Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পর্যাপ্ত সারের মজুদ আছে, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ ঝিকরগাছা কৃষি কর্মকর্তার

বাংলাদেশ আধুনিক কৃষির যুগে প্রবেশ করলেও কিছু অসাধু ব্যবসায়ীর দৌরাত্ম্যে বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক, থমকে যাচ্ছে উৎপাদন ব্যবস্থা। বিভিন্ন সময়ে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করে অধিক মুনাফা লাভের চেষ্টা করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে অস্থির পরিস্থিতি সামাল দিতে নাজেহাল অবস্থা হচ্ছে কৃষি বিভাগের। ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি বোরো মৌসুমে বীজতলা হয়েছে ৯৫০ হেক্টর জমিতে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রাবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ

অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা পৌরসদরের রেলওয়ে স্টেশন সংলগ্ন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্ণিং হোম’র সকল শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। রবিবার (১লা জানুয়ারি) সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে নতুন বছরের প্রথম দিনের বই বিতরণ উৎসবের সভাপতিত্ব করেন সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের অধ্যক্ষ মাসুমা মিম। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, রওশনারা শিখা, শারমিন আফরোজ ইভা, সাবিনা হিরা, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সবুজ আক্তার,বিস্তারিত পড়ুন
আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ পালিত

আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ পালিত হয়েছে। “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” প্রতিপাদ্যে সোমবার (২ জানুয়ারি) সকাল ১১টায় আশাশুনি উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও সমৃদ্ধি কর্মসূচির “উন্নয়নে যুব সমাজ” কার্যক্রমের আওতায় এবং বিভিন্ন এনজিওর সহযোগিতায় আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “উন্নয়ন” সংস্থার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়ানুর রহমান।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০২জানুয়ারি-২০২৩ জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার আয়োজনে ও সাতক্ষীরার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার উপপরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় বাংলাদেশ জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়া উপজেলার পৌরসদরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জানুয়ারি) বিকালে কলারোয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পৌর সদরে সড়ক মহাসড়ক এলাকা থেকে মিছিল প্রদক্ষীণ করে জাতীয় পাটির অফিস কক্ষে সমাবেশে রুপ নেয়। উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী তালা -কলারোয়ার সংসদ সৈয়দ দীদার বখত, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পাটির নেতাবিস্তারিত পড়ুন
কলারোয়ার ওসি নাছির উদ্দীন মৃধা শ্রেষ্ঠ পুলিশ অফিসার ও আইজিপি ব্যাজ পাচ্ছেন

এবার খুলনা ও সাতক্ষীরা ছাড়িয়ে ঢাকায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার ও আইজিপি ব্যাজ পাচ্ছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা। আইজিপি ব্যাজ এ মনোনিত হয়েছে বলে বাংলাদেশ পুলিশের হেড হেডকোয়ার্টাস থেকে এক স্বারকের মাধ্যমে জানা গেছে। (৪ঠা জানুয়ারী) বুধবার পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে ওই আইজিপি ব্যাজ গ্রহন করবেন তিনি। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অ্যাডিশনাল ডিআইজি (কনফিডেন্সিয়াল) অফিসার মোহাম্মাদ আব্দুল্লাহীল বাকী (বিপিএম-সেবা) স্বাক্ষরিত এক বার্তায় জানান।বিস্তারিত পড়ুন
গায়েব নথির বিষয়ে রাজউক চেয়ারম্যানের ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে ভবন নির্মাণের অনুমোদন সংক্রান্ত প্রায় ৩০ হাজার গ্রাহকের আবেদনের নথিপত্র গায়েব হওয়ার ঘটনায় ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট বিভাগ। আগামী ৩০ দিনের মধ্যে রাজউকের চেয়ারম্যানকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। এর আগে একটি দৈনিকে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন নজরে আনেন দুর্নীত দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলমবিস্তারিত পড়ুন
ভাগ্যবান হলে এমন প্রধানমন্ত্রী পাওয়া যায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মন্ত্রী রোববার (১লা জানুয়ারি) পিরোজপুরের সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীদের হাতে পাঠ্যবই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমাদের হাতে নতুন বই তুলে দেয়ার কেউ ছিল না। পুরনো ছেড়া বই পড়েই আমাদের এক ক্লাশ থেকে আর এক ক্লাশে উঠতে হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে পাঠ্যবই বিতরণ উৎসবে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সরকার; নারীবান্ধববিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর প্রদর্শিত পথ অনুসরণ করে সরকার দেশের মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে- প্রধানমন্ত্রী

আগামীকাল (২ জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবস-২০২৩’ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৪ তম ‘জাতীয় সমাজসেবা দিবস-২০২৩’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ যুগোপযোগী হয়েছে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অসহায়, অনগ্রসর মানুষকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে ও মানবাধিকার সমুন্নত রাখার জন্য দেশ পুনর্গঠনের শুরুতেইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার গাবুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১২২ নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় ভবনে সাবেক ইউপি সদস্য খান ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১ম শ্রেণি থেকে ২য় শ্রেণি, ২য় শ্রেণি থেকে ৩য় শ্রেণি, ৩য় শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি ও ৪র্থ শেনী থেকে ৫ম শ্রেণিতে উত্তীর্ণ ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীবিস্তারিত পড়ুন

