সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন এমপি রবি

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিন
দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সদর উপজেলা চত্বরে বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত প্রযুক্তি উদ্ভাবনে কৃষিবিদদের নির্দেশনা দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। কোথাও যেন এক ইঞ্চি জমি অনাবাদী না রাখার আহবান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কৃষির উন্নয়নে ও কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য সরকার
আর্থিক সহায়তা এবং বিনামূল্যে সার বীজ দিচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.
আসাদুজ্জামান বাবু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা
কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারি কৃষিঅফিসার অমল ব্যানার্জী। আলোচনা সভা শেষে সাতক্ষীরা
সদর উপজেলার কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণী ও অতিথিদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে প্রধান অতিথি এমপি রবি তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার স্টল পরিদর্শন করেন এবং স্টলে প্রদর্শিত প্রযুক্তি নিয়ে কথা বলেন কৃষি অফিসারদের সাথে। সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় ১১টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। এসময় সাতক্ষীরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন