শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সাব-রেজিস্ট্রার সনদপত্র দলিল লেখকদের দিনব্যাপী ২০২৩-২৪ অর্থবছর অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় সাব-রেজিস্ট্রারের নিজস্ব কার্যালয়ে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণত কর্মরত ৪৫ জন সনদপ্রাপ্ত দলিল লেখকগণের শুদ্ধাচার, নৈতিকতা, কাজের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব ও কোর্স পরিচালনার দায়িত্ব পালন করেন কলারোয়া সাব-রেজিস্ট্রার ইমরুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষকবিস্তারিত পড়ুন

মনিরামপুরে পুকুরে ডুবে শিশুর মত্যু

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে পুকুরের পানিতে ডুবে জাবের হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার টুনিয়াঘরা গ্রামে ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের সাহাবুর খানের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মারা যাওয়া শিশুর চাচাতো ভাই এনামুল হক বলেন- সকালে জাবের বাড়িতে খেলছিল। একপর্যায়ে মা সোহাগী খাতুন ছেলেকে খুঁজতে থাকেন। পরে বাড়ির অদূরে প্রতিবেশী আব্দুল আজিজ খানের পুকুরে ছেলেকে ভাসতে দেখে তিনি চিৎকার করেন। এনামুলবিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় বাইপাস সড়ক নির্মাণ বন্ধের দাবিতে স্বার্থান্বেষী মহলের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সারা দেশে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে সরকার যখন বদ্ধ পরিকর, ঠিক সেই মূহুর্তে এটাকে পূজি করে ফাঁয়দা লুটতে ব্যাস্ত একটি স্বার্থান্বেষী মহল। এমনই চিত্র পাওয়া গেছে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকাতে। সম্প্রতি যশোর টু সাতক্ষীরা প্রস্তাবিত ৬ লেনের একটি সড়ক বাস্তবায়নে সরকারি প্রজ্ঞাপন জারি হলে সরকারের বিভিন্ন সড়ক বাস্তবায়ন সংস্থা কার্যক্রম শুরু করে। তারই ফলশ্রুতিতে নাভারণ টু সাতক্ষীরা সড়কের জামতলা টু বেলতলা বাইপাস সড়ক নির্মান হবে শোনারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে, জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলাবিস্তারিত পড়ুন

অসাধু চক্রের ইন্ধনে খুলনার কয়রায় ভাঙন কবলিত নদী থেকে বালু উত্তোলন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার উপকূলীয় উপজেলা কয়রার কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর ভাঙন কবলিত এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় ও বহিরাগত একাধিক বালু খেকোরা বাণিজ্যিকভাবে বিক্রির জন্য ড্রেজার মেশিন দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করছে। প্রথমে উত্তোলিত এসব বালু বিভিন্ন জলাশয় ও ফসলি জমি ভরাট করে মজুদ রাখা হয়। পরে বিভিন্ন ঠিকাদার ও ব্যক্তির চাহিদা মতো সরবরাহ করা হচ্ছে। এতে নদী ভাঙনের প্রবণতা বৃদ্ধি হয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের নবাগত ইউএনওকে ডি.বি হাইস্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি: নবাগত সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়াকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুল। সোমবার (১১ ডিসেম্বর) সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও সাতক্ষীরা পৌর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষকরা নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসারকে বরণ করে ফুলের শুভেচ্ছা জানান। এসময় নবাগত নির্বাহী অফিসার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সদরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকেবিস্তারিত পড়ুন

কয়রা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে কম্বল বিতরণ

কয়রা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে প্রথম ধাপের শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ১০ ডিসেম্বর দিবাগত সন্ধ্যার পরে এ কম্বল বিতরণ শুরু করা হয়। কয়রা বাজারের অসহায়, দিনমজুর ও হত দরিদ্র পথচারীদের মাঝে কয়রা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল কবির সম্রাট ও সাধারণ সম্পাদক এম, রকিব হাসানসহ ইউনিটির অন্যান্য সদস্যরা মিলে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করেন। ইউনিটিরবিস্তারিত পড়ুন

সাংবাদিক না হয়েও যখন প্রেসক্লাবের উপদেষ্টা! নির্লজ্জতা বেহায়াপনার একটা সীমা থাকা দরকার

উনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিচয় দেন সাংবাদিক। তার লেখা সংবাদ কেউ কোনদিন পড়েছে বা দেখেছে এমন কোন লোক খুঁজে না পেলেও বেশ দাপটের সাথে স্বঘোষিত ভাবে স্থানীয় একটি প্রেসক্লাবের উপদেষ্টা সেজে সুকৌশলে বিভিন্ন সুযোগ সুবিধা হাতিয়ে নিচ্ছেন বলে একাধিক সুত্রে জানা গেছে। বিভিন্ন সুত্র থেকে প্রাপ্ততথ্যে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ গ্রামের মৃত.আব্দুস সাত্তারের পুত্র ও জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুলবিস্তারিত পড়ুন

তালায় ধান সংগ্রহে লটারিতে কৃষক নির্বাচন

সাতক্ষীরার তালায় আমন ধান সংগ্রহে ‘কৃষকের অ্যাপের’ মাধ্যমে ১৮৮ কৃষক নির্বাচন করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অনলাইনে এ কৃষক নির্বাচন করা হয়। লটারির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুজ্জামান, পাটকেলঘাটা গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রেজা প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে ৫৬৫ টন ধান ৩০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।বিস্তারিত পড়ুন

তালার সেনেরগাতি দারুস সুন্নাহ সালাফিইয়াহ একাডেমির শুভ উদ্বোধন

হাবিবুল্লাহ বাহার, ধানদিয়া: তালার সেনেরগাতি দারুস সুন্নাহ সালাফিইয়াহ একাডেমির শুভ উউদ্বোধন করা হয়েছে। (১০ ডিসেম্বর) রবিবার সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার মাদ্রাসা মাঠে এই একাডেমী উদ্বোধন করা হয়।মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসা শিক্ষক সিরাজুল ইসলামের পরিচালনায় ও দারুস সুন্নাহ সালাফিইয়াহ একাডেমির সভাপতি প্রভাষক আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডির্পামেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ার খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড.ইঞ্জিঃ মোঃ রাফিজুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে দারুস সুন্নাহ সালাফিইয়াহবিস্তারিত পড়ুন