রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রস্তুতি, বরের দণ্ড

যশোরের মণিরামপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে যেয়ে জরিমানার শিকার হয়েছেন নূর মোহাম্মদ (২০) নামের এক যুবক। বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। নূর মোহাম্মদ উপজেলার গরিবপুর গ্রামের নূর আলীর ছেলে।

উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের ক্রেডিট সুপারভাইজার শহিদুল ইসলাম বলেন- বুধবার দুপুরে কয়েকজন বন্ধুকে নিয়ে নূর মোহাম্মদ উপজেলার দক্ষিণ ভরতপুর গ্রামে ১৫ বছর বয়সী ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে বিয়ে করতে গেছে। এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে বর পক্ষকে পেয়ে গ্রাম পুলিশের মাধ্যমে তাঁদের আটকে ফেলি। পরে জানতে পারি এক মাস আগে ঘরোয়াভাবে তাঁদের বিয়ে হয়ে গেছে। এদিন ছেলে বন্ধুদের নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গেছেন। তবে বিয়ের কোনো কাগজপত্র দু’পক্ষের কেউ-ই দেখাতে পারেননি।

শহিদুল ইসলাম বলেন- খবর পেয়ে সন্ধ্যায় এসিল্যাণ্ড ঘটনাস্থলে যান। এরপর বাল্য বিয়ের প্রস্তুতির অভিযোগে বর নূর মোহাম্মদকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন- বাল্য বিয়ের প্রস্তুতির অভিযোগে বরকে জরিমানা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি