Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
খুলনার কয়রায় সবুজ আন্দোলনের পরিচিতি সভা অনুষ্ঠিত

“খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করুন” স্লোগানকে সামনে রেখে সবুজ আন্দোলন কয়রা উপজেলা কমিটির উদ্যোগে নবগঠিত কয়রা উপজেলা কমিটির পরিচিতি সভা বুধবার (১৭ মে) বিকাল ৪ টায় কয়রা রিপোটার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সবুজ আন্দোলন কয়রা উপজেলার সভাপতি ও কয়রা রিপোটার্স ইউনিটির সভাপতি ওবায়দুল কবির সম্রাট এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড. মোঃ আবুবকর সিদ্দিক এর সঞ্চালনায় উক্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, দৈনিক সময়েরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার দেবহাটায় ১৬৫ অতি দরিদ্র পরিবারকে গ্রাজুয়েশন ঘোষনা

দেবহাটার এরিয়া প্রোগ্রামের আওতায় ১৬৫ অতি দরিদ্র পরিবারকে গ্রাজুয়েশন ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দেবহাটা হাইস্কুল মাঠে ওয়ার্ল্ড ভিশন ও সুশীলন কর্তৃক পরিচালিত দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর আওতায় উক্ত সদস্যদের গ্রাজুয়েশন ঘোষনা করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা ইউপি চেয়ারম্যান আবদুলবিস্তারিত পড়ুন
রেজিস্ট্রেশনের সময়সীমা ২৫ মে পর্যন্ত
হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি’র ২য় ব্যাচের নিবন্ধন শুরু

প্রতীক্ষার প্রহর শেষ! আবারও শুরু হল হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি’র নতুন ব্যাচের নিবন্ধন। রেজিস্ট্রেশন করা যাবে আগামী ২৫ মে পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ক্লাস বুয়েটের ইসিই বিল্ডিং- এ আগামী ৮ জুন থেকে শুরু হবে। প্রশিক্ষণ শেষে থাকছে হুয়াওয়ে সার্টিফাইড আইসিটি অ্যাসোসিয়েট (এইচসিআইএ) সার্টিফিকেট অর্জন করার সুযোগ। ৪র্থ বর্ষ, স্নাতকোত্তর এবং অন্যান্য প্রকৌশল বিভাগ (ইইই/সিএসই/সিএস/আইসিই/ইসিই/ইটিই/ইইসিই/আইটি) থেকে পাশ করা শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। এই নতুন ব্যাচের শিক্ষার্থীদের জন্যবিস্তারিত পড়ুন
মণিরামপুর পৌরশহরে একরাতে ১৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

যশোরের মণিরামপুর পৌরশহরের প্রাণ কেন্দ্র গার্মেন্টস পট্টীতে এক রাতে ১৪ ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। বুধবার (১৭ মে) দিবাগত ভোর রাতে লোহা জাতীয় রড দিয়ে সার্টার তুলে এসব ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে ক্যাসবাক্স ভেঙ্গে প্রায় চার লাখ টাকা চুরি করেছে চোর। কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ব্যবসা প্রতিষ্ঠানের চুরির দৃশ্য দেখা গেলেও চোরের মুুখ গামছা দিয়ে বাঁধা থাকায় তাকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ সনাক্ত করতে পারেনি। ফুটেজবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিশ্ব মা দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী

“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব মা দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং দুঃস্থ মায়েদের আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বিস্তারিত পড়ুন
ব্যবসা উপকরণ ও সনদ বিতরণ
সাতক্ষীরায় উদ্যোক্তা দক্ষতা এবং আর্থিক সাক্ষরতা ট্রেনিং কোর্স সম্পন্ন

উদ্যোক্তা দক্ষতা এবং আর্থিক সাক্ষরতা ট্রেনিং কোর্স সম্পন্ন উপকারভোগীদের মাঝে চাহিদার ভিত্তিতে ব্যবসা কার্যক্রম শুরু ও সম্প্রসারণের লক্ষ্যে (দ্বিতীয় পর্যায়ে) ব্যবসা উপকরণাদি ফ্রিজ, বিউটি পার্লার চেয়ার, সেলুন চেয়ার এবং সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টায় শহর সমাজসেবা অফিসের প্রশিক্ষণ কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রাণালয়ের সার্বিক সহযোগিতায়, জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে জিআইজেডের কারিগরি সহায়তায় ইউএমআইএমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় ব্যবসা উপকরণাদি এবং সনদ বিতরণ অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
নড়াইলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৩ জনের কারাদণ্ড

নড়াইলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৩ জনের কারাদণ্ড। বন্য প্রাণী ঘড়িয়াল পাচারের দায়ে ৩ জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০,০০০ (বিশ হাজার) টাকা করে মোট ৬০,০০০ (ষাট হাজার) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। (১৭ মে) নড়াইলের কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফরিন জাহান এই রায় দেন। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে এএসআই(নিঃ) জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদরে খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ এর উদ্বোধন

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ই মে) বেলা ১২ টায় সদর উপজেলা খাদ্য গুদামে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ফিতা কেটে ধান চাল সংগ্রহ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি বক্তব্যে বলেন, “বাংলাদেশ সামগ্রীক দিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অর্ধকোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

সাতক্ষীরায় অর্ধকোটি টাকা মূল্যের ৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (১৮ই মে) বেলা ১২টার দিকে সদর উপজেলার গাজীপুর সীমান্তের বাকাল চেকপোষ্ট থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় স্বর্ণ বহনকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বর্ণ পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সদরের আলীপুর ইট ভাটাবিস্তারিত পড়ুন
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ আশেক ই-এলাহী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ও স্বাধীনতার স্বপক্ষের মানুষদের সমন্বয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূলবিস্তারিত পড়ুন

