বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে রাস্তার পাশ থেকে ইউপি সদস্যের ছেলের মরদেহ উদ্ধার

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা ১০টার দিকে মনিরামপুর-নেহালপুর সড়কের সাতনল-জোড়া পোল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাহাঙ্গীর আলম উপজেলার পাড়িয়ালী গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল হক দফাদারের ছেলে। তিনি ঢাকা কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক (সম্মান) শেষ করেছেন কিছুদিন আগে। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুলিশ জাহাঙ্গীরের মরদেহ নিয়ে যায়।

জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই জাহিদুল ইসলাম বলেন- লেখাপড়ার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করতেন জাহাঙ্গীর। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। রাতে বাড়িতে ফোন করে স্বজনদের জানিয়েছেন, ভোরে মনিরামপুর বাজার থেকে তাকে যেন আনা হয়। এ জন্য রাত ৪টার দিকে বাড়ি থেকে লোকজন মনিরামপুর বাজারে এসে তার অপেক্ষায় থাকেন।

জাহিদুল আরও বলেন- কিন্তু সকাল পর্যন্ত জাহাঙ্গীরের দেখা পাননি তারা। পরে সকাল ৮টার দিকে সাতনল-জোড়া পোলের পাশে জাহাঙ্গীরের মরদেহ পড়ে থাকার খবর পাই। তিনি আরও বলেন- এলাকায় জাহাঙ্গীরের কোনো শত্রু ছিল না। তিনি ঢাকায় ছাত্রলীগের রাজনীতি করতেন।

ইমরান নামে স্থানীয় এক যুবক বলেন- জাহাঙ্গীর আলম আমাদের এলাকার বড় ভাই। প্রায়ই তার সঙ্গে কথা হতো। অনার্স শেষে সরকারি চাকরির জন্য অনেক দপ্তরে চেষ্টা করে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এর মধ্যে বিয়েও করেছেন। স্ত্রী ও এক ছেলে থাকায় ভালো চাকরি না পেয়ে ভেঙে পড়েছিলেন জাহাঙ্গীর ভাই।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক তদন্ত করে দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সকালে লোকজন জাহাঙ্গীর আলমকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছেন, এমনটি জানতে পেরেছি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন