রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝড়ের কবলে পড়ে ভারতে অনুপ্রবেশকারী ২৩ বাংলাদেশী জেলেকে বেনাপোলে ফেরত

ঝড়ের কবলে পড়ে ভারত সীমান্তে ঢুকে পড়া অবশিষ্ট ২৩ বাংলাদেশী জেলেকে বেনাপোল সিমান্ত দিয়ে স্বদেশ প্রত্যাবাসন করা হয়েছে। এর আগে দু’দফায় আরো ৬৬ জন জেলে ফেরত এসেছে। ফেরত আসা জেলেদের বাড়ী বরগুনা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল ৫টায় ভারতীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশন প্রতিনিধিরা তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে। এসময় সেখানে দু’দেশের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও মানবাধিকার সংস্থ্যার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ১৮ আগস্ট জীবিকার দায়ে বঙ্গোপসাগারে ইলিশ মাছ ধরতে যায় বরগুনা ও পিরোজপুরের শতাধিক জেলে। হঠাৎ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়লে ভাসতে ভাসতে ভারত সীমান্তে ঢুকে পড়ে শতাধিক মৎস্যজীবী। ৩৬ ঘন্টা সাগরে ভেসে থাকার পর ভারতীয় জেলেরা তাদের উদ্ধার করে কোস্টরগার্ড পুলিশের হাতে তুলে দেয়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মৎস্যজীবীদের আটক করে ভারতীয় কোস্ট গার্ড পুলিশ।

এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক জেলের মৃত্যু হয় পশ্চিমবঙ্গের ডায়মন্ডহারবার হাসপাতালে। আটককৃতদের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের কলকাতা ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। এদিকে জীবন বাঁচিয়ে ঘরে ফেরার সুযোগ পেয়ে সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেরা। তবে তাদেরকে ছাড়ানোর নামে পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক দালালদেরকে আটকেরও দাবি তুলেন।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা