সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় শিশুসন্তানকে হত্যা করার অভিযোগ পিতার বিরুদ্ধে

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরার সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামে দ্বিতীয় শ্রেণিতে পড়–য়া ছেলে আরিফ বিল্লাহকে হত্যা করে ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত বাবা ইয়াসিন আলীর বিরুদ্ধে। শুক্রবার ভোররাতে ধলাবাড়িয়া মাঠপাড়ার আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এঘটনায় ইয়াসিন আলীকে আটক করেছে সদর থানার পুলিশ। আরিফ বিল্লাহ ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বির্দ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আরিফের মা রোকেয়া খাতুন জানান, সদর উপজেলার চুপড়িয়া গ্রামের নূর ইসলামের ছেলে ইয়াছিন আলীর সাথে আমার ১০ বছরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্ত্রীর সাথে বি‌রো‌ধে শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় স্ত্রীর সাথে গোলযোগের জের ধরে নিজের শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে পিতা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক পিতা ইয়াসিন আলী গাজীকে গ্রেপ্তার করেছে। নিহত শিশুটির নাম আরিফ হোসেন (৮)। সে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গুচ্ছ গ্রামের ইয়াসিন আলী গাজীর ছেলে। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, ঘাতক ইয়াসিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কলারোয়ায় দুই সমকামী কিশোরী আটক

জুলফিকার আলী, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় দুই সমকামী কিশোরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা এলাকা থেকে তাদের দুইজনকেব আটক করা হয়। আটক এক কিশোরীর বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার ইদনপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মহিমা খাতুন (১৭) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের আনিসুর রহমানের মেয়ে রুবিনা খাতুন (১৮)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় ১বছর আগেবিস্তারিত পড়ুন

ঘুষ নিয়ে চাকুরী না দেওয়ায় গণধোলাই খেলো প্রধান শিক্ষক, দোষ হলো ঈগল প্রতীকের সমর্থকদের

নিজস্ব প্রতিনিধি: চাকুরীর জন্য ঘুষ দিয়েও চাকুরী না পেয়ে ভবানিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজারুল হককে পেটালেন ভূক্তভোগী ক্ষতিগ্রস্থ প্রার্থীরা। ঐ প্রধান শিক্ষক কোনদিন লাঙ্গলের জনসভা বা মিটিংয়ে যায়নি। অথচ এই ঘটনাকে ভিন্নখাতে নিতে দোষ চাপানো হয়েছে ঈগল প্রতীকের সমর্থকদের উপর। এ যেন উদোর পিন্ডি বুদোর ঘাড়ে। সাতক্ষীরা-২আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী এবং সমর্থকরা ভোটে নিশ্চিত পরাজয় ভেবে নির্বাচন থেকে সরে দাড়াতে পায়তারা করছে সেই সাথে মিথ্যাচার করছে এটা তারই বহি-প্রকাশ।বিস্তারিত পড়ুন

আয়েনউদ্দিন মহিলা মাদ্রাসার নবগঠিত গভর্নিং বর্ডির প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার নবগঠিত গভর্নিং বর্ডির প্রথম সভা বৃহস্পতিবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত গভর্নিং বডির সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলাসহ সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসার অধ্যক্ষ মো: রুহুল আমিন। সভায় সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুকে শিক্ষানুরাগি সদস্য হিসেবে কো-অপট করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: রুহুল আমিন, প্রতিষ্ঠাতা সদস্য সাবেক কমিশনার আবুল কাশেম, দাতা সদস্য মো: ইশারাত আলী,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-২ আসনে লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আশুকে হর্ষবর্ধন শ্রিংলার জীবনী হস্তান্তর

ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও জি ২০ এর মূখ্য সমন্বয়ক হর্ষবর্ধন শ্রিংলার জীবনী দার্জিলিং থেকে দুনিয়া গ্রন্থটি সাতক্ষীরা-২ আসনের লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মো. আাশরাফুজ্জামান আশুকে হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং সদস্য নাজমুন আসিফ মুন্নী।

ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় লক্ষাধিক মানুষের ঢলই প্রমাণ করে সাতক্ষীরা-২ আসনে রবি বিকল্প নেই

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের ঈগল প্রতীকের প্রার্থী বারবার নির্বাচিত সাংসদ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) বিকাল ৩টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈগল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাকবিস্তারিত পড়ুন

সদর আসনে ট্রাক প্রতীক এর শোডাউন ও নির্বাচনী জনসভায় মানুষের ঢল

আবু সাঈদ, সাতক্ষীরা: জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. আফসার আলীর ট্রাক প্রতীকের নির্বাচনী মোটর সাইকেল শোডাউন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটর সাইকেলের শোডাউন শেষে শহরের মোজাহার পেট্রোল পাম্পের সামনে নির্বাচনী জনসভা বিকাল ৩ টার সময় অনুষ্ঠিত হয়। ট্রাক প্রতিকের নির্বাচনী প্রধান সমন্বয়ক ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার উন্নয়নকে ধরে রাখতে হলে সকল ভেদাভেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিবেন- শহিদুল ইসলাম মিলন

মোঃ শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে আজ মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। যা বর্তমান ডিজিটাল বাংলাদেশের মানুষ ভোগ করতে শুরু করেছে। তাই এই নির্বাচনে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করার জন্য নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে বাগআঁচড়া হাই স্কুল মাঠে বিশাল নির্বাচনী পথসভায় বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইসলাম ধর্মে গ্রহন করলেন এক তরুনী

সাতক্ষীরা প্রতিনিধি: লোভ লালসা, ভয়ভীতি, কোন প্রকার অর্থের প্রলোভন ছাড়াই শুধুমাত্র ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে “সারা আফরিন নাম ধারন করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন এক তরুনী। বৃস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের সনাতন বৈরাগীর মেয়ে দেবশ্রী বৈরাগী বর্তমানে সারা আফরিন (১৯)। লিখিত বক্তব্যে তিনি বলেন আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করি। কিন্তু পড়াশুনার পাশাপাশি এবংবিস্তারিত পড়ুন