Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেন নড়াইল কালিয়া উপজেলার পুলিশ। উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার দিকনির্দেশনায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর মোল্লাকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। জাহাঙ্গীর মোল্লা বাগুডাঙ্গা গ্রামের জামাল মোল্লার ছেলে। সকালে বাগুডাঙ্গা বাজার থেকে আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নি:) মো: আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ বাগুডাঙ্গাবিস্তারিত পড়ুন
নড়াইলে হাঁস, মুরগী, টার্কি ও কবুতরের খামার করে অর্থনৈতিকভাবে লাভবান

নড়াইলে বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগী, টার্কি ও কবুতরের খামার করে নিজের সফল তিনি। মো. আশরাফুল ইসলাম (৪২)। নড়াইলের লোহাগড়া উপজেলার কামরগ্রামে গড়ে তুলেছেন সমন্বিত খামার। পাঁচ একর জায়গায় গরু, ছাগল, বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগী, টার্কি ও কবুতরের খামার করে নিজের সফল তিনি। মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে আজ তার খামারের মূল্য দাঁড়িয়েছ প্রায় ৩০ লাখ টাকা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এলাকায় একজন সফল খামারি হিসেবে পরিচিতি পেয়েছেনবিস্তারিত পড়ুন
ভারতে প্রবেশের সময় বেনাপোল ইমিগ্রেশনের ভারতীয় নাগরিকের মৃত্যু

ভারতে প্রবেশের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের হৃদরোগে আক্রান্ত হয়ে বিল্পবী দাস (৫১) নামে এক ভারতীয় নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১০ টার সময় বেনাপোল ইমিগ্রেশনে এ ঘটনা ঘটেছে। মৃত ভারতীয় নারী হলেন, নদীয়া জেলার ফুলবাগান এলাকার রবিতোষ দাসের স্ত্রী। মৃত বিল্পবী দাসের ভাইপো সন্তা চন্দ্র দে জানান, তার ফুফু বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের মধ্যে লাইনে দাড়িয়ে ছিল। হঠাৎ করে মাটিতে পড়ে যায়। এসময় ইমিগ্রেশনের ডাক্তারা তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে শার্শাবিস্তারিত পড়ুন
নড়াইলে লেপ-তোশক তৈরির ধুম ব্যস্ত সময় পার করছেন কারিগররা

নড়াইলে শীতের আগমন লেপ-তোশক তৈরির ধুম। নড়াইলের তিনটি উপজেলায় শীতের আগমনে ধুম পড়েছে লেপ-তোশক তৈরির কাজ। লেপ তোশকের কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, জনসাধারণও ভিড় জমাচ্ছেন লেপ-তোশকের দোকানে। জেলার সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন বাজারের লেপ তোশক তৈরির প্রতিটি দোকানে এখন প্রতিদিন ১৫/২০টি লেপ তোশক তৈরি হচ্ছে। তবে লেপের কাপড়, ফোম ও মজুরি গত বছরের তুলনায় এ বছর বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।বিস্তারিত পড়ুন
ধানের অপ্রতিরোধ্য বিপিবি রোগে ব্যাপক ক্ষতির আশংকা

আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে নিত্য নতুন রোগ ব্যধিতে জর্জরিত কৃষকের নানান ফসল। অনেকটা অপ্রতিরোধ্য হয়ে যাচ্ছে এসব রোগ ও পোকা মাকড় গুলো। বিগত কয়েকবছরে নতুন নতুন এসব রোগ ও পোকার আক্রমণ রোধ করতে হিমশিম খাচ্ছে কৃষি বিভাগ। এরই মাঝে বিগত কয়েকবছর ধরে ধানের নতুন আতংক হয়ে সামনে এসেছে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট (বিপিবি)। বিভিন্ন কীটনাশক কোম্পানির কোন ব্যাক্টেরিয়ানাশক দিয়ে সঠিক ফলাফল পাওয়া যাচ্ছেনা বলে দাবী স্থানীয় কৃষকদের। লক্ষণ গুলো কি ? সরেজমিনেবিস্তারিত পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপ পরাজয়ের হতাশা নিয়ে ফিরলো টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে সোমবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক সোহান ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ছাড়া দলের বাকি সকল খেলোয়াড়ই দেশে ফিরেছেন। পরিবারের সাথে সময় কাটাতে সাকিব যুক্তরাষ্ট্রে গেলেও, বাকি দুই খেলোয়াড় অস্ট্রেলিয়ায় আছেন। ছুটি দেয়ায় অস্ট্রেলিয়া থেকে সরাসরি নিজ নিজ দেশে ফিরে গেছেন দলের কোচিং স্টাফরা। এবারের আসরে ভালো প্রস্তুতি থাকলেও টাইগারদের এমন পারফরমেন্স কেউই আশা করেনি। বিশ্বকাপের আগের সাত আসরের মূল পর্বে মাত্রবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র/ছাত্রীদের উদ্যোগে রিইউনিয়ন, রেজিষ্ট্রেশনের উদ্যোগ

সাতক্ষীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ যুগ পূর্তি উপলক্ষে প্রাক্তণ ছাত্র/ছাত্রীদের উদ্যোগে আগামী ২৩শে ডিসেম্বর রিইউনিয়ন ও মিলন মেলা অনুষ্ঠিত হবে। রিইউনিয়ন উদযাপনের লক্ষ্যে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ছাত্রীদের রেজিষ্ট্রেশন চলছে। পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল ব্যাচের শিক্ষার্থীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করেছেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন রেজিষ্ট্রেশন কমিটির আহবায়ক মো. মশিউর রহমান বাবু। যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করে নাইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় “মা” ফাউন্ডেশনের সেবা সপ্তাহ ২০২২ উপলক্ষে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন “মা” ফাউন্ডেশনের সেবা সপ্তাহ উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল (৬ই নভেম্বর) বেলা সাড়ে ১২টায় বালুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন “মা”সফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমানবিস্তারিত পড়ুন
বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের লেখক এমপি রবি শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত

‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের লেখক সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত করেছে ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ’র হাই-কমিশন কর্তৃপক্ষ। সোমবার (৭ নভেম্বর) দুপুরে ভারতে বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের লেখক সাতক্ষীরার কৃতি-সন্তান বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে বাংলাদেশ হাই কমিশন’র পক্ষ থেকে মুজিব বর্ষের লগো সম্বলিত উত্তরীয় ও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা শুভেচ্ছা উপহার স্বরুপবিস্তারিত পড়ুন
বেনাপোল শুল্ক গোয়েন্দার হাতে ৯ পিচ স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে ৯ পিচ (১ কেজি ৪০ গ্রাম) ওজনের স্বর্ণের বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা। সোমবার (৭ই নভেম্বর) বিকালে ভারত প্রবেশ কালে সিদ্দিকুর রহমানের শরীর তল্লাশী করে প্যান্টের মধ্যে বিশেষ কৌশলে লুকানো এ স্বর্ণবার পাওয়া যায়। আটক স্বর্ণ পাচারকারী সিদ্দিকুর বরগুনার বামনা উপজেলার সিংড়া বুনিয়া গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে। বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরীবিস্তারিত পড়ুন

