শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় বিশ্ব মা দিবসে মা ফাউন্ডেশন এর উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ

যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসার মধ্য দিয়ে সাতক্ষীরায় মা ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ মে) সন্ধ্যায় বিশ্ব মা দিবস উপলক্ষে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা বাঁধনডাঙ্গা ছরিমননেছা আল মদিনা জামে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নুনগোলা জামে মসজিদের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ এর সভাপতিত্বে মায়েদের হাতে শাড়ী তুলে দেন মা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমানবিস্তারিত পড়ুন

শার্শা উপজেলা হাসপাতালে করোনার টিকা প্রদানে টাকা নেওয়ার অভিযোগ

যশোরের শার্শা উপজেলা হাসপাতালে করোনার টিকা প্রদানে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মোটা অংকের টাকা দিলেই পাওয়া যাচ্ছে করোনার টিকা। হাসপাতালে টিকা দানকারী স্বাস্থ্য কর্মকর্তারা যোগশাজসে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। উপজেলার দুর-দূরান্ত থেকে আসা সাধারন মানুষকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে এসব টাকা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর নির্দেশে নার্স ফারহানার মাধ্যমে দীর্ঘ্যদিন যাবত চালিয়ে যাচ্ছে এসব কর্মকান্ড। অভিযোগ অস্বীকার করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী। তথ্য সংগ্রহে জানা যায়,বিস্তারিত পড়ুন

তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে আওয়ামী লীগ

তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সাতক্ষীরা জেলা শাখা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়। রোববার (১৪ মে) বিকালে সরদার মশিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সরদার মশিয়ার রহমানের উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, বিগত ১৯ আগষ্ট ২০২০ ইং তারিখে ইস্যুকৃতবিস্তারিত পড়ুন

ভারতের পাঞ্জাবে স্বর্ণ মন্দিরের কাছে আবারও ভয়াবহ বিস্ফোরণ, গ্রেপ্তার পাঁচ

ভারতের অমৃতসরে স্বর্ণ মন্দিরের কাছে আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত পাঁচ দিনের মধ্যে এটি ছিল তৃতীয় বিস্ফোরণ। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অমৃতসরের হেরিটেজ স্ট্রিটের কাছে বুধবার রাত ১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শিখ ধর্মের অনুসারীদের কাছে এটি একটি পবিত্র স্থান। পুলিশ জানায়, সেখানে বিস্ফোরণের তীব্রতা খুব একটা বেশি ছিল না। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ কর্মকর্তা নৌনিহাল সিং বলেন,বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যখাতে সাফল্য অর্জন করেছি আমরা- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সব পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসন্ন জাতিসংঘের অধিবেশনে প্রস্তাব রাখবে বাংলাদেশ। সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্বের ধনী দেশগুলোর অর্থায়নে ফান্ড তৈরি করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ই মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে একসেলারেটিং হেলথ কাভারেজ টুয়ার্ডস স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতির জন্য বর্তমানে বিশ্বব্যাপী কষ্টকর পরিস্থিতি চলছে। তবে এসবের মাঝেও উন্নত স্বাস্থ্যসেবা পৌছেবিস্তারিত পড়ুন

রাজধানীর কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে ডিএনসিসি

রাজধানীর কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পিছু হটেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অভিযান পরিচালনাকারী দল। বৃহস্পতিবার (১১ই মে) সকালে কাঁচামালের আড়ত মার্কেট ভবন সিলগালা করতে অভিযান শুরু করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। এ সময় ব্যবসায়ীদের তোপের মুখে আধা ঘণ্টাও অভিযান চালাতে পারেননি তারা। তড়িঘড়ি করে অভিযান শেষ করে ফেরার মুখে করপোরেশনের কর্মকর্তারা বলেন, ২৫ মে’র মধ্যে ব্যবসায়ীরা নিজ থেকে চলে না গেলে, আবারও অভিযানবিস্তারিত পড়ুন

আশাশুনির বুধহাটার ৩টি জলমহল ইজারা গ্রহিতাদের দখল নিতে বললেন এসিল্যান্ড

মঘের মুল্লুকের মত রাজ কায়েম করে বিশেষ ক্ষমতাধর কতিপয় ব্যক্তি আশাশুনিতে ইজারা গ্রহিতাদেরকে লাল চক্ষু দেখিয়ে জলমল দখলে নিয়ে বহাল তবিয়তে ভোগ দখল করে চলেছেন। ফলে দীর্ঘ ৩/৪ বছর ধরে অসহায় মৎস্যজীবি সমবায় সমিতির সদস্যরা সরকারের ইজারা মূল্য পরিশোধ করে জলমহল ইজারা নেওয়ার পরও দখলে যেতে না পেরে চরম বিপত্তিতে রয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর বি ত ইজারা গ্রহিতারা লিখিত আবেদন করেছেন। ‘জাল যার জলা তার’ মাননীয় প্রধানমন্ত্রীর অবিস্মরনীয় ঘোষণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ঘূর্ণিঝড় মোখার আঘাতে বেড়িবাঁধ ভাঙ্গনের আশঙ্কা ঘূর্ণিঝড় মোকাবেলায় জরুরী সভা অনুষ্ঠিত

আশাশুনিয়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ঝুঁকিপূর্ণ প্রতাপনগর, শ্রীউলা, আনুলিয়া সহ কয়েকটি ইউনিয়নে ঘূর্ণিঝড় মোখার আঘাতে বেড়িবাঁধ ভাঙ্গনের আশঙ্কায় উপকূলবর্তী লক্ষাদিক মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বিগত দিনে এ সকল ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে বেড়িবাঁধ ভেঙে দীর্ঘদিন লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করতে হয়েছে। এমন আশঙ্কায় উদ্বেগ উৎকণ্ঠের মধ্যে উপকূলবর্তী মানুষ দিন কাটাচ্ছে বলে জানা গেছে। এ সকল বিষয় নিয়ে ঘূর্ণিঝড় পরবর্তী জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশি অভিযানে ১শ’ গ্রাম গাঁজা সহ এক ব্যক্তি আটক

কলারোয়ায় পুলিশি অভিযানে আবারও গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদক বিরোধী অভিযানে পুলিশ সদস্যরা মঙ্গলবার রাতে ১০০ গ্রাম গাঁজা সহ ফারুক হোসেনকে(৩৫) আটক করে। সে সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ ব্যাপারে কলারোয়া থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃতকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন মাদক বিরোধ্য অভিযান চলমান থাকবে।

কলারোয়ার কেঁড়াগাছী মৃত্তিকা সংস্থার আয়োজনে বজ্রপাত বিষয়ক স্কুল ক্যাম্পাইন অনুষ্ঠিত

সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৫ নং কেঁড়াগাছী ইউনিয়নের মৃত্তিকা (সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের) আয়োজনে বজ্রপাত বিষয়ক স্কুল ক্যাম্পাইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মে) সকাল ১১ ঘটিকার সময় হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বজ্রপাত বিষয়ক স্কুল ক্যাম্পাইন আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পাইনে সভাপতিত্ব করেন হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ, উপস্থিত ছিলেন মৃত্তিকা (সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের) ম্যানেজার গুলশানারা খাতুন প্রোগ্রাম বাস্তবায়ন কর্মকর্তা সোনিয়া খাতুন, প্রশিক্ষক জেসমিন নাহার,এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারীবিস্তারিত পড়ুন