বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উদীচীর আয়োজনে বিভাগীয় লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত

উদীচীর আয়োজনে বিভাগীয় লোক সংস্কৃতি উৎসব ২০২২
বাংলাদেশ গ্রাম বাংলার সুস্থ ধারার ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি গ্রাম গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ বিভাগীয় কমিটির আয়োজনে, ময়মনসিংহ গোপালপুর শাখা সংসদের বাস্তবায়নে দুই দিনব্যাপী ময়মনসিংহের তারাকান্দা গোপালপুর বাজারে অনুষ্ঠিত হচ্ছে “ফিরে চল মাটির টানে” বিভাগীয় লোক সংস্কৃতি উৎসব ২০২২।

দুইদিনের আয়োজন (২৩ ডিসেম্বর) শুক্রবার বিভাগীয় লোক সংস্কৃতি উৎসব ২০২২ উদ্বোধন করেন বাউল সিরাজ উদ্দিন খান পাঠান। উপস্থিত ছিলেন অমিত রঞ্জন দে সাধারণ সম্পাদক উদীচী কেন্দ্রীয় কমিটি, বাবুর মিয়া সরকার সাধারণ সম্পাদক আওয়ামীলীগ তারাকান্দা উপজেলা শাখা, ড. সিরাজুল ইসলাম প্রতিষ্ঠাতা জে.কে.বি কলেজ শম্ভুগঞ্জ, মোরশেদুল আলম প্রক্তন চেয়ারম্যান চরঈশ্বরদীয়া ইউনিয়ন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সন্তোষ কুমার রাজভর সদস্য সচিব উদীচী ময়মনসিংহ বিভাগীয় কমিটি, মোঃ রাকিব আকন্দ সাধারণ সম্পাদক উদীচী গোপালপুর শাখা সংসদ। সভাপত্বিত করেন সারওয়ার কামাল রবীন আহবায়ক উদীচী ময়মনসিংহ বিভাগীয় কমিটি।

দুই দিনব্যাপী এ আয়োজনে প্রথম দিনে উদ্বোধনি সংগীত পরিবেশন করেন উদীচী ময়মনসিংহ জেলা সংসদ অনুষ্ঠানে পরিবেশন হয় লোকনৃত্য, লোকগীতি, লোকনাট্য, ঢাক-বাদন, বিয়ের গীত, বউল গান ইত্যাদি।
উৎসবে ময়মনসিংহ বিভাগের ৪ জেলা থেকে আগত দল ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক শিল্পীরা অংশ নিচ্ছেন। এ ছাড়া উৎসব প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বিক্রয় কেন্দ্র।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার