারে ৪ লাখ ৩৭ হাজার টাকা প্রদান করি।১ম বার ১ লাখ ৫০ হাজার টাকা ও ২য় বার ৫১ হাজার টাকা দেই। চাকরি নিশ্চিত জেনে সুদে এনে ৩য় বার ১ লাখ ৫৬ হাজার টাকা এবং গরু বিক্রি করে সর্বশেষ আরও ৮০ হাজার টাকা সভাপতি টিপু খানকে দেওয়া হয়। ২০২৩ সালের অক্টোবর মাসে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমি পরীক্ষায় অংশগ্রহণ করি।পরে জানতে পারি সভাপতি টিপু খান আরও বেশি টাকায় নিয়োগ পত্রটি আসমা নামে আরেকজন প্রার্থীকে দিয়ে দিয়েছেন।

২৪ জানুয়ারি লিখিত অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অভিযোগটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট অগ্রগামী করেছেন।বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রেরনের নির্দেশ দিয়েছেন তিনি।

এ ব্যাপারে মাদ্রাসাটির সভাপতি সাইদুল ইসলাম টিপু খান জানান,নিয়োগ স্বচ্ছ হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল কালাম আজাদ গং আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী