মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সুস্থ জীবন, সুন্দর জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার- নাজনীন আরা নাজু

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের আয়োজনে কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক জ্যোতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ গভর্নিং বডির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর, রোটারী ক্লাব অববিস্তারিত পড়ুন

মণিরামপুরে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

যশোরের মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান-২০২৩ হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে অত্র বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন- যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এসময় তিনি শিক্ষা বিষয়ে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক ও সরকারের উন্নয়নমূলক কাজের বর্ননা দিয়ে বক্তব্যবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর জন্মদিনে নতুন সাজে টুঙ্গিপাড়া

আগামীকাল ১৭ মার্চ (শুক্রবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। সে উপলক্ষে তাঁর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সেজেছে রঙিন সাজে। সর্বত্রই বিরাজ করছে সাজ সাজ রব। সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, জাতীয় শিশু সমাবেশ ও তিন দিনব্যাপী বইমেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে মহাসড়কসহ বিভিন্ন সড়কে বঙ্গবন্ধু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত শতাধিক তোরণ,বিস্তারিত পড়ুন

ফারদিন হত্যা মামলায় বুশরার স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলায় আমাতুল্লাহ বুশরার স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালতে বুশরার আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক স্থায়ী জামিন মঞ্জুর করেন। একইদিনে গোয়েন্দা পুলিশের (ডিবি) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি দিতে ফের সময় আবেদন করেন ভিকটিমের বাবা ও মামলার বাদী নুর উদ্দিন রানা। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামীবিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো কোনো ডগ স্কোয়াড পরিচালনার দায়িত্ব পেলেন নারী সদস্যরা

বাংলাদেশে পুলিশ বাহিনীতে প্রথমবারের মতো কোনো ডগ স্কোয়াড পরিচালনার দায়িত্ব পেলেন সাত নারী সদস্য। শুধু বাংলাদেশই নয় দক্ষিণ এশিয়ায় কোন বাহিনীর ডগ স্কোয়াডে নারী হ্যান্ডলার এটিই প্রথম। বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের সহযোগিতায় ছয়দিন এই নারী সদস্যদের ডগ স্কোয়াডের হ্যান্ডলার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ নেওয়া সাত নারী কনস্টেবল হলেন নাসিমা, তানজীমা, সুনেত্রা, মরিয়ম আক্তার, নিলুফা, অনামিকা ও ইশরাত। তারা বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য। বিমানবন্দর ১৩-আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডগ স্কোয়াডে নিজেদেরবিস্তারিত পড়ুন

বেনাপোলে সাবেক মেয়র লিটনের সংবাদ সম্মেলন

রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বেনাপোল পৌরসভার সাবেক মেয়র ও যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বেনাপোলে মেয়র লিটনের দলীয় রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে সাবেক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের বিরুদ্ধে পৌরসভার কোটি কোটি টাকার দূর্ণীতির অভিযোগ এনে রাজপথে দূর্ণীতি বিরোধী বিক্ষোভ সমাবেশ করে বেনাপোল সচেতনবিস্তারিত পড়ুন

সুন্দরবনে মধু সংগ্রহের মৌসুম! পাশ সংগ্রহ করেনি কেও

সুন্দরবনে (১৫ মার্চ) থেকে মধু সংগ্রহের মৌসুম শুর“ হলেও মৌয়ালরা বন বিভাগ থেকে মধু সংগ্রহের পাশ সংগ্রহ করেননি। অন্যান্য বছর পহেলা এপ্রিল থেকে মধু সংগ্রহের কাজ শুর“ হয়। (১৫ মার্চ) আগাম মধু আহরণ মৌসুম শুর“র তারিখ ঘোষণা করে বন বিভাগ। শরণখোলার বগী, উত্তর সাউথখালী, শরণখোলা এবং খুড়িয়াখালী গ্রামের মধু ব্যবসায়ীরা বলেন, আমরা বন বিভাগের পাশ নিয়ে প্রতি বছর ১ এপ্রিল মধু আহরণের জন্য প্রায় সহস্রাধিক নৌকা সুন্দরবনে যাত্রা করি। কিন্তু সুন্দরবনবিস্তারিত পড়ুন

আশাশুনির কাকবাসিয়া হাইস্কুলের অভিভাবক সদস্য নির্বাচন

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় এর অভিভাবক সদস্য পদে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞ আদালতের আদেশে ভোট গণনা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) স্কুল কক্ষে এ ভোট অনুষ্ঠিত হয়। পূর্ব নির্ধারিত সময়সূচি (তফশীল) অনুযায়ী অভিভাবক সদস্য পদে নির্বাচন শুরু হয় মঙ্গলবার সকাল দশ টায়। স্কুলের ৪৩৯ জন ভোটারের মধ্যে ২০৪ জন ভোটার বিকাল ৪ টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দু’টি প্যানেলে ৫টি পদের বিপরীতেবিস্তারিত পড়ুন

মণিরামপুরে আল-আমিন পার্কে বিশেষ অভিযান, ২২ হাজার টাকা জরিমানা আদায়

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ রোডের আল-আমিন আনন্দ বিনোদন পার্কে এসিল্যান্ড ও ওসির বিশেষ অভিযানে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পার্কে যৌথ অভিযান পরিচালনা করেন মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান ও মণিরামপুর থানার অফিসার ইনচার্য (ওসি) শেখ মনিরুজ্জামান। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ধারায় মূল্য তালিকা না থাকায় পার্ক কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা ও স্কুল-কলেজের ক্লাসবিস্তারিত পড়ুন

মণিরামপুর গরু চোর সিন্ডিকেটের হোতা, সহযোগীসহ আটক

যশোরের মণিরামপুরে গরু চুরি করে পালানোর সময় মঙ্গলবার ভোরে এলাকাবাসী ধাওয়া দিয়ে গরুচোর সিন্ডিকেটের হোতা টিকটক সুমন তানভিরকে আটক করেছে। এ সময় গণপিটুনিতে তার দুই পা ভেঙ্গে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সুমনের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তার সহযোগী হাসানকে পৌরশহরের মহাদেবপুর এলাকা থেকে আটক করে। আটক সুমন পৌরশহরের ট্রাক চালক আলাউদ্দিনের ছেলে এবং হাসান মহাদেবপুর এলাকার ভ্যান চালক বাবু উদ্দিনের ছেলে।বিস্তারিত পড়ুন