রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার পুজামন্ডপ গুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে শার্শায় ৩২টি পুজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য নাজমুল হাসান।
এসময় পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি দূর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।

শনিবার বিকালে উপজেলার নিজামপুর, লক্ষনপুর, বাহাদুরপুর, বেনাপোল ও শার্শা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার এসব পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন কালে তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান।

পাশাপাশি উপজেলার ৩২টি পুজা মন্ডপে তার নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা হিসেবে নগত অর্থ প্রদান করেন। পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।

এ সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ।

বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। এই পুজার মর্মার্থ হতে শিক্ষা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলে তিনি বলেন।

পূজা মন্ডপ পরিদর্শনের তার সফর সঙ্গী হিসেবে উপস্হিত ছিলেন, নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল, উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুজ্জামান বিটন, সাবেক ছাত্রলীগ নেতা ঐতিহ্যবাহী নাভারণ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ফেরদৌস চৌধুরী রাজু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু মিয়া, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগ শার্শা উপজেলা শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহেদ।

সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কায়বা ইউনিয়ন পরিষদের মেম্বার আলমগীর কবির বদু, আজিজুল ইসলাম, যুবলীগ নেতা মালেকুজ্জামান সুজন, যুবলীগ নেতা কমিরুজ্জামান কবির, আওয়ামীলীগ নেতা আয়নাল হক, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, সাবেক সদস্য শার্শা উপজেলা ছাত্রলীগ ও যুগ্ন আহ্বায়ক বাগআছড়া ইউনিয়ন ছাত্রলীগ আরিফুজ্জামান শিপলু, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সদস্য মফিজুর রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীনবিস্তারিত পড়ুন

  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি