বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জ বাজারে শীতের সবজি বেশি, কমেছে দাম

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ পার্শ্ববর্তী হাট-বাজারগুলোতে শীতকালীন শাকসবজি বেশি উঠছে। সেই তুলনায় দাম অনেকটা কমেছে। প্রথম দিকে দাম কিছুটা বেশি হলেও এখন সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমতে শুরু করেছে। সবজি বিক্রেতারা বলছে- শীত যতো বাড়বে, সবজির সরবরাহও ততো বাড়বে, আর কমবে দামও।

রাজগঞ্জ খুচরা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে- ফুলকপি প্রতিকেজি ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। শিম প্রতিকেজি ১৫-২০ টাকা, গাজর ২৫-৩০ টাকা কেজি, লাউ প্রতিপিস ছিল ২০-৩০ টাকা, মূলা দেড় কেজি ১০ টাকা, পালং শাক দুই তাড়ি ১৫ টাকা, ১০ টাকাইও পাওয়া যায়। এছাড়া সব ধরণের সবজির দাম কম হয়েছে। সবজির দাম কমে যাওয়ায় ক্রেতারা প্যাকেট ভরে সবজি কিনছে এমনটা দেখাগেছে।
বাজারে নতুন আলু উঠেছে। প্রতিকেজি ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে নতুন আলু। এ ছাড়া নতুন পিঁয়াজ ৩০ টাকা প্রতিকেজি দরে বিক্রি হচ্ছে।

তবে দাম বেড়েছে রসুনের। প্রতিকেজি রসুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। রাজগঞ্জ পাইকারি সবজি বাজার ঘুরে দেখাগেছে- খুচরা বাজারের থেকে অর্ধেক দামে বিক্রি হচ্ছে শীতকালিন সবজি। কৃষকরা পাইকারদের কাছে অত্যন্ত কম দামেই সবজি বিক্রি করছে।

রাজগঞ্জের শাহপুর গ্রামের সবজি চাষি রহমত মিয়া (৬৫)। তিনি রাজগঞ্জ বাজারে এসেছেন বেগুন, ফুলকপি, বাধাকপি ও লাউ বিক্রি করতে। বিক্রি শেষে রহমত মিয়া বলেন- দাম যা পাইছি? তাতে কোনো দুঃখ নেই। সবজির দাম আরও কমবে বলে জানান এই সবজি চাষি।

মণিরামপুর উপজেলার পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জ অঞ্চলের প্রায় ৩০ ভাগ জমিতে সবজি চাষ হয়। এই সবজিগুলো প্রতি সোমবার ও বৃহস্পতিবার হাট বারের দিন রাজগঞ্জ বাজারের পাইকারি হাটে বিক্রি করা হয়।
জানাগেছে- চলতি মওসুমে রাজগঞ্জ অঞ্চলে কৃষকরা শীতকালীন সবজির মধ্যে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শিম, লালশাক, পালং শাক, মূলা, বরবটি, গাজর, টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, করলা ইত্যাদি আবাদ করেছে।

স্থানীয় উপসহকারি কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র বলেন- এ বছর রাজগঞ্জ অঞ্চলে শাকসবজির আবাদ ভালো হয়েছে। প্রথম দিকে কৃষকরা সবজির দাম ভালো পেয়েছে। এখন দাম কমে যায়ায় ক্রেতারা প্যাকেট ভরে কিনতে পারছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন