বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

জি এম আল ফারুক, আশাশুনি: প্রেসক্লাবের নব গঠিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আশাশুনি প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যনির্বাহী সদস্য জি এম মুজিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য সমীর রায়, সাধারণ সম্পাদক এস কে হাসান, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, সহ সভাপতি আলী নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিকবিস্তারিত পড়ুন

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা এস এম সাখাওয়াত হোসেন, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেলবিস্তারিত পড়ুন

দেবহাটা প্রেসক্লাবে নবাগত ইউএনও আসাদুজ্জামানকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানকে যোগদান পরবর্তী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টায় নিজস্ব কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দেবহাটা প্রেসক্লাব। প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর অপর সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা

জি.এম আবুল হোসাইন, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে অনলাইন এর মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর-কিশোরীদের সম্পৃক্তকরণ শীর্ষক দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জে শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন এর মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর- কিশোরীদের সম্পৃক্তকরণ শীর্ষক দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে বৃহস্পতিবার কালিগঞ্জ সুশীলনের প্রশিক্ষণ কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত দক্ষতাবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণ

ফারুক হোসাইন রাজ, কলারোয়া(সাতক্ষীরা): লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া সংস্কৃতি ও সাহিত্য অঙ্গনেও ভূমিকা রাখতে সাতক্ষীরা কলারোয়া সরকারি কলেজে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৩। আজ সমাপনী অনুষ্ঠানে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুপুরে কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। তিনদিন ব্যাপীবিস্তারিত পড়ুন

নড়াইলে একাধিক মানব পাচার মামলার প্রধান আসামি পুলিশের হাতে গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রাম থেকে একাধিক মানব পাচার মামলার প্রধান আসামি মো.শাকিল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (৬ ডিসেম্ববর) গভীর রাতে খুলনার হরিণটানা থানার এস. আই রফিকুল ইসলাম পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে কালিয়া থানা পুলিশের সহায়তায় ফোন কল ট্রাকিংয়ের মাধ্যমে উক্ত আসামিকে আটক করে। আসামি মো.শাকিল হোসেন চাঁচুড়ী গ্রামের মৃত.ছাব্বির রহমান ওরফে মনু মোল্যার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের নেতৃবৃন্দের সাথে আসাদুজ্জামান বাবু’র মতবিনিময় সভা ও দোয়া

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা-০২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে সংসদ সদস্য প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু’র মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা হাফেজ পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের পোস্ট অফিস মোড়ে আলহাজ্ব আসাদুজ্জামান বাবু’র নিজস্ব কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাও. জুলফিকার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায়বিস্তারিত পড়ুন

দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট আশার শীতবস্ত্র প্রদান

ফারুক রহমান, সাতক্ষীরা: অসহায়, দরিদ্র ও সুববিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র প্রদান করেছে। (৭ ডিসেম্বর) বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কার্যালয়ে দরিদ্র পরিবারের মানুষদের মাঝে বিতরণের জন্য আশার পক্ষ থেকে ৪৩০ পিস শীতবস্ত্র (কম্বল) জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়। এ সময় আশা সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এ কে এম সেলিম আল রেজা, সাতক্ষীরার জেলাবিস্তারিত পড়ুন

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ম্যাচ শুধুমাত্র টফি-তে

দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দলের চলমান ক্রিকেট সিরিজ সরাসরি সম্প্রচার করছে। সারাদেশের ক্রিকেটপ্রেমীরা শুধু টফি-তে বিনামূল্যে এই সিরিজের সব ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জাতীয় নারী ক্রিকেট দল এই সিরিজে মোট ছয়টি ম্যাচ খেলবে। ৩ ডিসেম্বর শুরু হওয়া সিরিজটি ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। ২০২২-২৫ নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-এর অংশ হিসেবে এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৩বিস্তারিত পড়ুন

তালা-কলারোয়ায় বেশিরভাগ নিবন্ধিত রাজনৈতিক দলের অস্তিত্ব নেই

এস এম ফারুক হোসেন, সাতক্ষীরা: সংবিধান মোতাবেক জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং মিত্ররা। অন্যদিকে বিএনপি এবং তাদের অনুসারী রাজনৈতিক দলসমূহ সরকার পদত্যাগের এক দফার আন্দোলন অব্যাহত রেখেছে। এদিকে সংবিধান সমুন্নত রাখতে হলে যথাসময়ে নির্বাচন বিকল্প নেই বলে বিশেষজ্ঞরা অভিমত দিলেও পরিস্থিতি বিবেচনায় নির্বাচন নিয়ে সকলের মধ্যেই রয়েছে নানা শঙ্কা। নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে, কারা অংশ গ্রহণ করবেন এনিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা। তবে ভেতরে ভেতরে নির্বাচনেবিস্তারিত পড়ুন