বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রশাসনের হস্তক্ষেপে ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রীর বিবাহ বন্ধ

কলারোয়ায় ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ রোধ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলা ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে ওই বাল্যবিবাহ বন্ধ করা হয়।

সূত্র জানায়, রবিবার(২১ মে) বেলা ২ টার দিকে সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ৮ম শ্রেণীতে পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক মেয়ে সাদিয়া(১৬)’র বিয়ের আয়োজন করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নূরুন নাহার আক্তারের নির্দেশে একই অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে বিষয়টির সত্যতা পেয়ে অপ্রাপ্ত বয়স্ক নববধুর পিতা রফিকুল ইসলাম এই মর্মে মুচলেকা প্রদান করেন যে, ১৮ বছর পূর্ণ না হলে মেয়েকে বিয়ে দেব না। এ ছাড়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধিরা মেয়ের পিতাকে অবহিত করেন, উপরোক্ত শর্ত ভঙ্গ করলে আগামীতে বাল্যবিবাহ নিরোধ আইনে নিয়মিত মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক জনপ্রতিনিধি মারুফ হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান