শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার কুশোডাঙ্গায় ফুটপাতে গরম কাপড়ের দোকানে ক্রেতার ভিড়

ফুটপাতে পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। বেশ কয়েক দিন ধরে এক নাগাড়ে শীতের প্রকাপে স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিন দিন তাপমাত্রা কমে আসার ফলে শীতের তীব্রতা বেড়েই চলেছে। যার প্রভাব পড়েছে এলাকার খেটে খাওয়া কর্মজীবী মানুষদের ওপর। ফলে কমে গেছে কর্মজীবী অনেক মানুষের আয়ের উৎস। এদিকে শীত থেকে বাঁচতে ফুটপাতে বসা গরম কাপড়ের দোকানগুলোই নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে,বিস্তারিত পড়ুন

মনিরামপুরে মাছের ঘেরের বান্দাল কেটে ক্ষতি সাধন করার অভিযোগে সংবাদ সম্মেলন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাছের ঘেরের আইল বা বান্দাল কেটে ক্ষতিসাধন করার অভিযোগে ভাই ও তার পরিবারের বিরুদ্ধে রাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে অসহায় ভুক্তভোগী মোঃ আব্দুল আজিজ। মোঃ আব্দুল আজিজ উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের (রাজগঞ্জ বিদ্যুৎ অফিসের সামনের) বাসিন্দা। রোববার (১৮ ডিসেম্বর) বিকালে রাজগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে মোঃ আব্দুল আজিজ জানান- রাজগঞ্জ বাজার সংলগ্ন মাষ্টারপাড়ার পিছনে মোবারকপুর মৌজায় আমার ক্রয়কৃত ৮০ শতকসহ এলাকার বিভিন্ন লোকজনের কাজ থেকে প্রায় ১০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ফিংড়ী সার্বজনীন মহাশ্মশানে সার্বজনীন শ্রী শ্রী মহাশ্মশান কালিপূজা উপলক্ষে আলোচনা সভা

সার্বজনীন শ্রী শ্রী মহাশ্মশান কালিপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা সদরের গাভা সার্বজনীন মহাশ্মশান শিব ও কালি মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির সভাপতি সন্তোষ কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, ১৪নং ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ফিংড়ীর গাভায় লক্ষ টাকার চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে কুখরালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

লক্ষ টাকার চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের গাভা হাইস্কুল (বারদোলা) ফুটবল মাঠে ফিংড়ী ইউনিয়ন চেয়ারম্যান’র আয়োজনে ১৪নং ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ফাইনাল খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন

নড়াইলে রামকৃষ্ণ মিশন চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচাৰ্য

নড়াইলে রামকৃষ্ণ মিশন চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচাৰ্য। নড়াইলে রামকৃষ্ণ মিশন চিকিৎসা সেবাকেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। (১৮ ডিসেম্বর) রবিবার দুপুরে ফিতা কেটে ও ফলক উন্মমোচন করে সেবাকেন্দ্রের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচাৰ্য্য এমপি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এসময় তিনি নড়াইলের রামকৃষ্ণ মিশনের অভ্যন্তরীণ একটি সড়কের উদ্বোধন করেন। এরপরবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা

স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আওয়ামী লীগ। খবর: বাসস। শনিবার (১৭ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা দলের মধ্যে শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের মধ্যে শতাধিক নেতা ক্ষমা চেয়ে আবেদন করেছেন। সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা করেছেন। জাতীয় কমিটি সর্বসম্মতিক্রমে ক্ষমা করেছে।বিস্তারিত পড়ুন

অস্কারজয়ী ইরানি অভিনেত্রী তারানেহ আলিদস্তি গ্রেপ্তার

ইরানে সরকারবিরোধী আন্দোলনকারীদের সমর্থন দেয়ায় অস্কারজয়ী চলচ্চিত্রের এক অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) বিবিসি জানিয়েছে, দেশব্যাপী চলমান বিক্ষোভের ব্যাপারে ‘মিথ্যা ছড়ানোর’ অভিযোগে তারানেহ আলিদস্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে। বিক্ষোভের সাথে জড়িত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়ার নিন্দা জানিয়ে গত সপ্তাহে ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন তারানেহ। উল্লেখ্য, অস্কারজয়ী ইরানি চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’-এ অভিনয়ের জন্য পরিচিত ৩৮ বছর বয়সী তারানেহ আলিদস্তি। তিনি ইরানের সবচেয়ে সফল অভিনেত্রীদের মধ্যেবিস্তারিত পড়ুন

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হারলো বাংলাদেশ

সফরকারী ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১৮৮ রানে হারলো বাংলাদেশ। যার মধ্য দিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ভারত। শেষদিনে ম্যাচ জিততে টাইগারদের প্রয়োজন ছিলো ২৪১ রান। অন্যদিকে ভারতের দরকার ছিলো ৪ উইকেট। রোববার (১৮ ডিসেম্বর) ব্যাট হাতে দিন শুরু করেছিলেন অপরাজিত থেকে চতুর্থ দিন শেষ করা সাকিব ও মিরাজ। ব্যক্তিগত ১৩ রানে মোহাম্মদ সিরাজের বলে কাভার ড্রাইভ খেলতে গিয়ে মিরাজ আউট হলেও পরের ওভারেই সাকিব আল হাসান তুলে নেনবিস্তারিত পড়ুন

বিএনপির পদত্যাগে শূন্য পাঁচ আসনে উপ-নির্বাচন ১ ফেব্রুয়ারি

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে ভোট গ্রহণ করা হবে। রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সভায় এই তফসিল চূড়ান্ত করা হয়। স ভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন। যে পাঁচ আসনে উপনির্বাচন হচ্ছে, সেগুলো হলো—ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২। ইসি সচিব জাহাংগীর আলম জানান, ১ ফেব্রুয়ারিবিস্তারিত পড়ুন

গুম-খুনের সংস্কৃতি চালু করেছিলেন জিয়া- শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার সরকার প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রতিটি ব্যক্তির মানবাধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এবং আমরা তা মাথায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় সভাপতির সূচনা বক্তব্যে এসব কথা বলেন। যারা মানবাধিকারের কথা বলছেন এবং দূরবীন দিয়ে গণতন্ত্র খোঁজেন, তাদেরবিস্তারিত পড়ুন