শনিবার, আগস্ট ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিএনপির সমাবেশ দুপুরে, আসছে নতুন ঘোষণা

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হবে। সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র। জানা গেছে, বিপুল উপস্থিতি ঘটিয়ে সমাবেশ সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েক দিন ঢাকায় মহিলা সমাবেশ, কৃষক সমাবেশ, যুব সমাবেশ, শ্রমিক কনভেনশন,বিস্তারিত পড়ুন

কোন দল অংশ না নিলেও নির্বাচন বন্ধ হবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। সংবিধানের সব নিয়ম মেনে যে নির্বাচন চলছে সে নির্বাচনে কেউ যদি অংশ না নেয় সেটার জন্য সে নির্বাচন বন্ধ হবে না। বহুদল আছে যারা নির্বাচনে অংশ নেবে। দু-একটা দল অংশ না নিলে সে নির্বাচন কেন গ্রহণযোগ্য হবে না? নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক অধিকার। কেউ যদি নিজের অধিকার প্রয়োগ নাবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা কমিটির সভা

কলারোয়ায় দুর্গাপূজা মন্ডপে মন্ডপে সরকারি অনুদান প্রদান

কলারোয়ায় আসন্ন দূগা পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওই সভায় উপজেলা পৌর সদর সহ ১২টি ইউনিয়নের সকল মন্ডপে সরকারী বরাদ্দের অনুদানের চিঠি প্রদান হয়। আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাতুল ইসলাম,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইঁদুর নিধন অভিযান শুরু, দুই কৃষককে ক্রেষ্ট প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২৩ এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে এ অভিযানের শুভ উদ্বোধন করা হয়। পরে এক বর্নাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

ফিলিস্তিনিদের হামলা বন্ধ ও ইসরায়েলি পণ্য বর্জনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা বন্ধ ও ইসরায়েলি পণ্য বর্জনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সন্ত্রাসী হামলা বন্ধ ও তাদের পণ্য বর্জনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের নিউমার্কেট চত্বরে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজবিস্তারিত পড়ুন

আশাশুনিতে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের অবহিতকরণ সভা

জি,এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ চায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অগ্রগতি সংস্থার আয়োজনে ও ইউএসএআইডি এর অর্থায়নে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূর। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা এসএম এনামুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরায় রবি এমপির উঠান বৈঠক

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে সদরের ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোমরা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কওছার আলীর সভাপতিত্বে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে উদয় শংকর বিশ্বাস নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার পাঁচাকড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উদয় শংকর নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন। এছাড়াও তিনি নেহাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং পাঁচাকড়ি টেকেরঘাট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, উদয় শংকর বিশ্বাস সকালে বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলিবিস্তারিত পড়ুন

আজ মহালয়া, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

(দেবাশীষ চক্রবত্তী বাবু): ধর্মীয় সম্প্রিতির মধ্যো দিয়ে শারদীয় দুর্গা পুজার শুভ মহালয়া অনুষ্ঠিত হচ্ছে কলারোয়ার জয়নগর সহ দেশের বিভিন্ন স্থানে। (১৪ অক্টোবর) আজ থেকে দেবীপক্ষের শুরু হবে দুর্গাপূজার ক্ষণগণনাও। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠায় মর্ত্যে আসবেন দেবী দুর্গা। আজ ভোরে মহালয়ার ঘট স্থাপন, বিশেষ পূজা আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আহ্বান জানানো হবে। প্রতিমার চোখে রংতুলির আঁচড়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কলারোয়ার জয়নগরে। অশুভবিস্তারিত পড়ুন

প্রদর্শনী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মু‌জিবুর রহমানের জীবনের ওপর ভি‌ত্তি ক‌রে নি‌র্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার

বাংলা‌দেশের স্থপ‌তি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জীবনের ওপর ভি‌ত্তি ক‌রে নি‌র্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চি‌ত্রের প্রিমিয়ার শো‌তে উপ‌স্থিত হ‌য়ে‌ প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্বোধন করে সবাইকে চলচ্চিত্রটি দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বড় পরিসরে নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’বিস্তারিত পড়ুন