Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যশোরের শার্শার জামতলাই বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে নয়ন (২৫) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) সকালে নয়ন উপজেলার উলাশী ইউনিয়নের ধলদাহ গ্রামের সহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় ভবনের নির্মাণ কাজের সময় অসাবধানতার কারণে ঘটনাটি ঘটে। জানাযায়, শহিদুলের বাড়ির ছাদের নির্মাণ কাজের জন্য রড সেটিং করছিলো এমন সময় নয়ন একটি রড নিজে ঘুরানোর সময় বুঝে উঠা আগেই বাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের ৩টি তারের একটিতে স্পর্শ করার সাথে সাথেই নয়নবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিগঞ্জে ব্রাদার্স ব্রিক্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও বন্ধ ঘোষণা

সাতক্ষীরার কালিগঞ্জে হাইকোর্টের আদেশ, জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে কাগজপত্র ও অনুমতি বিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও ভাটার সকল কার্যক্রম ভ্রাম্যমান আদালত কর্তৃক বন্ধ ঘোষণা করেন। উপজেলার শীতলপুর গ্রামে অবস্থিত ব্রাদার্স ব্রিকস ওরফ সিয়াম ইটভাটাতে বুধবার (৪ জানুয়ারি) বেলা ২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) আজহার আলীবিস্তারিত পড়ুন
প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার ও শোষণ প্রতিরোধে এ্যাডভোকেসি সভা

প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌন হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধে অভিভাবকদের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। (০৩ জানুয়ারী) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে সম্প্রীতি হল রুমে অনুষ্ঠানে স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল কানাডা হাই কমিশন বাংলাদেশ এর অর্থায়নে এ্যাডভোকেসি সভায় সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি মন্ডলের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাতক্ষীরা সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছাদুল ইসলাম। এছাড়া অংশগ্রহণ করেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ বিতরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহোযোগিতায় সাতক্ষীরা জেলায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়নকারী সংস্থা এবং উন্নয়ন পরিষদ (উপ) বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম এর কাজ করে আসছে। উন্নয়ন পরিষদ (উপ) কতৃক কলারোয়া উপজেলায় মোট ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের কার্যক্রম সুনামের সহিত অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে। এর মধ্যে ছলিমপুর উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগবিস্তারিত পড়ুন
দেশের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। ব্রিটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের চার জন সাংসদ আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। শেখ হাসিনা বলেন, দেশে নির্বাচন কমিশন অনেকটাই স্বাধীন। তিনি বলেন, আমরা আপনাদের ওয়েস্টমিনস্টারের গণতন্ত্র অনুসরণ করি। নির্বাচন পর্যবেক্ষক এলে আমাদের কোনো সমস্যা নেই। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রাজনৈতিক দল হিসেবে অতীতে সামরিকবিস্তারিত পড়ুন
প্লাস্টিকের ব্যাগে করে এলপিজি গ্যাস ক্রয়-বিক্রয় করছে পাকিস্তান

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দুই ব্যক্তি। তাদের হাতে বড় কয়েকটি প্লাস্টিকের ব্যাগ। সেগুলো ভর্তি করা হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি দিয়ে। দেখে মনে হচ্ছে যেন বড় গ্যাস বেলুন হাতে নিয়ে হাঁটছেন তারা। চরম অর্থনৈতিক সংকটে গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম ও ঘাটতির কারণে প্লাস্টিকের ব্যাগে করে এলপিজি গ্যাস ক্রয়-বিক্রয় করছে পাকিস্তানিরা। খবর: ডয়চেভেলে। জানা যায়, ওই ব্যাগগুলো ভরে আনা হচ্ছে গ্যাস সরবরাহকারীদের কাছবিস্তারিত পড়ুন
সর্বনিম্ন ২০০ টাকা বিপিএলের টিকিট, বিক্রি শুরু বুধবার থেকে

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা পর্বের ম্যাচের টিকেটের মূল্য নির্ধারণ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। টিকেটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা এবং সর্বোচ্চ ১৫০০ টাকা। সর্বনিম্ন মূল্য ২০০ টাকা ধরা হয়েছে ইস্টার্ন স্ট্যান্ডের। ৩০০ টাকা নর্থ এবং সাউথ স্ট্যান্ডে এবং ক্লাব হাউজের টিকেট ধরা হয়েছে ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিআইপি স্ট্যান্ডের মূল্য ১০০০ টাকা নির্ধারণ হয়েছে। ঢাকা পর্বে মিরপুরবিস্তারিত পড়ুন
বাংলাদেশ পুলিশকে বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে সেবার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে তাদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে একটি দক্ষ এবং বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ গড়ে তোলা।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (৩রা জানুয়ারি) মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। করোনার কারণে দুই বছরের ব্যবধানেবিস্তারিত পড়ুন
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৩ উদ্বোধন করেছেন। করোনার কারণে দুই বছরের ব্যবধানে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে সশরিরে উপস্থিত হয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন তিনি। (৩রা জানুয়ারি) মঙ্গলবার তিনি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য- ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ, পুলিশ আছে জনতার পাশে’। আজ থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের নানা কর্মসূচি চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে বাংলাদেশ পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।বিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জ বাজার থেকে একটি ব্যাটারীচালিত ভ্যান চুরি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের এক অসহায় যুবকের উপার্জনের একমাত্র মাধ্যম ব্যাটারীচালিত ভ্যান চুরি হয়ে গেছে। সোমবার (০২ জানুয়ারি) সন্ধ্যার পর রাজগঞ্জ হাইস্কুলের সামনে থেকে এই ভ্যানটি চুরি হয়েছে। ভূক্তভোগী যুবকের নাম মোঃ শাহিন। সে উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামের বাসিন্দা। সে কাঠ মিস্ত্রীর কাজ ছেড়ে একটি ভ্যান কিনে চালিয়ে উপার্জন করে সংসার চালায়। স্থানীয়রা জানান- এদিন সন্ধ্যায় শাহিন উল্লেখিত স্থানে ভ্যানটি রেখে বাজারের ভিতরে যায় প্রয়োজনীয় কাজ সারতে। কাজ শেষ করে এসেবিস্তারিত পড়ুন

