রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আমরা বন্ধুর উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি উদ্বোধন

সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচীর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টায় খলিলনগর ইউনিয়নের ৬১নং হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা উপহার হিসাবে তুলে দিয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথীকা রানী দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বপন কুমার মিত্র। এসময় আমরা বন্ধু তালা টিমের সদস্য প্রান্ত, সুমন, রাজা, লিমা, অর্ক, শোভন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্য বলেন, তোমরা যারা এ বিদ্যালয়ের শিক্ষার্থী আজকে গাছ উপহার পেলে তারা এই গাছ বাড়িতে রোপন করবে আর নিয়মিত পরিচর্যা করবে। গাছ রোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে শিক্ষকরা ভূমিকা রাখতে পারেন। ক্লাসে বিষয় ভিত্তিক পড়াশোনার পাশাপাশি বৃক্ষ রোপন ও পরিচর্যায় কোমলমতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে আপনারা উদ্যোগী হলে ভালো কিছু সম্ভব।

বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ সরদার বলে, আমরা বন্ধু থেকে বৃক্ষ উপহার পেয়ে খুব খুশি হয়েছে। ধন্যবাদ আমরা বন্ধুকে।

আমরা বন্ধু তালা টিমের সদস্য সুরভি সাদিয়া লিমা বলেন, শিশুদের বৃক্ষ রোপন ও পরিচর্যায় উদ্বুদ্ধ করতে আমাদের এই কর্মসূচি। এটা চলমান থাকবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক