Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে ব্যালটে যেতে হবে -নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, মধ্য জানুয়ারির মধ্যে ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে ব্যালটে যেতে হবে। সেজন্য জাতীয় নির্বাচন ব্যালট পেপারে করতে প্রস্তুতি নিতে হবে। সময়মতো হলে তো ভালো। না হলে যা আছে তা নিয়েই নির্বাচন করবো। তিনি বলেন, মধ্য জানুয়ারির মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নতুন প্রকল্প পাস না হলে ১৫০ আসনে এ যন্ত্র ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে আমাদের ব্যালট পেপারে ভোটগ্রহণের প্রস্তুতি নিতে হবে। রোববার (৮বিস্তারিত পড়ুন
দেশে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ১ টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ

দেশে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ১ টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি। রোববার (৮ জানুয়ারি) রাজধানীর বিয়াম মিলনায়তনে সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি শেষে এ তথ্য জানানো হয়। গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান মো. আব্দুল জলিল ও চারজন সদস্য উপস্থিত ছিলেন। এতে আগ্রহী পক্ষগুলো নিজ নিজ প্রস্তাবের পক্ষে যুক্তি পেশ করে।বর্তমানে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ৭ টাকা ০২ পয়সা। ১ টাকাবিস্তারিত পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ‘উল্লেখযোগ্য ঘটনা’ বলে অভিহিত করেছেন- জো বাইডেন

ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের পরিচয়পত্র গ্রহণের সময় তিনি এ কথা বলেন। ২০২২ সালে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাইডেন ঢাকার সাথে তাদের স্থায়ী অংশীদারিত্বকে স্বাগত জানান। আজ এখানে প্রাপ্ত এক বার্তায় এ খবর জানা যায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে তাদের স্থায়ী অংশীদারিত্বের সম্পর্ককে গুরুত্ব দেয়। ৫০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে তিনি একটি ‘উল্লেখযোগ্য ঘটনা’ বলে অভিহিত করেছেন। মার্কিনবিস্তারিত পড়ুন
ভারতে ‘অরেঞ্জ’ এলার্ট জারি, শৈত্য প্রবাহ অব্যাহত থাকায়

আইএমডি’র উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, দিল্লী আরেকটি এলাকা আয়া নগরের সর্বনিন্ম তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, লোদি রোডে সর্বনিন্ম তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস ও পালামে ৫ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ ‘আজ ঘন কুয়াশা ও একটি শৈত্য প্রবাহের কারণে কয়েকটি এলাকায় বিশেষত কিছু বিচ্ছিন্ন স্থানে প্রচ- ঠান্ডা পড়তে পারে’ জানিয়ে ‘অরেঞ্জ’ এলার্ট জারি করেছে। ভারতের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহতবিস্তারিত পড়ুন
গোপালগঞ্জে পৈত্রিক জমির খোঁজ নিয়ে গেলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে ব্যক্তিগত সফরে গোপালগঞ্জে গিয়ে পৈত্রিক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে জমিগুলোর পরিদর্শন করেন তিনি। জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলি বছরের ৮/৯ মাসই পানির নিচে থাকে। তাই ভাসমান বেডে সবজি ও অন্য ফসল চাষ করে এই জমিগুলো চাষ উপযোগী করে তোলার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা। এসময় প্রধানমন্ত্রী সারাদেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহবান জানিয়েছেন। দেশের কোথাওবিস্তারিত পড়ুন
শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে, জানিয়েছেন আবহওয়া অফিস

পৌষের শেষে তীব্র শীতে দেশজুড়ে জনজীবনের স্থবিরতা নেমে এসেছে। তবে দ্রুত স্বাভাবিক হচ্ছে না এ পরিস্থিতি। সারাদেশে শৈত্যপ্রবাহ আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তাপমাত্রা কমে যাওয়ায় মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা ও বরিশাল জেলাসহবিস্তারিত পড়ুন
বেনাপোল সীমান্তে ১৭ পিস স্বর্ণের বারর উদ্ধার

ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। কাউকে আটক করতে পারেনি তারা। তবে দুইজন কৌশলে পালিয়ে যায়। শনিবার (৭ জানুয়ারি) ভোরে পাঁচ ভূলাট এলাকা থেকে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়। পলাতক দুই স্বর্ণ পাচারকারীকে আসামি করে শার্শা থানায় মামলা দায়ের করেছে বিজিবি। পলাতক ব্যক্তিরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মৃত নবী ছদ্দিনেরবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে শীতে কাহিল গবাদিপশু

গত কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে ঠাণ্ডা বাতাস ও শৈত্যপ্রবাহ। এমন পরিস্থিতিতে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মানুষের পাশাপশি কাহিল গবাদিপশুগুলো। চলমান প্রচন্ড শীতে গবাদিপশু নিয়ে চরম বিপাকে আছেন খামারিসহ প্রান্তিক কৃষকরা। প্রাণি চিকিৎসকরা বলছেন- এমন প্রতিকূল আবহাওয়ায় গবাদিপশুর বদহজম ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার (০৭ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে সারাদিন ঠাণ্ডা ছিলো বেশি। গত কয়েক দিন ধরে রোদের দেখা মেলেনি রাজগঞ্জ অঞ্চলে। তারপর বয়ে যাচ্ছে ঠাণ্ডা বাতাস। এতে শীতেরবিস্তারিত পড়ুন
তালার খলিলনগর ইউনিয়নে বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা

তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের পক্ষ থেকে সদ্য বিদায়ী তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস। শিক্ষক জাহিদুল ইসলামের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, ক্যাম্পবিস্তারিত পড়ুন
তত্ত্বাবধায়ক সরকার বহাল, ইভিএম বাতিল, ব্যালটের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে- ব্যারিস্টার মাহবুব উদ্দিন

বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রুপ রেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যবিস্তারিত পড়ুন

