শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জননেত্রী শেখ হাসিনার বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা মহিলা আওয়ামী লীগের মিছিল

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): চলো চলো খুলনা চলো জননেত্রী শেখ হাসিনার খুলনা বিভাগীয় সমাবেশ সফল করো এই স্লোগানকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার শুভাগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী
লীগ সাতক্ষীরা জেলা শাখা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টায়
সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে সংগঠনের সভাপতি এডভোকেট ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা
সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,
সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন
প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ
মাহফুজুর রহমান, সাংবাদিক মো. ইয়ারব হোসেন, সাংবাদিক এসএম রেজাউল ইসলাম, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি তহমিনা রহিম, ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস।

সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, শাকিলা ইসলাম জুঁই, সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, পৌর সভাপতি রেবেকা পারভীন রিক্তা, সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগম, সদস্য তৈয়েবা, ঝর্ণা, নিলুফা, মনোয়ারা খাতুন, মাহমুদা, রোকেয়া, মনোয়ার আমিন, মাহফুজা খাতুন, আর্ণা প্রমুখ। এসময় মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী