শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বার বিজয়ী হতে মেয়র নজরুলের কর্মীসভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের ক্ষণ গণনা শুরু হওয়ায় চলছে নানা তোড়জোড়। আগামি ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
পৌরসভা নির্বাচন উপলক্ষে নড়েচড়ে বসেছে সম্ভাব্য মেয়র প্রার্থীরা।

তাই মাঠে নেমেছেন মেয়র প্রার্থী, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর দ্বিতীয় বার মেয়র হতে কর্মীসভা করেছেন।

পৌরসভার কার্যালয়ে অনুষ্ঠিত ওই কর্মীসভায় তিনি কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং পুনরায় মেয়র হতে প্রার্থীতা ঘোষণা দেন। কর্মীসভায় ৯ টি ওয়ার্ডের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসময় নজরুল ইসলাম সওদাগর বলেন, আমি গত ৫ বছর ধরে পৌরবাসীর জন্য মাঠে কাজ করেছি। গ শ্রেণির পৌরসভা থেকে খ শ্রেণিতে উন্নীত করেছি। পৌরসভার সিংহভাগ রাস্তা পাকাকরণ করেছি। পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলাম ভবিষ্যতেও তাদের পাশে থাকব।

আগামি ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে তাকে আবার মেয়র হিসেবে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

  • ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা