সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেন্ডার ভিত্তিক বৈষম্য দূরীকরণে স্টোক হোল্ডারদের সাথে অবহিতকরণ সভা

জি.এম আবুল হোসাইন, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশ’র সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের আলোকে কমিউনিটিতে জেন্ডার ভিত্তিক বৈষম্য দূরীকরণে স্টোক হোল্ডারদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দেড় টা পর্যন্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, ফিংড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. মাহফুজ সরদার, রত্না রানী সরকার, ইউপি সচিব কাঞ্চন কুমার দে, শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর সবুর, ফিংড়ী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. ওয়েছ কুরণী, স্থানীয় নারী ও কিশোরীরা।

ফিংড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. মাহফুজ সরদার বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে তাদেরকে সচেতন করতে হবে। তাদের অবস্থার পরিবর্তন করতে হলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প আরো ৫-৬ বছর কাজ করা উচিত বলে আমি মনে করি। কারণ এত অল্প সময়ে তাদের পরিবর্তন করা কখনো সম্ভব নয়। এজন্য ব্রেকিং দ্য সাইলেন্স ও অক্সফাম বাংলাদেশ এর সুদৃষ্টি আকর্ষণ করছি।

ইউপি সচিব কাঞ্চন কুমার দে বলেন, দীর্ঘদিন ধরে ব্রেকিং দ্য সাইলেন্স ফিংড়ী ইউনিয়নে কাজ করে যাচ্ছে। তারা ঝড়েপড়া শিক্ষার্থীকে স্কুলে ভর্তি, যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার, শিশু, কিশোরী ও নারীদের অধিকার, জেন্ডার ভিত্তিক বৈষম্য দূরীকরণে করণীয়, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ছাড়াও বিভিন্ন সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের মাধ্যমে যে সেবা প্রদান করছে, এটা আরো দীর্ঘকাল হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে কায়পুত্র, পাড়ুই, ঝষি, রাজবংশী ও দাস সম্প্রদায়ের মানুষ স্বাভাবিক সময়ের জনস্রোতে মিশতে পারবে।এগিয়ে যাবে সমাজের মূল ধারার মানুষের সাথে।

অবহিতকরণ সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন। সার্বিকভাবে সহযোগিতা করেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফলবিস্তারিত পড়ুন

রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি

রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহতদের সবার মুখবিস্তারিত পড়ুন

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী

‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন