শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলের হাড়িগড়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে জনতার মুখোমুখি এমপি মাশরাফি

নড়াইলের হাড়িগড়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে জনতার মুখোমুখি এমপি মাশরাফি। জনতার মুখোমুখি,জনতার সেবক’ এ শ্লোগান সামনে নিয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা তার নির্বাচনী এলাকায় জনতার মুখোমুখি হাজির হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২১ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে ইউনিয়নবাসীর আয়োজনে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনতার মুখোমুখি এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের বড়শিমলা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

এসো জ্ঞানের সন্ধানে,ফিরে যাও দেশের সেবাই” এই প্রতিপাদ্যকে লক্ষ্য রেখে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষা বর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় খৃষ্ট সম্প্রদায়ের বড় দিনের প্রস্তুতি দৃশ্যমান

প্রতি বছর ডিসেম্বর মাস আসলেই খৃষ্টান সম্প্রদায়ের মধ্যে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা যায়। আসন্ন (২৫ ডিসেম্বর) খৃষ্ট সম্প্রদায়ের শুভ বড়দিন (যীশু খৃষ্টের জন্মদিন) উপলক্ষে দিনটি আনুষ্ঠানিক ভাবে পালিত হবে আর তারই ধারাবাহিকতায় চলছে সাজসজ্জার প্রস্তুতি। এক দিকে গীর্জায় চলছে সাজসজ্জার প্রস্তুতি অন্য দিকে প্রতিটি বাড়িতেও একই প্রস্তুতি লক্ষ্য করা গেছে। (২৫ ডিসেম্বর) যীশু খ্রিস্ট বেথলেহেম নগরীতে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস যিশু খ্রিস্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সববিস্তারিত পড়ুন

যে কোন ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান নৌ বাহিনির প্রতি- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে নৌবাহিনীর প্রতি আহ্বান জানান। বাংলাদেশকে একটি দুর্যোগ-প্রবণ দেশ হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নৌবাহিনী সব সময়ই দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যে কোন দুর্যোগ চলাকালে অত্যন্ত দক্ষতার সাথে উদ্ধার অভিযান পরিচালনা ও ত্রাণ বিতরণ করেছে। তিনি আরো বলেন, ‘আমি চাই নৌবাহিনীর নতুন কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করুক। আপনাদের সব সময়ই শৃঙ্খলার মধ্যে থাকতে হবে এবং দেশপ্রেমকে হৃদয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ার হঠাৎগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কলারোয়ার হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ডিসেম্বর) সকাল ১১ টায়়় বিদ্যালয় প্রাঙ্গনে পরিচালনা পর্ষদের সভাপতি মাস্টার একে এম আজাদ হোসেনেের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা্ আব্দুল মাজেদ, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ, সাবেক প্রধান শিক্ষক নিরঞ্জ্ন কুমার পাল, প্রভাষক বি এম ফিরোজ হোসেন, মাস্টার শফিকুল ইসলাম,মাস্টার আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মোখলেসুর রহমান,বিস্তারিত পড়ুন

নড়াইলে স্ত্রীর স্বীকৃতি দাবিতে তরুণীর অনশন

নড়াইলে স্ত্রীর স্বীকৃতি দাবিতে তরুণীর অনশন। নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে কাবিননামা হাতে নিয়ে শ্বশুরবাড়িতে অনশন করছেন এক তরুণী। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে থেকে তিনি তার শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে অবস্থান শুরু করেন। নড়াইলের লোহাগড়া উপজেলার মদিনা পাড়ার হাজী মো. আমির হোসেন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই তরুণীর স্বামী মো. রায়হান হোসেন (২৩) আমির হোসেন মাস্টারের ছেলে। স্ত্রী শাপলা খানম দিলরুবারবিস্তারিত পড়ুন

বিদেশিদের আকৃষ্ট করতে নতুন ধরনের ভিসা চালু অনুমোদন শ্রীলঙ্কায়

শ্রীলঙ্কার মন্ত্রিসভা কলম্বো পোর্ট সিটিতে বিদেশিদের জন্যে বিনিয়োগ, কর্মসংস্থান ও আবাসিক ভিসা চালুর অনুমোদন দিয়েছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এর মূল লক্ষ্য। মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার মুখপাত্র বান্দুলা গুণবর্ধন এ কথা জানান। খবর এএফপি’র। বান্দুলা গুণবর্ধন জানান, প্রস্তাবটি উত্থাপন করেন জননিরাপত্তা মন্ত্রী তাইরান এলেস। তিনি বলেন, পোর্ট সিটিকে সচল ও সক্রিয় রাখতে এ ধরনের ভিসা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শ্রীলঙ্কা আশা করছে আগামী বছরগুলোতে পোর্ট সিটি বিদেশী বিনিয়োগেরবিস্তারিত পড়ুন

নিজের দেশে টেস্টে হোয়াইটওয়াশ পাকিস্তান

ঘরের মাঠে টেস্ট হারের বিত্ত থেকে যেনো বেরিয়ে আসতে পারছে না পাকিস্তান। করাচিতে পাকিস্তান-ইংল্যান্ড টেস্টের চতুর্থ দিনে বাবর আজমদের আট উইকেটে হারিয়েছে বেন স্টোকসরা। এ নিয়ে ঘরের মাঠে টানা চারটি টেস্টে তাদের পরাজয় হলো। প্রথম দুই টেস্ট জয় করে, আগেই সিরিজ নিজেদের নামে করে নিয়েছিল ব্রিটিশরা। সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে, ১৬৭ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। দিনশেষে দুই উইকেট হারিয়ে ১১২ রান তুলতে সক্ষম হয়বিস্তারিত পড়ুন

বিশ্বকাপ জয়ের উল্লাসে আর্জেন্টিনায় সরকারি ছুটি ঘোষনা

বিশ্বকাপ জয়ের উল্লসে দেশটির সরকার ১ দিনের সরকারি ছুটি ঘোষনা করেছে। কাতারের লুসাইল স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর এক ফাইনাল ম্যাচ জয় করে ইতিহাস গড়লো লিওনেল মেসিরা। ৩৬ বছরের এই আক্ষেপ ঘুচিয়ে আজ তারা শিরোপা নিয়ে দেশে ফিরেছে। এমন দিনে তো ঘরে কিংবা অফিসে থাকা যায় না, তাই এ দিন সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। ৩৬ বছর, অর্থাৎ তিনটি যুগ অপেক্ষা করতে হয়েছে আর্জেন্টাইন সমর্থকদের। শিরোপা তো শুধুমাত্র আর একটি দলের নয়। বরংবিস্তারিত পড়ুন

বিজিবি কর্মীদের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ – প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে আধাসামরিক বাহিনীতে হত্যাযজ্ঞকে দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে বর্ণনা করে বলেছেন, জাতি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মীদের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকার গঠনের মাত্র ৫২ দিনের মাথায় ২০০৯ সালে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে (তৎকালীন বিডিআর)।পুরো জাতি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না। প্রধানমন্ত্রী সেই ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মারবিস্তারিত পড়ুন