মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

গুলিস্তানে বিস্ফোরণে বার্ন ইউনিটে ভর্তি সবার শ্বাসনালি পোড়া

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চি‌কিৎসাধীন ১১ জ‌নের মধ্যে একজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। আর বার্ন ইউনিটে ভর্তি ১০ জনের কেউই শঙ্কামুক্ত নয় ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। বুধবার (৮ মার্চ) বার্ন ইনস্টিটিউটে সাংবা‌দিক‌দেরএ তথ্য জানান তিনি। সামন্ত লাল সেন ব‌লেন, গতকালের দুর্ঘটনায় আমা‌দের এখা‌নে ১১ জন রোগী ছিল, তার ম‌ধ্যে একজন‌কে ঢাকা মে‌ডি‌কে‌লে ট্রান্সফার করা হ‌য়ে‌ছে; কারণ তার বার্নবিস্তারিত পড়ুন

মণিরামপুরে আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকান্ড, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

যশোরের মণিরামপুরের গোবিন্দপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি বসতঘর অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়েছে। প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন অগ্নিকাণ্ডে এতে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানাগেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়- আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সোহেলের ঘর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। সোহেলের বাড়িতে সাজালের আগুনের কুন্ডুলি করে রাখা থেকে বিদ্যুৎ লাইনেবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগর বদ্রুনেছা বালিকা বিদ্যালয়ের টিউবওয়েল নষ্ট! ভোগান্তিতে ছাত্রীরা

কলারোয়ার জয়নগর বাজার সংলগ্ন বদ্রুনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের টিউবওয়েল দীর্ঘদিন নষ্ট হয়ে পড়ে থাকা সত্ত্বেও স্কুল শিক্ষকেরা গাফলতি করে মেরামত করছেন না বলে। অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের ছাত্রীরা পানি খেতে যাচ্ছে পাশে বাজারের টিউবওয়েলে। জানা যায়, ১ মাসের ও বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে টিউবওয়েলটি। বিষয়টি আমলে নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। মাসটি ফাল্গুন হলেও তাপ ও বৃষ্টিহীন মৌসুম চৈত্রমাসের চেয়েও কম নয়, এমন সময় প্রতিষ্ঠানের টিউবওয়েলটি নষ্ট হয়ে পড়েবিস্তারিত পড়ুন

পাকিস্তানের সাবেক মন্ত্রী বলেছে

জনসংখ্যা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ পাকিস্তান, সফল বাংলাদেশ

পাকিস্তান যা পারেনি, তা বাংলাদেশ পেরেছে। বাংলাদেশ একটি সুষ্ঠু জনসংখ্যা নীতি প্রণয়ন করতে পেরেছে। নিয়ন্ত্রণ করতে পেরেছে জন্মহার। কিন্তু এই কাজে পুরোপুরি ব্যর্থ পাকিস্তান। এসব কথা বলেছেন পাকিস্তানেরই সাবেক এক মন্ত্রী। তার দাবি, ১০ বছর ধরে বাংলাদেশে প্রজননের যে হার, তা যদি পাকিস্তানেও থাকতো, তাহলে পাকিস্তানিদের মাথাপিছু জিডিপি অন্তত ১৫ শতাংশ বেশি হতো। পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইলের মতে, দেশটির বর্তমান আর্থ-সামাজিক দুর্দশার বড় কারণ জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিকল্পনার অভাব। এই অবস্থাবিস্তারিত পড়ুন

জন্মহার না বাড়লে ‘নিশ্চিহ্ন’ হয়ে যাবে জাপান এমন আশঙ্কার দেশটির প্রধানমন্ত্রীর

জনসংখ্যা দ্রুত কমতে থাকায় জাপানের সামাজিক নিরাপত্তা বলয় ও অর্থনীতি উভয়ই মারাত্মক হুমকিতে রয়েছে। এই পরিস্থিতি আটকানো না গেলে একসময় পুরোপুরি ‘নিশ্চিহ্ন’ হয়ে যাবে দেশটি। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার এক উপদেষ্টা সম্প্রতি সম্মেলনে এমন আশঙ্কার কথা বলেছেন। গত (২৮ ফেব্রুয়ারি) জাপান সরকার জানিয়েছে, গত বছর সন্তান জন্মহারে নতুন সর্বনিম্ন রেকর্ড গড়েছে দেশটি। এ বিষয়ে জাপানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাসাকো মোরি বলেছেন, আমরা যদি এভাবে চলতে থাকি, তাহলে দেশ একসময় নিশ্চিহ্ন হয়ে যাবে।বিস্তারিত পড়ুন

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৫, নিখোঁজ বহু

ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিপাতের পর ভয়াবহ ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। সোমবার (৬ মার্চ) দেশটির দক্ষিণ চীন সাগর তীরবর্তী নাতুনা অঞ্চলে এ বিপর্যয় দেখা দিয়েছে। দুর্যোগকবলিত এলাকাটিতে তীব্র বৃষ্টি অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় প্রশমন সংস্থার (বিএনপিবি) প্রকাশিত ছবি ও ভিডিওতে সেরাসান দ্বীপের বনাঞ্চলের মধ্য দিয়ে ভূমিধস এবং ঘরবাড়ির ওপর মাটি ও ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। সংস্থাটি জানিয়েছে, ভূমিধসের কারণে দুর্যোগকবলিত এলাকার সঙ্গেবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। মঙ্গলবার (৭ মার্চ) সকালে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এসময় জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যবিস্তারিত পড়ুন

নড়াইলের ইউএনও সাদিয়া ইসলাম পেলেন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক

নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন । প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মামুনুল আলম সোমবার (৬ মার্চ) স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, আগামী রবিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে ”শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” পদক প্রদান করা হবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে হারিয়ে যাওয়া কাঁচা ছিন্নি উৎসব পালন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অনুসন্ধানের ধাপের ৩নং প্রশ্ন- আগে আমাদের এলাকায় কি কি উৎসব পালন হতো, এর উত্তর হিসেবে হারিয়ে যাওয়া কাঁচা ছিন্নি উৎসব পালন করা হয়েছে। সোমবার (০৬ মার্চ) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা এই কাঁচা ছিন্নি উৎসব পালন করে। দেখাগেছে- ৭ম শ্রেণির শিক্ষার্থীরা খুব আনন্দের সাথে প্রয়োজনীয় উপকরন দিয়ে একটি হাড়িতে কাঁচা ছিন্নি তৈরি সম্পন্ন করে। এরপর বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন

তালায় আমরা বন্ধুর উদ্যোগে ছোটবন্ধুদের মাঝে খাতা, কলম ও উপহার বিতরণ

সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধুর উদ্যোগে ছোটবন্ধুদের মাঝে খাতা, কলম ও উপহার প্রদান করা হয়েছে। সোমবার (৬ই মার্চ ) সকালে খলিলনগর ইউনিয়নের ১৫০ নং গোনলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে এ খাতা ও কলম বিতরণ করা হয়। এ সময় উপস্থত ছিলেন গোনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা খানম,সহকারী শিক্ষক সন্ধ্যা আইস,তাসলিমা খাতুন,মো মফিজুর ইসলাম,আমরা বন্ধু তালা উপজেলা টিমের সমন্বয়কারী তাপস সরকার, প্রান্ত, লিমা, সুমন, ইমরান,রলি প্রমূখ। বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন