সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত- ৫

কালীগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় এক শিক্ষার্থীসহ ৫ জন নারীকে রক্তাত জখম করেছে প্রতিপক্ষরা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামে।

সন্ত্রাসী হামলায় আহতদের স্থানীয় গ্রামবাসী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই রাতেই ভর্তি করেছে।

গুরুতর আহতরা হলো চৌবাড়ীয়া গ্রামের ওকসেদ কারিকরের কন্যা রাফিজা বেগম (২২) খাদিজা খাতুন (৩০) আরশাদ কারিকরের মেয়ে চম্পা খাতুন (১৯) এবং তার বোন নলতা মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী সাদিয়া সুলতানা এবং প্রতিপক্ষ সিরাজুল কারিকরের স্ত্রী পারভিন (৩৫)।

উক্ত ঘটনায় অকছেদ কারিকরের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ৫/৬ জনকে আসামি করে বুধবার সকালে থানায় একটি এজাহার দায়ের করেছে।

থানার এজাহার সূত্রে এবং হাসপাতালে ভুক্তভোগী আরশাদ কারিকরের মেয়ে রাফিজা, খাদিজা, চম্পা সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, ইটভাটায় কাজে যাওয়ার জন্য অকছেদ কারিকরের নিকট হতে একই গ্রামের সিরাজুল কারিকর ১ লক্ষ টাকা অগ্রিম গ্রহণ করে। কিন্তু কাজে না যেয়ে সে বাড়িতে পালিয়ে থাকে। অকছেদ এর নিকট ভাটা মালিক টাকা চাইলে সে ফোন করে তার স্ত্রীকে সিরাজুলের বাড়িতে পাঠায়।

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে সিরাজুল এবং তার ছেলে সোহাগ এর নেতৃত্বে পারভীন, আখি, জেসমিন ৪/৫ জন মিলে তাদেরকে ধরে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় তাদের ডাক চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে সিরাজুল গংরা পালিয়ে যায়।

ঘটনার সত্যতা জানার জন্য থানার উপ পরিদর্শক বুলবুলের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা