শনিবার, আগস্ট ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় এমপি রবির সাথে সদরের এল্লাচর আশ্রায়ন প্রকল্পের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সদরের এল্লাচর আশ্রায়ন প্রকল্পের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে এল্লাচর আশ্রায়ন প্রকল্পের অধিবাসীদের এমতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মো. রমজান আলী, মো. আব্দুল জবাবার, সাইদ গাজী, আফছার মোল্যা, মো. ইসলাম খাঁ, আলমগীর হোসেন, রানা মোল্যা, মিলন গাজী, আশরাফুল, মুছা, সাহিদ সরদার, লিয়াকত খাঁ,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কয়লা হাইস্কুল মাঠে জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা

দীপক শেঠ, (কলারোয়া): কলারোয়ায় ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় কয়লায় জোন পর্যায়ের খেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কয়লা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জোন পর্যায়ের বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কয়লা জোনের খেলায় ভ্যেনু প্রতিষ্ঠান কয়লা মাধ্যমিক বিদ্যালয়, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন, সরসকাটি মাধ্য: বিদ্যালয়, সরসকাটি বালিকা বিদ্যালয়, বাটরা হাইস্কুল, হামিদপুর মাদ্রাসা, জালালাবাদ মাদ্রাসা, সিংহলাল মাদ্রাসা, বসন্তপুর মাদ্রাসাসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ইভেন্টের খেলায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় মোবাইল কোর্ট এর মাধ্যমে জরিমানা

আবু সাঈদ, (সাতক্ষীরা): সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে সাতক্ষীরায় ৬ টি দোকান মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিনভর সাতক্ষীরা শহরের পলাশপোল ও বড় বাজার, জেলা পরিষদ মোড় সহ পৌরসভার এলাকায় এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার ও ভোক্তা অধিকার সহকারী সাতক্ষীরা পরিচালক নাজমুল হাসান সহ পুলিশ প্রসাশন সহযোগিতায় অভিযান করা হয়। জানা গেছে, সরকার নির্ধারিত প্রতিটি গ্যাসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রাম বাংলার ঐহিত্যবাহী খেলা কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐহিত্যবাহী খেলা কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠত হয়েছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সদরের বিনেরপোতা খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কাবাডি খেলা উপভোগ করেন এবং বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালকবিস্তারিত পড়ুন

তালা-কলারোয়া-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফিরোজ আহম্মেদ স্বপন

জুলফিকার আলী,(কলারোয়া): আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১০৫,(তালা-কলারোয়া-১) আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। আওয়ামীলীগের ত্যাগী এই নেতা উপজেলা পরিষদ নির্বাচনে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নৌকার মনোনয়ন নিয়ে ভোট করেছিলেন। তাই তিনি উন্নয়ন এর জয়ধ্বনী বজায় রাখতে প্রধানমন্ত্রীর কাছে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন উপহার চান এবং সেই সাথে তিনি তালা-কলারোয়া-১ আসনের সকলের সহায়তা কামনা করেন। ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, তালা-কলারোয়ায় আরো কিছু উন্নয়নমূলক কাজবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড! একদিনে ২১ মৃত্যু

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত (১৯ জুলাই) একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ৬১৮ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৫২ জন। এ নিয়ে মোট সংক্রমিত হয়েছেন এক লাখ ২২ হাজারবিস্তারিত পড়ুন

বাগেরহাটের শরণখোলার পল্লীতে চোর আতংক! মসজিদের মাইকের ব্যাটারী চুরি

শরণখোলার খোন্তকাটা ইউনিয়নে চোরদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। চোরদের কবল থেকে মসজিদও রেহাই পাচ্ছে না। ক্রমাগত চুরির ঘটনায় গ্রামবাসীর মাঝে চোরের আতংক বিরাজ করছে। বৃহস্পতিবার দিবাগত রাতে মধ্য খোন্তাকাটা গ্রাম থেকে একটি ব্যাটারী চালিত ইজিবাইক চুরি হয়েছে। গ্রামবাসীরা জানান, গত এক সপ্তাহের মধ্যে খোন্তাকাটা এলাকায় দুইটি মসজিদ, একটি বসতঘর, দুইটি দোকানে ও একটি ইজিবাইক চুরি হয়েছে। মধ্য খোন্তকাটা গ্রামের বাসিন্দা শরণখোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তা সাংবাদিকদের বলেন, ৩১ আগষ্টবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে। শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আবু সাঈদ (৪২) ওই গ্রামের ওমর আলীর ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন ও নিত্যানন্দপুর ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। তাকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এদিকে সাঈদ বিশ্বাস নিহতবিস্তারিত পড়ুন

শ্যামনগরে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে মৃত্যু

নদীরে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দু’টোর দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর বাজারের নিকটবর্তী আইবুড়িয়া নদীর সুইজগেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃতের নাম মনোরঞ্জন মন্ডল (৫০)। তিনি শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের দেবেন্দ্রনাথ মন্ডলের ছেলে। মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের স্নাতক প্রথশ বর্ষের ছাত্রী মথুরাপুর গ্রামের তনুশ্রী মন্ডল জানান, তার বাবা প্রতিদিনের ন্যয় শুক্রবার সন্ধ্যার পর আইবুড়িয়া নদীর মথুরাপুর বাজারের পার্শ্ববর্তীবিস্তারিত পড়ুন

নড়াইলে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

উজ্জ্বল রায়, (নড়াইল): নড়াইলের লোহাগড়া উপজেলায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোহাগড়া থানার পাশেই লক্ষীপাশা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোহাগড়া খেয়াঘাট এলাকায় ব্রিজের নিচে (নবগঙ্গা নদী) অর্ধগলিত একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটিবিস্তারিত পড়ুন