বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, সরকারি হাসপাতালের কোনোটিতে নেই ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড

নড়াইলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে তিনটি সরকারি হাসপাতালের কোনোটিতে নেই ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড। নড়াইলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সরকারি হাসপাতালগুলোয় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে জেলার তিনটি সরকারি হাসপাতালের কোনোটিতে নেই ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড। এ নিয়ে আতঙ্কে থাকেন পাশের অন্য রোগীরা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এদিকে জেলার পৌর এলাকার বাসিন্দারা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে নড়াইল পৌর এলাকার অন্তত ১৫ জন বাসিন্দার সঙ্গেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে নারী সঙ্গীর ছবি তুলে ব্যবসায়ীর থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ

কালিগঞ্জে আব্দুল ওয়াহেদ নামে ব্যবসায়ীর নারী সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ ছবি তুলে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। সেই নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের নাম ভাঙ্গিয়ে ও সাংবাদিক পরিচয় দিয়ে ছবি ভাইরালের ভয় দেখিয়ে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে কথিত যুবলীগ নেতা মহাব্বত আলী। ঘটনাটি ঘটেছে গত (৮ নভেম্বর) মঙ্গলবার বেলা ১১ টার দিকে কালিগঞ্জ উপজেলার বাস টার্মিনালে। এ ব্যাপারে কালিগঞ্জ নিউমার্কেটের আহসানিয়া হার্ডওয়ারের মালিক ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ সাংবাদিকদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার ধানদিয়ায় থাই জাতের পেয়ারা চাষ করে আশার আলো দেখছেন শিমুল

প্রতিবেশীর চাষে উদ্ধুদ্ধ হয়ে থাই বারি-৮ জাতের পেয়ারা চাষ করে আশার আলো দেখছেন কলারোয়ার উপজেলা ধানদিয়া গ্রামের কৃষক শিমুল কুমার দাস। তার পরিবার ফিরে পেয়েছেন সুদিন। পাশাপাশি পেয়ারা বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে কয়েকটি পরিবারের। খেতে সুস্বাদু, চাষের খরচ তুলনামুলক কম, বাজারে চাহিদা ও বেশ ভালো থাকায় পেয়ারা চাষে আগ্রহ বাড়ছে চাষীদের। অন্যান্য ফসলের চেয়ে পেঁয়ারা চাষ সুবিধাজনক। এক চাষে ৫/১০ বছর ফলন পাওয়া যায়। উপজেলার অন্যান্য কৃষকেরাও পেয়ারা বাগান করে নিজেদের ভাগ্য বদলানোরবিস্তারিত পড়ুন

নড়াইল থেকে রুটি-রুজির সন্ধানে ঢাকায় গিয়ে প্রাণ গেল তরুণীর

নড়াইল থেকে রুটি-রুজির সন্ধানে ঢাকায় গিয়ে প্রাণ গেল তরুণীর। একটু ভালোভাবে বাঁচার তাগিদেই ঢাকায় গমন। রুটি-রুজির সন্ধানে রাজধানীতে গিয়ে বেসরকারি একটি ব্যাংকের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন। কিছু দিনের মধ্যেই চাকরিতে যোগদানের কথা ছিল; কিন্তু ব্যাংকার হওয়ার সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি জমান রশিদা খানম (২৫)। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার রাতে রাজধানীর মালিবাগ এলাকায় দুর্ঘটনায় নিহত হন রশিদা খানম। তিনি নড়াইল সদর উপজেলারবিস্তারিত পড়ুন

নড়াইলের মধুমতি নদীতে নৌকাবাইচ দেখতে দুই পাড়ে দুই জেলার মানুষের উপচেপড়া ভিড়

নড়াইলের মধুমতি নদীতে নৌকাবাইচ দেখতে দুই পাড়ে দুই জেলার মানুষের উপচেপড়া ভিড়। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনায় মধুমতি নদীর দুই পাড়ে দুই জেলার মানুষের উপচেপড়া ভিড় জমেছিলো। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চরভাটপাড়াসহ নদীর দুপাড়ের কয়েকটি গ্রামের মানুষের যেন মিলন মেলায় রূপ নিয়েছিলো নৌকাবাইচের এই অনুষ্ঠান। গতকাল বিকেল জুড়ে নির্মল আনন্দ উপভোগ করেছেন দুই পাড়েরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মীর তানজীর আহমেদ সময়ের যোগ্য প্রার্থী

আসন্ন ২২ নভেম্বর সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে সাতক্ষীরা জেলার ক্রীড়াঙ্গণকে আরো বেশি উজ্জীবিত করতে ও ক্রীড়া বান্ধব সাতক্ষীরা তৈরীর প্রত্যয় নিয়ে সাধারণ সম্পাদক পদে সময়ের যোগ্য প্রার্থী হিসাবে বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মীর তানজীর আহমেদ’র বিকল্প নেই। যিনি ঢাকা ১ম বিভাগ ও সাতক্ষীরা প্রিমিয়ার লীগের সাবেক ক্রিকেটার এবং একজন ভালো মানের খেলোয়াড়। তিনি সাতক্ষীরায় একাধিকবার ফুটবল, ভলিবল, ক্রিকেটসহ বহু টুর্নামেন্টের আয়োজক এই বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মীর তানজীরবিস্তারিত পড়ুন

নড়াইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি দুই আসামীকে বেকসুর খালাস

নড়াইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাসি দুই জন খালাস। নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী মোঃ হেদায়েত হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ড ছাড়াও আসামিকে ১০হাজার টাকা জরিমান করা হয়েছে। সোমবার (১৪অক্টোবর) সকালে নড়াইলের অতিরিক্ত জেলাও দায়রা জজ মোঃ কেরামত আলী এ দন্ডাদেশ প্রদান করেন। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই আদালত এ দণ্ড দেন। মামলার অন্য দুই আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মামলার বিবরণে জানাগেছে,বিস্তারিত পড়ুন

বিএনপি সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে চিঠি

১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছে চিঠি দিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে আসেন বিএনপির সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। তারা হলেন- উত্তরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসে র‍্যালী, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডায়াবেটিস কেয়ার এন্ড ফিজিওথেরাপি সেন্টার আয়োজনে রবিবার সকাল ৯টায় শহরের পলাশপোল থেকে র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ফিজিও থেরাপী সেন্টারে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডায়াবেটিস কেয়ার এন্ড ফিজিওথেরাপি সেন্টার এমডি মোঃ আকবার আলী সঞ্চালনায় বাংলাদেশ ডায়াবেটিস কেয়ার এন্ড ফিজিওথেরাপিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাদ্রাসার স্বতন্ত্র শিক্ষাক্রমসহ ১৩দফা দাবীতে মানববন্ধন

মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের দাবীসহ ১৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এ.এ.এম ওজায়েরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সিনিয়রবিস্তারিত পড়ুন