সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় (২৫ মার্চ) গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এস.এম.সি সদস্য গণপতি বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৭১ সালে কলারোয়ার পালপাড়া গণহত্যার সময় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা সেই গণহত্যায় আহত প্রত্যক্ষদর্শী বাবু তৈলক্ষ পাল। সহকারী শিক্ষক মশিউর রহমানের পরিচালনায় গণহত্যা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, শিক্ষার্থী মোহিত লাল বিশ্বাস, আবু রায়হান, বুশরা হোসেন, নাহিদুজ্জামান, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।

প্রধান অতিথি বাবু তৈলক্ষ পাল পালপাড়া গণহত্যার সেই লোমহর্ষক ঘটনা নিজমুখে শোনান এই প্রজন্মের নবীন শিক্ষার্থীদের। অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা পালপাড়া গণহত্যায় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতায় আহত তৈলক্ষ পালকে রাষ্ট্রীয় সম্মাননার আহবান জানান। সভার শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভা শেষে শহিদদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান।

একই রকম সংবাদ সমূহ

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক