শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলায় যুব ফোরামের ত্রৈমাসিক সভা ও নাগরিক প্লাটফর্মের সাথে তথ্য বিনিময়

এস এম ফারুক হোসেন, কলারোয়: বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় কলারোয়া উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভা এবং শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

(১৫ জানুয়ারি) সোমবার সকাল ১০ টায় কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুব ফোরামের আহ্বায়ক মো: আব্দুস সাত্তার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সম্মানীত সদস্য সাংবাদিক এসএম ফারুক হোসেন, প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রূপান্তর আস্থা প্রকল্পের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মাসুদ রানা।

মাঠপর্যায়ের পরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে বিশষ আলোচনা করেন ক্লাষ্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ। সভায অংশগ্রহণকারী হিসেবে উপজেলার ১২ টি ইউনিয়নের ৩০ জন যুব সদস্য ও জেলা নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত