Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা ল্যাবে ‘হার পাওযার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’-এর ‘ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার’ বিষয়ে ৫ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো: শরিফুল ইসলাম। রবিবার (১৯ নভেম্বর) দুপুরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারীবিস্তারিত পড়ুন
রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের নামে দুই মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি দখল, হত্যাচেষ্টাও লুটপাটের অভিযোগে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের নামে দুটি মামলাদায়ের করা হয়েছে। রোববার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটআদালতে মামলা দুটির আবেদন করেন ভুক্তভোগী আলীআজগর ভূইয়া ও মো. মামুন। মামলায় রফিক সহ ১৮ জনকে অভিযুক্তকরেন মামুন, আর আলী আজগরের মামলায় ৩১ জনকে অভিযুক্তকরা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার আলমের আদালত শুনানি শেষে মামুনের অভিযোগ টি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন এবং আলী আজগর ভূঁইয়ার আবেদনটি ডিবিকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ায় রবিবার (১৯ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের খুলনা বিভাগীয় বুথ থেকে মনোনয়নবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় রিয়েল কনসেপ্ট এডুকেশন কনফারেন্স অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: রিয়েল কনসেপ্ট এডুকেশন কনফারেন্স ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, মাদ্রাসা, স্কুল এন্ড কলেজের আয়োজনে কনফারেন্স ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রতিষ্ঠানের সভাপতি মাও. মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক মো.বিস্তারিত পড়ুন
আশাশুনিতে সূর্যকান্ত স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে গাজিরহাট ফাইনালে

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া হাই স্কুল মাঠে বাবু সূর্যকান্ত ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) বিকালে পাইথালী মিলন মহল যুব সংঘ ও কুঁন্দুড়িয়া উদয়ন সংঘ খেলার আয়োজন করে। আট দেলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ঘোনা (সাতক্ষীরা) ফুটবল একাদশ ও গাজিরহাট প্রগতি সংঘ (দেবহাটা) প্রতিদ্বন্ধিতা করে। গাজিরহাট ১-০ গোলের ব্যবধানে ঘোনা দলকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় প্রধানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্বপন সমর্থক আ.লীগের নেতাকর্মীদের হরতাল বিরোধী মিছিল

জুলফিকার আলী, কলারোয় (সাতক্ষীরা): কলারোয়ায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন সমর্থক আওয়ামীলীগের নেতাকর্মীরা হরতাল বিরোধী মিছিল করেছে। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কলারোয়ার পশুহাট মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে ওই মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার সংলগ্ন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন-উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
আশাশুনিতে গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। শনিবার আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এসআই মোঃ শাহীনুর রহমান, এএসআই আব্দুল আলিম অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ শিববাটি গ্রামের আলী আকবর গাজীর ছেলে সোহাগ গাজী ও বড়দল গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে মোঃ ফরহাদ গাজীকে কাদাকাটি হাজির হাট বাজারে জনৈক জাকির হোসেন এর মুদিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি ও গ্রামীণ জনপদ

মো. সোহাগ হোসেন, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় প্রশাসনের অবহেলায় বালু দস্যুরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। প্রভাবশালীরা প্রশাসন’কে ম্যানেজ করে অবৈধ ভেকু মেশিন দিয়ে ফসলি জমি বা পুকুর থেকে প্রতিদিন অসংখ্য ট্রাক বালু উত্তোলন করছে। উত্তোলনের পরে তা আবার অবৈধ ডাম্পার ট্রাকে বহন করে বিক্রি করা হচ্ছে। এতে করে ওই গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা, ফসলি জমি, ঘরবাড়ি ও জনসাধারণ হুমকির মুখে পড়েছে। ভুক্তভোগীরা বালু উত্তোলন ও অবৈধ ডাম্পার ট্রাক চলাচল বন্ধে স্থানীয়বিস্তারিত পড়ুন
দেবহাটায় কৃষকলীগের বর্ধিত সভা

দেবহাটা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেবহাটা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ৩টায় উপজেলার ঈদগাহ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষকলীগের আহবায়ক নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক আব্দুর রব লিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সদস্য আব্দুল গফুর, এমএ মামুন, আব্দুল্লাহ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের নের্তৃবৃন্দ।
দেবহাটায় বিচারাধীন জমির গাছ কাটার অভিযোগ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আদালত অবমাননা করে বিচারাধীন জমির গাছ কাটার অভিযোগ উঠেছে। বৃৃহস্পতিবার জগন্নাথপুর বড় মৌজায় বিচারাধীন জমির গাছ কাটছিল আস্কার আলীর পরিবার। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে শান্তি রক্ষায় গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়। জানাগেছে, ২০২৪ সালে দেবহাটার জগন্নাথপুর বড় মৌজার ৭১৭ নং দাগে ৯ শতক জমি ক্রয় করে দেবীশহর গ্রামের আব্দুস সালাম। পরে ওই জমি দখলে নেওয়ার হুমকি দিলে জগন্নাথপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে আস্কার আলী গংবিস্তারিত পড়ুন

