শনিবার, জুলাই ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উদ্বোধন করেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উদ্বোধন করেছেন। তিনি আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারিতে ৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় প্রদর্শনীতে বাংলাদেশসহ ১১৪টি দেশের প্রায় ৪৯৩ জন শিল্পীর মোট ৬৪৯টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠেয় এই প্রদর্শনীতে ছয় জন শিল্পীকে সম্মানসূচকবিস্তারিত পড়ুন

অগ্নি সন্ত্রাস কারীদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের যৌথসভায় গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের উর্দি পরা পকেট থেকে বের হয়েছে। আওয়ামী লীগ কারও পকেটের সংগঠন না। মনে রাখা উচিত, আওয়ামী লীগ ভেসে আসেনি। আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সব সহযোগী সংগঠনের যৌথসভায় গণভবন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথাবিস্তারিত পড়ুন

নিরাপদ মনে না করা পর্যন্ত পল্টন এলাকায় চলাচল বন্ধ: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই এলাকা (পল্টন) আমরা পরিপূর্ণ নিরাপদ মনে না করবো, ততক্ষণ এই এলাকায় যান চলাচল, জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন, আমরা কোনো ব্যক্তিকে টার্গেট করে আটকাচ্ছি না। তবে এখানে এই মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো অবকাশ নেই। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পল্টন থানার সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপির দলীয় কার্যালয়কেবিস্তারিত পড়ুন

টান টান উত্তেজনা! শেষ বলে জয় পেলো বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ জিতেছে টাইগাররা। ম্যাচের শুরু থেকেই টাইগারদের সঙ্গে দুর্দান্ত লড়াই করে ভারতীয়রা। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ভারতকে উড়িয়ে দিয়ে ৫ রানে জয় তুলে নেয় টাইগাররা। বুধবার (৭ ডিসেম্বর) মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭১ রান করেছিল বাংলাদেশ। জবাবে রান তাড়া করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৬ রানে থামেবিস্তারিত পড়ুন

প্রকাশ্যে শিরশ্ছেদ কার্যকর করলো তালেবান

দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর এই প্রথম প্রকাশ্যে এক ব্যক্তির শিরশ্ছেদে মৃত্যুদণ্ড কার্যকর করেছে তালেবান কর্তৃপক্ষ। বুধবার (৭ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলে হত্যাকাণ্ডে অভিযুক্ত এক ব্যক্তির শিরশ্ছেদ করা হয় বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে এই শিরশ্ছেদ কার্যকর হয়। ২০১৭ সালে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে। শিরশ্ছেদের সময় তালেবানের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। তালেবান শাসনের পর আফগানিস্তানে এমন শাস্তি ছিলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্র‍্যাক কতৃক হতদরিদ্রদের মাঝে সেনেটারী ল‍্যাট্রীন বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা, শিবপুর ও আগরদাড়ি ইউনিয়নে হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ব্র‍্যাক ওয়াশ কর্মসূচি এইচ ইপি,র আওতায় সেনেটারী ল‍্যাট্রীন মঙ্গলবার সকাল ১০ টার সময় সাতক্ষীরার মথুরাপুর ভাই ভাই সেনেটারী কারখানা থেকে উপকার ভোগীদের মাঝে বিতরণ করেন। বিতরণ উপলক্ষ্যে শেখ আঃ কাদের এর সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন লাবসা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ আসাদুজ্জামান, বিষেশ অথিতি ছিলেন অত্র ইউনিয়নের মহিলা মেম্বার ফেরদৌসি ইসলাম মিষ্টি, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে এড. কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছিতে এড. কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় ২–০ গোলে চান্দুড়িয়া কে হারিয়ে কলারোয়া জয়লাভ করেছে। বুধবার (৭ ই ডিসেম্বর) বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে, কেঁড়াগাছি সোনামাটি যুবসংঘ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউণ্ডের ২য় খেলায়, চান্দুড়িয়া বনাম কলারোয়ার মধ্যকার খেলার প্রথম অধ্যায়ে উভয় দল গোলশূন্য নিয়ে বিরতিতে যায়। মধ্যবিরতির পর খেলা শুরুর ২০ ও ২৭ মিনিটে কলারোয়ার ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাদিওমানি দুটি গোল করেবিস্তারিত পড়ুন

নড়াইলে কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাক জব্দ

নড়াইলে কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল আরোহী নিহত ট্রাক জব্দ। নড়াইলে সড়ক দূর্ঘটনায় মেহেদী হাসান রনি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রনি যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভা এলাকার আসলাম ফকিরের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে নড়াইল-নোয়াপাড়া সড়কের সদর উপজেলার নলদীরচর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, মেহেদী হাসান রনি লোহাগড়া থেকে নড়াইল হয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভা কর্তৃক প্রতিবন্ধী’র ভ্রাম্যমাণ কম্পিউটারের দোকান সরিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা পৌরসভা কর্তৃক প্রতিবন্ধী’র ভ্রাম্যমাণ কম্পিউটারের দোকান সরিয়ে দেওয়ার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহরের কামালনগর এলাকার মো. খলিলুর রহমানের ছেলে শারিরীক প্রতিবন্ধি মো. বায়েজীদ হাসান। তিনি বলেন, জন্মগত ভাবে শারিরীক প্রতিবন্ধী। যার সমাজসেবা পরিচয়পত্র নং- ১৯৭৮৮৭২৮২০৮১৬০৪১৯-০২। ২০০৫ সালে খুলনা বি এল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্সসহ বাংলায় এম এ পাশ করার পর কোনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি কলারোয়া প্রাণিসম্পদ অধিদপ্তরের মত বিনিময় সভা

কলারোয়ার কেঁড়াগাছিতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ই ডিসেম্বর)বিকেলে কেঁড়াগাছি পিজির সভাপতি ওহিদুজ্জামান খোকার বাড়িতে, কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালেের আয়োজনে, পিজি মোবাইলাইজেশন ও লাইভস্টক ফার্মারস ফিল্ড স্কুল বাস্তবায়নে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ওহিদুজ্জামান খোকার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ডাঃ সজল কুমার দাস মাঠ সহকারী রিগ‍্যান দাস ও অংকন এস। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুর রহমান বাবু আখতারুজ্জামান আক্তারবিস্তারিত পড়ুন