রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতিতে রবি ফসলের চাষাবাদ কৌশলে বিনা’র কৃষক প্রশিক্ষণ

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতিতে রবি ফসলের চাষাবাদ কৌশলে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনন্সিটিউট-বিনা সাতক্ষীরা উপ-কেন্দ্রের আয়োজনে মঙ্গলবার (৮ই নভেম্বর) সকালে দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. বাবুল আকতার। প্রশিক্ষণে জেলার বিভিন্ন স্থান থেকে ৬০জন কৃষক এই প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে ভার্চুয়ালি য্ক্তু হয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ও পরিচালক ড. আব্দুল মালেক।বিস্তারিত পড়ুন

শার্শায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের শার্শায় নাগরিক উদ্যেগ’ এর আয়োজনে,উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৮ নভেম্বর) বেলা ১১ টার সময় শার্শা উপজেলা পরিষদ হল রুমে একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান “নাগরিক উদ্যোগ” এর আয়োজনে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রতিক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প এ উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ-সময় উক্ত অনুষ্ঠানে নাগরিক উদ্যোগ’ এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোঃ রহিদুলবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ডিজিটাল উদ্ভবনী মেলা উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

ডিজিটাল উদ্ভবনী মেলা-২০২২ উপলক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এ প্রেস বিফ্রিং করেন। তিনি তার বক্তব্যে বলেন, বুধবার (৯ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা চত্ত¡রে ডিজিটাল উদ্ভবনী মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় প্যাভিলিয়ন-১ (উদ্ভবনী উদ্যোগ ও স্টার্টআট), প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা), প্যাভিলিয়ন-৩ হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার, পোস্ট ই-বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী কতৃক মামলা দায়ের

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের হুমকি দেওয়া এবং ঘুষ প্রদানের অভিযোগে জেলা পরিষদ সদস্য এড. শাহনেওয়াজ পারভীন মিলির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নাজমুন্নাহার মুন্নি ৭ নভেম্বর ২২ তারিখে সাতক্ষীরা সদর আমলী আদালতে মামলা দায়ের করেন। যার নং সি আর ১৩৩৯/২২(সাত)। ধার্য্য তারিখ ১৮ জানুয়ারি ২০২৩। মামলাটি আমলে নিয়ে আদালত তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা পরিষদবিস্তারিত পড়ুন

নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেন নড়াইল কালিয়া উপজেলার পুলিশ। উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার দিকনির্দেশনায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর মোল্লাকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। জাহাঙ্গীর মোল্লা বাগুডাঙ্গা গ্রামের জামাল মোল্লার ছেলে। সকালে বাগুডাঙ্গা বাজার থেকে আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নি:) মো: আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ বাগুডাঙ্গাবিস্তারিত পড়ুন

নড়াইলে হাঁস, মুরগী, টার্কি ও কবুতরের খামার করে অর্থনৈতিকভাবে লাভবান

নড়াইলে বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগী, টার্কি ও কবুতরের খামার করে নিজের সফল তিনি। মো. আশরাফুল ইসলাম (৪২)। নড়াইলের লোহাগড়া উপজেলার কামরগ্রামে গড়ে তুলেছেন সমন্বিত খামার। পাঁচ একর জায়গায় গরু, ছাগল, বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগী, টার্কি ও কবুতরের খামার করে নিজের সফল তিনি। মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে আজ তার খামারের মূল্য দাঁড়িয়েছ প্রায় ৩০ লাখ টাকা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এলাকায় একজন সফল খামারি হিসেবে পরিচিতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

ভারতে প্রবেশের সময় বেনাপোল ইমিগ্রেশনের ভারতীয় নাগরিকের মৃত্যু

ভারতে প্রবেশের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের হৃদরোগে আক্রান্ত হয়ে বিল্পবী দাস (৫১) নামে এক ভারতীয় নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১০ টার সময় বেনাপোল ইমিগ্রেশনে এ ঘটনা ঘটেছে। মৃত ভারতীয় নারী হলেন, নদীয়া জেলার ফুলবাগান এলাকার রবিতোষ দাসের স্ত্রী। মৃত বিল্পবী দাসের ভাইপো সন্তা চন্দ্র দে জানান, তার ফুফু বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের মধ্যে লাইনে দাড়িয়ে ছিল। হঠাৎ করে মাটিতে পড়ে যায়। এসময় ইমিগ্রেশনের ডাক্তারা তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে শার্শাবিস্তারিত পড়ুন

নড়াইলে লেপ-তোশক তৈরির ধুম ব্যস্ত সময় পার করছেন কারিগররা

নড়াইলে শীতের আগমন লেপ-তোশক তৈরির ধুম। নড়াইলের তিনটি উপজেলায় শীতের আগমনে ধুম পড়েছে লেপ-তোশক তৈরির কাজ। লেপ তোশকের কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, জনসাধারণও ভিড় জমাচ্ছেন লেপ-তোশকের দোকানে। জেলার সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন বাজারের লেপ তোশক তৈরির প্রতিটি দোকানে এখন প্রতিদিন ১৫/২০টি লেপ তোশক তৈরি হচ্ছে। তবে লেপের কাপড়, ফোম ও মজুরি গত বছরের তুলনায় এ বছর বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।বিস্তারিত পড়ুন

ধানের অপ্রতিরোধ্য বিপিবি রোগে ব্যাপক ক্ষতির আশংকা

আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে নিত্য নতুন রোগ ব্যধিতে জর্জরিত কৃষকের নানান ফসল। অনেকটা অপ্রতিরোধ্য হয়ে যাচ্ছে এসব রোগ ও পোকা মাকড় গুলো। বিগত কয়েকবছরে নতুন নতুন এসব রোগ ও পোকার আক্রমণ রোধ করতে হিমশিম খাচ্ছে কৃষি বিভাগ। এরই মাঝে বিগত কয়েকবছর ধরে ধানের নতুন আতংক হয়ে সামনে এসেছে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট (বিপিবি)। বিভিন্ন কীটনাশক কোম্পানির কোন ব্যাক্টেরিয়ানাশক দিয়ে সঠিক ফলাফল পাওয়া যাচ্ছেনা বলে দাবী স্থানীয় কৃষকদের। লক্ষণ গুলো কি ? সরেজমিনেবিস্তারিত পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরাজয়ের হতাশা নিয়ে ফিরলো টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে সোমবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক সোহান ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ছাড়া দলের বাকি সকল খেলোয়াড়ই দেশে ফিরেছেন। পরিবারের সাথে সময় কাটাতে সাকিব যুক্তরাষ্ট্রে গেলেও, বাকি দুই খেলোয়াড় অস্ট্রেলিয়ায় আছেন। ছুটি দেয়ায় অস্ট্রেলিয়া থেকে সরাসরি নিজ নিজ দেশে ফিরে গেছেন দলের কোচিং স্টাফরা। এবারের আসরে ভালো প্রস্তুতি থাকলেও টাইগারদের এমন পারফরমেন্স কেউই আশা করেনি। বিশ্বকাপের আগের সাত আসরের মূল পর্বে মাত্রবিস্তারিত পড়ুন