Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই স্লোগানকে সামনে রেখে মণিরামপুরে আন্তর্জাতিক দুনীতিবিরোধী দিবস ২০২২ পালিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর-২০২২) সকালে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরের সামনে মহাসড়কে মানববন্ধন ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন
যে ২৬ শর্তে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

নানা নাটকীয়তা, সংঘর্ষের পর অবশেষে ঢাকায় বিভাগীয় সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। শুরু থেকে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার ব্যাপারে অনড় থাকলেও শেষপর্যন্ত গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মোট ২৬টি শর্তে আগামীকাল রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে চিঠি দিয়ে অনুমোদন ও শর্তগুলোর বিষয়ে জানানো হয়। শর্তগুলো হলো: ১. অনুমতিপ্রাপ্ত স্থান ব্যবহারের জন্য অবশ্যইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা শহরে জায়গা দখল করে ক্লাব নির্মাণ! বন্ধ করলো মোবাইল কোর্ট

শহরে সরকারি জায়গা দখল করে ক্লাব নির্মাণ বন্ধ করলো মোবাইল কোর্ট। এ সময় নির্মাণ কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়েছে। শুক্রবার (৯ই ডিসেম্বর) সকালে ১১ টায় শহরের কামালনগরে মোবাইল কোর্ট পরিচালনা করে কামালনগর স্পোর্টিং ক্লাবের নির্মাণ কাজ বন্ধ করে মোবাইল কোর্ট। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী। এসময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাহারবিস্তারিত পড়ুন
মির্জা ফখরুল ও আব্বাসকে আটক নয় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে – ডিবি প্রধান

ডিএমপি’র গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক বা গ্রেফতার করা হয়নি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে ডিবিতে আনা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন। হারুন অর রশীদ বলেন, বুধবার (৮ ডিসেম্বর) ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে প্রায় ৪৭ জন পুলিশ সদস্য আহত হন। প্রচুর জানমালের ক্ষতি হয়েছে।বিস্তারিত পড়ুন
পাঁচ নারীর হাতে ‘রোকেয়া পদক’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২২’ প্রদান করেছেন। তিনি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পাঁচ নারীর হাতে পদক তুলে দেন। পদক প্রাপ্তরা হলেন- রহিমা খাতুন, অধ্যাপক কামরুন নাহার বেগম এডভোকেট, ফরিদা ইয়াসমীন, ড. আফরোজা পারভিন এবং নাসিমা বেগম। পদক প্রাপ্তদের প্রত্যেককে একটি করে স্বর্ণ পদক, চার লাখ টাকার চেক ও সনদ পত্র প্রদান করা হয়। নারী অধিকার প্রতিষ্ঠায় বিশেষবিস্তারিত পড়ুন
নারী জাগরণের মধ্যে দিয়ে সবাইকে একসঙ্গে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী জাগরণের মধ্যেই আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণে বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। নারী জাগরণের মধ্য দিয়েই ১৯৪১ সাল নাগাদ সেই বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য ডেল্টা প্ল্যান ও করেদিলাম যাকে ভিত্তি করে প্রজন্মের পর প্রজন্ম যেন এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারে। শেখ হাসিনা আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগমবিস্তারিত পড়ুন
মণিরামপুরে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

যশোরের মণিরামপুরে মিরা খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ তার মরাদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছে। এর আগে গত বুধবার (৭ ডিসেম্বর-২০২২) রাত ৮টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মিরা খাতুন মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুস সালাম সরদারের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলো। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। পুলিশ ও স্বজনেরা জানান- গত বুধবারবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উদ্বোধন করেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উদ্বোধন করেছেন। তিনি আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারিতে ৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় প্রদর্শনীতে বাংলাদেশসহ ১১৪টি দেশের প্রায় ৪৯৩ জন শিল্পীর মোট ৬৪৯টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠেয় এই প্রদর্শনীতে ছয় জন শিল্পীকে সম্মানসূচকবিস্তারিত পড়ুন
অগ্নি সন্ত্রাস কারীদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের যৌথসভায় গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের উর্দি পরা পকেট থেকে বের হয়েছে। আওয়ামী লীগ কারও পকেটের সংগঠন না। মনে রাখা উচিত, আওয়ামী লীগ ভেসে আসেনি। আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সব সহযোগী সংগঠনের যৌথসভায় গণভবন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথাবিস্তারিত পড়ুন
নিরাপদ মনে না করা পর্যন্ত পল্টন এলাকায় চলাচল বন্ধ: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই এলাকা (পল্টন) আমরা পরিপূর্ণ নিরাপদ মনে না করবো, ততক্ষণ এই এলাকায় যান চলাচল, জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন, আমরা কোনো ব্যক্তিকে টার্গেট করে আটকাচ্ছি না। তবে এখানে এই মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো অবকাশ নেই। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পল্টন থানার সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপির দলীয় কার্যালয়কেবিস্তারিত পড়ুন

