শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় পুলিশের এস.আই এর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা পুলিশ লাইনে সদ্য যোগদানকারী একজন উপ-পরিদর্শকের (এসআই) গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে পুলিশ লাইনের ব্যারাকের দোতালায় একটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সাতক্ষীরা পুলিশ লাইনের আর.ও (রিজার্ভ অফিসার) লিটন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত পুলিশের উপ-পরিদর্শকের নাম মো. আজাহার আলী। তিনি যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-১: কলারোয়ায় মনোনয়নপত্র কিনলেন উপজেলা চেয়ারম্যান লাল্টু

দেলোয়ার হোসেন, কলারোয়া (সাতক্ষীরা): বিএনপি ও সমমনা দলগুলোর সরকারবিরোধী অবস্থানের মধ্যেই গত শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি, যুবলীগ সভাপতি, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক দুই বারের ভাইস-চেয়ারম্যান, বর্তমানে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারবিস্তারিত পড়ুন

কেশবপুরে নিজ জমজ সন্তানকে ডোবায় নিক্ষেপের কথা স্বীকার করলেন পাষন্ড মা

সোহেল পারভেজ, কেশবপুর: যশোরের কেশবপুরে স্বামীর পরকীয়া ও পারিবারিক কলহের জের ধরে সুলতানা ইয়াসমিন (২৭) নামের এক পাষন্ড মা ১২ দিনের জমজ ছেলে-মেয়েকে বাড়ির পাশের ডোবায় ফেলে নির্মমভাবে হত্যা করেছে। গত মঙ্গলবার রাতে কেশবপুর শহরের সাহাপাড়ার নতুন মসজিদের পাশে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ডোবা থেকে জমজ শিশুর মৃতদেহ উদ্ধার করাসহ ঘাতক মাকে আটক করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। গত বুধবার সকালেবিস্তারিত পড়ুন

ভয়াবহ ব্যাংক জালিয়াতি, বিক্রীত জমি বন্ধক রেখে ২৭০ কোটি টাকা ঋণ

বিক্রিকরে দেওয়া জমির দলিল বন্ধকরেখে প্রতারণার মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড থেকে ২৭০ কোটি টাকা ঋণ নিয়েছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। ২০২২ সালের শেষদিকে এসব জমি বিক্রিকরে দিলেও ঋণ নেন চলতিবছরের জুন মাসে। ঋণেরটাকা কোথায় বিনিয়োগ করা হয়েছে, তাকিছুই জানে না ব্যাংককর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, একটি সংঘবদ্ধ চক্রপ্রতিনিয়ত এসব কাজ করছে।ব্যবস্থা না নিলে বন্ধহবে না এ জাতীয়অনৈতিক কর্মকান্ড। ফার্স্টসিকিউরিটি ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, চলতিবছরের ২২ জুন রংধনুগ্রুপের চেয়ারম্যান রফিকুলবিস্তারিত পড়ুন

নড়াইলে গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

উজ্বল রায়, নড়াইল: নড়াইলে গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার তিনজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রানা শেখ (২৭) ও হাসান মোল্যা (১৯) নামের ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা। এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার কৃতরা হলো মোঃ রানা শেখ (২৭) লোহাগড়া থানাধীন কোটাকোল গ্রামের মোঃ আবদুল শেখের ছেলে এবং হাসান মোল্যা (১৯) একই গ্রামের মোঃ মাহবুব মোল্যার ছেলে। বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত

কলারোয়ায় রাস্তার ধারে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী বিপ্লব কর্মকার (২২) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের সোনাতন কর্মকারের ছেলে। বুধবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জানালাবাদ ইউনিয়নের শংকরপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। শংকরপুর গ্রামের বাসিন্দা আলী হাসান জানান, সকাল ৯টার দিকে ওই যুবক লাল রঙের স্পিলিন্ডার মোটরসাইকেল যোগে কলারোয়া অভিমুখে যাচ্ছিলেন। শংকরপুর মসজিদের সামনে রাস্তার ধারে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরেবিস্তারিত পড়ুন

আইজিপি কর্তৃক কলারোয়া থানা পুলিশকে পুরষ্কার প্রদান

এস এম ফারুক হোসেন, কলারোয়া: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক পুরষ্কার পেলো সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ। কলারোয়া থানা পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এলএসডি ও হেরোইন উদ্ধারসহ প্রশংসনীয় নানান কাজ করায় অর্থ পুরষ্কার প্রদান করা হয় আইজিপির পক্ষ থেকে। বুধবার (২২ নভেম্বর) সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম ওই পুরষ্কার তুলে দেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমানের নিকট। নিকট হস্তান্তর করেন। পুরষ্কার প্রাপ্তিতে ওসি মোহা. মোস্তাফিজুর রহমানবিস্তারিত পড়ুন

কলারোয়ার আলাইপুর মাঠে কৃষকদের মাঠ দিবস ও কারিগরি সমাবেশ

এস এম ফারুক হোসেন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কৃষকদের মাঠ দিবস ও কারিগরি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে কয়লা ইউনিয়নে আলাইপুর মাঠে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। দেশে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী উপর অনুষ্ঠিত ওই কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। বক্তব্যে তিনি, তেল জাতীয় ফসলের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশেবিস্তারিত পড়ুন

পারিবারিক কলহের জেরে

কেশবপুরে মায়ের বিরুদ্ধে জমজ সন্তানদের হত্যার অভিযোগ

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): কেশবপুরে স্বামীর পরকীয়া ও পারিবারিক কলহের জের ধরে সুলতানা ইয়াসমিন (২৭) নামের এক পাষন্ড মা ১৩ দিনের জমজ ছেলে-মেয়েকে বাড়ির পাশের ডোবায় ফেলে নির্মমভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে পৌর শহরের সাহাপাড়া সংলগ্ন এলাকায়। খবর পেয়ে পুলিশ ডোবা থেকে জমজ শিশুর মৃতদেহ উদ্ধার করাসহ ঘাতক মাকে আটক করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুরে সমিতির কার্যালয়ের ২য় তলায় জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভায় সাংগঠনিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বাবলু। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি গোলাম নবী, আব্দুল হান্নান, জিএম রুহুল আমিন.বিস্তারিত পড়ুন