Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মনিরামপুরের রাজগঞ্জে রেসার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের (রেসা) উদ্যোগে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে রাজগঞ্জ অঞ্চলের বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধিদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেসার সাধারণ সম্পাদক, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কপোতাক্ষসহ নদ-নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন

কপোতাক্ষসহ নদ-নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশ আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, দখল, দূষণ ও ভরাট হওয়ার কারণে কপোতাক্ষ নদের স্বাভাকি প্রবাহ বন্ধ হয়ে গেছে। যে কারণে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি বেড়েছে। দূর্যোগের ঝুঁকি মোকাবেলায় কপোতাক্ষ নদের স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করতে হবে। শুক্রবার (২৩শে ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় কপোতাক্ষ পাড়ের জালালপুর বধ্যভূমি স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তারা এ আহ্বান জানান। ওয়াটারকিপারসবিস্তারিত পড়ুন
নড়াইলের ৫ টি ইট ভাটায় দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর’র অভিযান

নড়াইলের কালিয়া উপজেলার ৫ টি অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তর এর অভিযান। বৃহস্পতিবার (২২শে ডিসেম্বর) দিনব্যাপী কালিয়া উপজেলার কাঞ্চনপুর ও পাটকেলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর, খুলনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশিফুর রহমানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদীসহ পুলিশ ও আনছার বাহিনীর সহায়তায় কালিয়া উপজেলার কাঞ্চনপুর ও পাটকেলবাড়িয়ায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ ড্রামবিস্তারিত পড়ুন
যশোরে দূর্বত্তের ছুরিকাঘাতে যুবক খুন

যশোর শহরের বামন পাড়ায় এরফান ফারাজি (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে শহরের খড়কি ধোপাপাড়ায় এঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত এরফান ফরাজি ধোপাপাড়ার রফিকুল ইসলামের ছেলে। প্রতাক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে এরফান কবরস্থনের পাশে দাড়িয়ে ছিলো। এসময় তিনজন দূর্বৃত্ত এসে এরফানের বুকে ছুরি মেরে তড়িঘড়ি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারবিস্তারিত পড়ুন
খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে-প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন- খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে খেলাধুলায় অগ্রণী ভূমিকা রাখবে। গ্রাম-বাংলার ছোট ছোট টুর্নামেন্ট থেকে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের শয়লারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাচীরগেট উদ্বোধন করারবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যাপক ডাঃ এস.এম. আব্দুল ওহাব এর নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার (২২শে ডিসেম্বর) বিকালে স্কুলের অফিস কক্ষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফরম পূরণ ও শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মোনায়েম এর সভাপতিত্বে ও স্কুলের সিনিয়র শিক্ষক পরিতোষ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাঃ এস.এম. আব্দুল ওহাব। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
তালায় গলায় রশি দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

সাতক্ষীরার তালায় ঠাকুর দাস বাছার (৮৫) নামের এক বৃদ্ধা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে তালা উপজেলা খেশরা ইউনিয়নের মেছেরডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঠাকুর দাস বাছার মেছেরডাঙ্গা গ্রামে মৃত অখিল বাছারের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী জানায়, ঠাকুর দাস বাছার পারিবারিকভাবে কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। বৃহস্পতিবার বিকালে বাড়ির বাশে একটি গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে নামানোর আগেই সেবিস্তারিত পড়ুন
তালার তেঁতুলিয়া ইউনিয়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক (লিগ্যাল এইড) প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়। ‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ এ্যাকটিভিটি’র আওতায় সাতক্ষীরা জেলা আইন সহায়তা প্রদান কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজিত প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) মনিরুল ইসলাম। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদেরবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জ অঞ্চলে চোরের উৎপাত, আতঙ্কে মানুষ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে চোরের উৎপাত বেড়েই চলেছে। প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা। ফলে মানুষের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে। পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জ অঞ্চলের রোহিতা, খেদাপাড়া, হরিহরনগর, ঝাঁপা, চালুয়াহাটি ও মশ্বিমনগর এই ৬টি ইউনিয়নের গ্রামগুলোতে প্রতিদিন ঘটছে চুরির ঘটনা। চোরেরা বাসা-বাড়িতে ঢুকে গরু, ছাগল, হাঁস, মুরগি, সোনার গহনা, টাকা, মোবাইল ফোল, পানি তোলার মোটর, বাইসাইকেল, মোটর সাইকেল, বাড়ির গৃহস্থলির কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, মাঠ থেকে বৈদ্যতিক ট্রান্সফরমার, সেচ মোটর, স্যালোমেশিনবিস্তারিত পড়ুন
মণিরামপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রস্তুতি, বরের দণ্ড

যশোরের মণিরামপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে যেয়ে জরিমানার শিকার হয়েছেন নূর মোহাম্মদ (২০) নামের এক যুবক। বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। নূর মোহাম্মদ উপজেলার গরিবপুর গ্রামের নূর আলীর ছেলে। উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের ক্রেডিট সুপারভাইজার শহিদুল ইসলাম বলেন- বুধবার দুপুরে কয়েকজন বন্ধুকে নিয়ে নূর মোহাম্মদ উপজেলার দক্ষিণ ভরতপুর গ্রামে ১৫ বছর বয়সী ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে বিয়ে করতেবিস্তারিত পড়ুন

