বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগেরহাটের শরণখোলায় গরু চুরির পর জবাই দিয়ে মাংস নিয়ে গেল চোর

বাগেরহাটের শরণখোলায় গভীর রাতে কৃষকের গরু চুরি করে তা জবাই দিয়ে নাড়ি-ভুড়ি ও চামড়া রেখে মাংশ নিয়ে পালিয়ে যায় চোর চক্র। ঘটনাটি ঘটেছে (২৭ মার্চ) রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য খোন্তা কাটা গ্রামে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে যানা যায়, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য খোন্তাকাটা গ্রামের মোঃ খলিলুর রহমানের পুত্র কৃষক রফিকুল ইসলামের দুটি গরু গোয়ালঘরে বাধা ছিল। বড় গরুটি শিকল দিয়ে বাধা থাকলেও ছোটোটি ছিল খোলা। সকালে গোয়াল ঘরে গিয়ে ছোটো গর“টি দেখতে না পেয়ে খোঁজাখোজি শুরু করে। পরে মাঠের মধ্যে গরুর নাড়ি-ভুড়ি ও চামড়া দেখতে পায় এবং তা দিয়ে গরুটি সনাক্ত করে। তার ধারনা চোর চক্রের সদস্যরা গরুটি জবাই করে মাংশ নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, গরু চুরির ঘটনা এলাকাতে প্রায়ই শোনা যায় তবে গরু জবাই করে মাংশ নিয়ে যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক। তিনি গ্রাম পুলিশের মাধ্যমে এলাকায় পাহারার ব্যবস্থা করবেন।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। চেয়ারম্যানের সহযোগীতা নিয়ে চোর ধরতে অভিযান অব্যহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশেরবিস্তারিত পড়ুন

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেনবিস্তারিত পড়ুন

একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

‎বেতন ভাতার বাইরে অনৈতিক সুবিধা নিয়ে থানাসহ বিভিন্ন ইউনিটের ক্যাশিয়ার হিসেবে পরিচিতবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান