Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জে নতুন শিক্ষাক্রমের পাঠদানে শিক্ষকদের প্রশিক্ষন শুরু

সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর নতুন পাঠ্যক্রমের প্রচার শীর্ষক অনুমোদিত স্কিমের আওতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয়সমূহের (যে সকল প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) শিক্ষকদের শিক্ষাক্রম ২০২২ বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। কালিগঞ্জ সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্নবিস্তারিত পড়ুন
আজ সন্ধায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, ‘প্রধানমন্ত্রী সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভাষণ দেবেন। তাঁর এই ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনের নিরঙ্কুশ বিজয় লাভ করারবিস্তারিত পড়ুন
পরিবর্তিত পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে সরকার- এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ কমে যায়৷ অন্য বছরের তুলনায় এবার ডেঙ্গু পরিস্থিতির ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে৷ পরিবর্তিত এই পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে৷ আজ (৫ জানুয়ারি) মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নে বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান। মন্ত্রী আরো উল্লেখ করেন, ২০১৯ সালবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২০’ পেলো ২০ শিল্প প্রতিষ্ঠান

বর্তমান সরকার উন্নয়নের যে গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্বাধীনতা বিরোধীরা তা বাধাগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। তিনি বলেন, বর্তমান সরকারের অবদানের ফলে রপ্তানি আয় বৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি অর্জন তথা দেশের উন্নয়ন হয়েছে এবং সামনেও এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২০’ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসববিস্তারিত পড়ুন
দেশের আট জেলার উপর দিয়ে শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে

রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমেবিস্তারিত পড়ুন
নড়াইলে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে জেলার সদর উপজেলার কুড়িগ্রাম ঝাউতলা এলাকায় মহিলা সমাবেশের আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, ৪ জানুয়ারি বুধবার সকাল এগারো ঘটিকায় আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর পৌরসভার সম্মানিত মেয়র আঞ্জুমান আরা৷ মহিলা সমাবেশে জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়কবিস্তারিত পড়ুন
সাংবাদিক আনিছুর রহিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক পরিষদের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাক্ষ আনিছুর রহিম এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা সাংবাদিক পরিষদের সাংবাদিকরা। সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাক্ষ আনিছুর রহিম এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা সাংবাদিক পরিষদের সভাপতি হাবিবুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সহ-সভাপতি মিলন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী,অর্থ সম্পাদক সাজেদুল ইসলাম, ফরিদুল কবিরসহ পরিষদের সাংবাদিকবৃন্দ।
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে অসহায়-দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ও জাতীয় সদর দপ্তরের সহায়তায় অসহায়- দরিদ্র ও ভাসমান শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট অফিস প্রাঙ্গণে রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাঁছাই আগামী ৮ জানুয়ারি

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২২-২৩ এর বাস্তবায়নে সাতক্ষীরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আগামী ০৮/০১/২০২৩ তারিখ রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে বাঁছাই পর্ব অনুষ্ঠিত হবে। উক্ত ফুটবল প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অংশগ্রহণ ইচ্ছুক ১২-১৪ বছর বয়সী খেলোয়াড়দের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজ পত্রসহ বাঁছাই পর্বে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। বাঁছাই কার্যক্রম শেষে মোট ৩০ জন খেলোয়াড়কে নিয়ে অভিজ্ঞ প্রশিক্ষকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা অধ্যক্ষ আনিসুর রহিম এঁর অকাল মৃত্যুতে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আনিসুর রহিম এঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির কমিটির নেতৃবৃন্দ। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আনিসুর রহিম মঙ্গলবার (০৩ জানুয়ারি) পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরবন ভ্রমণকালে স্ট্রোক জনিত কারণে দুপুর সোয়া ১টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি—রজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনারবিস্তারিত পড়ুন

