শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় ভ‍্যান ভাড়া কে কেন্দ্র করে প্রাণ গেল যাত্রীর

সাতক্ষীরা সদরের বল্লীতে ভ্যানভাড়ার পাঁচ টাকা লেনদেনের বিরোধ নিয়ে ভ্যানচালকের ঘুষিতে মোমরেজুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মার্চ) রাত ৯টার দিকে বল্লী ইউনিয়নের মোচড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মোমরেজুল ইসলাম (৫০) মোচড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। ভ্যানচালক মিন্টু (৩৫) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, পাঁচ টাকা ভ্যান ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মোমরেজুল ইসলামকে ঘুষি মারে ভ্যান চালক মিন্টু। এতে মোমরেজুল অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে প্রশাসনের প্রেস ব্রিফিং

আগামী (২২ মার্চ) মুজিববর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উক্ত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রেস-কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস-ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসারবিস্তারিত পড়ুন

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি বেশি গাছ লাগানোর মধ্য দিয়ে সবুজ বিপ্লব ঘটাতে হবে- এমপি রবি

“আগামীর বাসযোগ্য পৃথিবী (মানব সভ্যতার জন্য টেকসই ও প্রকৃতি উন্নয়ন)” এই স্লোগানকে সামনে রেখে সবুজ বিপ্লব’র তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে সবুজ বিপ্লবের আয়োজনে সবুজ বিপ্লব এর সভাপতি মো. মেহেদী হাসান মিঠু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপিবিস্তারিত পড়ুন

নড়াইলে বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ের ধারনা দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

‘নড়াইলে বিশ্ববিদ্যলয় স্থাপনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলে রবিবার দূপুরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ শাহানারা বেগম, সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দিন, কলেজের শিক্ষক-শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

বৈরী আবহাওয়ার মধ্যে কালিগঞ্জে শেখ হাসিনার সাফল্য নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বৈরী আবহাওয়ার মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় স্বতস্ফূর্তভাবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ‘কৃষি নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, বাঁচাও কৃষক, বাঁচাও দেশ, শেখ হাসিনার বাংলাশে’ বাঁচলে কৃষক বাঁবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। রবিবার (১৯ মার্চ) বিকেলে কালিগঞ্জ উপজেলার খুব্দীপুর প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্র শেখ সাঈদ উদ্দীন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্বামী-স্ত্রী হজ্জ করতে যাওয়ায় বসত বাড়ীর জমি দখলের অভিযোগ

কলারোয়ায় স্বামী-স্ত্রী হজ্জ করতে যাওয়ায় বসত বাড়ীর জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত (১৭মার্চ) সকালে কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে। ঘটনার বিবরণে ও ক্ষতিগ্রস্তর ছেলে হাফিজুল ইসলাম জানান-তার পিতা আলি হোসেন ও মাতা জামিলা বেগম গত ১০ ফেব্রুয়ারী তারিখে হজ্জ করতে যান। এই সুবাদে প্রতিপক্ষ জয়নুর দফাদার ও তার ছেলে সুমন দফাদার অবৈধ ভাবে গায়ের জোরে ১৮শতক জমি দখল করে নিয়ে প্রচীর নির্মান করেন। ওই সময় থানাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯মার্চ) বিকেলে সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যলয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেমায়েত হোসেনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-সমিতির সহ.সভাপতি শেখ ছাবের আলী, ইমাদুল হক, শেখ গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান, শরিফুল ইসলাম, গাজী সুলতান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল হাসান, কোষাধ্যক্ষ টিপু সুলতানবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে স্বেচ্ছাসেবকলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা স্বাচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না ও সাধারণ সম্পাদক রেজানুজ্জামান লিটু স্মাক্ষরিত এক বার্তায় জানান-উপজেলা চন্দনপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ৩মাসের জন্য অনুমোদ দেয়া হয়েছে। আহবায়ক কমিটির আহবায়ক হলেন-সালাউদ্দীন হোসেন বাপ্পী, যুগ্ম আহবায়ক হলেন-আতিক মুহিব, ইমরান হোসেন খান, আক্তারুল ইসলাম, ইলিয়াস হোসেন, সদস্য আবুল কালাম আজাদ,বিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় পয়ঃবর্জ্য পরিশোধনাগারের উদ্বোধন

কলারোয়া পৌরসভায় পয়ঃবর্জ্য পরিশোধনাগারের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯মার্চ) সকালে উপজেলার গোপিনাথপুরে ওই পয়ঃবর্জ্য পরিশোধনাগারের উদ্বোধন করা হয়। কলারোয়া পৌরসভার সার্বিক তত্বাবধানে, সিমাভির আর্থিক সহযোগিতায় ও আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল এ্যাকশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থি থেকে ফিতাকেটে শুভ উদ্বোধন ঘোষনা করেন-পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও প্র্যাকটিক্যাল এ্যাকশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড.শওকত আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন-কলারোয়া প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রোগ্রাম অফিসার মিস শাহনাজ পারভীন মীনা, পৌা সচিববিস্তারিত পড়ুন

কলারোয়ার জালালাবাদ ইউপিতে দরিদ্র নারীদের মাঝে ভিডব্লিউবি’র চাউল বিতরণ

কলারোয়ায় ২ নং জালালাবাদ ইউনিয়নে ভি ডব্লিউ বি কর্মসূচির চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকাল ১০ টায় জালালাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই চাউল বিতরণ করা হয়। শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরে ভিডব্লিউবি( ভালনারেবল উইমেন বেনিফিট) কার্যক্রমে তালিকাভূক্ত ১৯১ জন কার্ডধারী অসহায়- দরিদ্র নারীদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুরবিস্তারিত পড়ুন