সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণঅবস্থান

রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণঅবস্থান শুরু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কোরআন তেলাওয়াত ও দলীয় সংগীতের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়। চলবে দুপুর দুপুর ২টা পর্যন্ত।

সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণঅবস্থানস্থল নয়াপল্টনে জড়ো হতে থাকেন।

রাজধানীর ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে বিএনপি।

এদিকে ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জন্য ভিন্ন ভিন্ন স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের গণ-অবস্থান কর্মসূচি থেকে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। একই সময়ে সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, কুমিল্লা, খুলনা ও ফরিদপুরে গণ-অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. গোলাম ফারুকসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ডিএমপি সদর দপ্তরে একটি বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে কয়েকটি শর্তে বিএনপিকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী

৫ আগস্টের পর বিএনপি নয়, জামায়াতে ইসলামীই আওয়ামী লীগকে মাফ করে দিতেবিস্তারিত পড়ুন

বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে প্রতারণা করেই বিএনপিই বিরোধীদলকে আন্দোলনের দিকে ঠেলেবিস্তারিত পড়ুন

পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তেবিস্তারিত পড়ুন

  • কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী