বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল’র আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলার ক্যান্সার, কিডনীসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ডিজিটাল কনফারেন্স রুমে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আনসার ভিডিপির অস্ত্রসহ ২১ দিন ব‍্যাপি ট্রেনিং এর উদ্বোধন

সাতক্ষীরা জেলা আনসার ভিডিপি কার্য‍লয়ে অস্ত্রসহ ২১ দিনের জেলা ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পুরুষ প্রথম ধাপ উদ্ধোধন। সোমবার (১০ জুলাই) বেলা ১২টার সময় জেলা কার্যলয়ের হল রুমে প্রধান অতিথি থেকে শুভ উদ্ধোন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা খুলনা রেজ্ঞ এর পরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী। সাতক্ষীরা জেলা আনসার ও গ্রামপ্রতিরক্ষা জেলা কমান্ড্যানট মোরশেদা খানম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড‍্যান্ট কামরুজ্জামান। সার্কেল এ‍্যাডজুট‍্যান্ট মিয়াজান আলী।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ধর্ষণ করে পুড়িয় হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরায় অপহরণের পর ধর্ষণ করে পুড়িয়ে হত্যার দায়ে নুরুল আমিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১০ জুলাই) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জি.আযম এ আদেশ দেন। রায় ঘোষণাকালে আসামী নুরুল আমিন পলাতক ছিলনে। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশি অভিযানে মাদকদ্রব্য সহ ৬ ও ওয়ারেন্টভূক্ত ১ আসামী গ্রেফতার

কলারোয়ায় পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারি ৬ ব্যক্তি সহ ৭ জনকে আটক করা হযেছে। থানা সূত্রে জানা যায়, সোমবার (১০ জুলাই) ভোর রাত থেকে থানা পুলিশের কয়েকটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। পৃথক অভিযানকালে পুলিশ পৌর সদরের গদখালী গ্রামের মহাসীন আলী (৩৫) ও সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা(ঘোষপাড়া) আবু মোসলেমের পুত্র আব্দুর রহমান(৫৫) কে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। অপর অভিযানে ৪ শ’ গ্রামবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সাংবাদিকদের অনুদান চেক বিতরণ

অসুস্থ, দু:স্থ, আহত ও অসচ্ছল ৪৪৮ জন সাংবাদিকের মাঝে ৩৩ কোটি ৪১ লাখ টাকা বিতরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সোমবার (১০ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী হলে সাংবাদিকদের অনুদান চেক প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব ওমর ফারুক, সাবেক সভাপতি জনাব মঞ্জুর আহসান বুলবুল, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব সুভাষ চন্দ (বাদল) প্রমুখ। এসময়বিস্তারিত পড়ুন

সিসিডিবি-এনগেজ প্রকল্পে নারী সদস্যদের এ্যাডভোকেসি ও লবি বিষয়ে প্রশিক্ষণ

সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারী সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে সেবামুলক কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্যে (৯ জুলাই) ২০২৩ তারিখ সকাল ১০:০০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের নিয়ে এ্যাডভোকেসি ও লবি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের উপস্তিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারিদা খাতুন। প্রশিক্ষক হিসেবে উপস্তিত ছিলেন পিসি আর সি বি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজনবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড-এর উদ্যোগে বিনামূল্যে নাক, কান, গলার রোগী দেখা মেডিকেল ক্যাম্প-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর কনসালটেন্ট চত্ত্বরে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখেন ও ব্যবস্থাপত্র প্রদান করেন সাতক্ষীরা সদর হাসপাতালের কনসালটেন্ট ইএনটি-হেড-নেক সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. হাছিবুর রহমান রিমন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড’র প্রশাসন ও হাসপাতালবিস্তারিত পড়ুন

আহ্ছানীয়া মিশনের সভাপতি হওয়ায় রুহুল হক এমপিকে শুভেচ্ছা

সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপি নলতা কেন্দ্রীয় আহছানীয়া মিশনের সভাপতি নির্বাচিত হওয়ায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার (৯ জুলাই) বিকাল নলতায় এমপি’র নিজস্ব বাসভবনস্থ কার্যালয়ে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা, বিদ্যালয়ের দাতা সদস্য ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনিছুজ্জামান খোকন।বিস্তারিত পড়ুন

রুহুল হক এমপি’র পক্ষ থেকে হুইল চেয়ার, ছাগল ও ভ্যান বিতরণ

সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপি’র পক্ষ থেকে হুইল চেয়ার, ছাগল এবং ভ্যান প্রদান করা হয়েছে। রবিবার (৯ জুলাই) বিকাল নলতার টাউনপাড়াস্থ এমপি’র নিজস্ব বাসভবন প্রাঙ্গনে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, গরীব অসহায় মানুষের মাঝে ছাগল ও ভ্যান প্রদান করা হয়। এসময় উপস্থিত থেকে এসব বিতরন কর্মসূচি উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপি। অন্যান্যদেরবিস্তারিত পড়ুন