Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কোনো উইকেট না হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।

ভারতকে টি-টোয়েন্টি শিখিয়ে ফাইনালে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিয়েছিল ভারত। কিন্তু কোনোকিছুই যেন আটকাতে পারেনি বাটলারদের। কোনো উইকেট না হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। সেমিফাইনালের মতো উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতীয় বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। সোমবার (১০ নভেম্বর) টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টিম ইন্ডিয়া। লোকেশ রাহুলকে পাঁচ রানে আউট করে সাজঘরে ফেরান ক্রিস ওকস। দলীয় ৯ রানে ওপেনার রাহুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় “মা” ফাউন্ডেশনের সেবা সপ্তাহ সমাপনী উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন “মা” ফাউন্ডেশনের সেবা সপ্তাহ’র সমাপনী উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট,স্টার্ন্ডাট প্রি-ক্যাডেট স্কুল ও ফয়জুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন
মণিরামপুরে চালের কার্ড বহালের দাবিতে ইউএনওর দপ্তরে গণ-আবেদন

যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড়ে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ উঠেছে। খাদ্য অধিদপ্তরের নীতিমালার তোয়াক্কা না করে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ঢালাওভাবে উপকারভোগীদের কার্ড বাতিল করেছেন বলে অভিযোগ বাদ পড়াদের। কার্ড বহালের দাবিতে গত বুধবার (০৯ নভেম্বর) সকাল থেকে ওই ইউনিয়নের অন্তত ১৫০ জন নারী-পুরুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের সামনে অবস্থান নেন। পরে তাঁরা ইউএনও বরাবর লিখিত আবেদন দেন। আবেদনকারীদের অভিযোগ- গবির-দুস্থ হওয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান তাঁদের কার্ড করেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে আওয়ামী লীগ অফিসে সন্ত্রাসী হামলা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, থানায় অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জে আওয়ামী লীগ অফিসের সন্ত্রাসী হামলা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর খেয়াঘাট সংলগ্ন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড কার্যালয়ে। ঘটনার খবর জানতে পেরে রাত ১২টার সময় থানার উপ পরিদর্শক আব্দুর রহিম ঘটনাস্থলে গেলেও কোন সন্ত্রাসীকে সেখানে পায়নি বলে সাংবাদিকদের জানান। উক্ত ঘটনায় কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ আলী বাদী হয়ে গতবিস্তারিত পড়ুন
খেলাধুলায় প্রতিযোগিতা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সাফল্য অর্জনের লক্ষে আরো প্রতিযোগিতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে তিনি খেলোয়াড়দের জয়লাভের মনোভাব নিয়ে খেলার আহবান জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের জন্য আমাদের যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি আরও প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে। খবর বাসসের। প্রধানমন্ত্রী বুধবার (৯ নভেম্বর) সকালে তার কার্যালয়ে নেপালকে ৩-১ গোলে হারিয়ে ‘সাফ উইমেন্স চ্যাম্পিয়নশীপ-২০২২’ শিরোপা জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কারবিস্তারিত পড়ুন
এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ১৫ ফেব্রুয়ারি

এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ১৫ ফেব্রুয়ারি। ক্ষমতার অপব্যবহার এবং অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামি ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও দুদক প্রতিবেদন দাখিল করেনি বলে জানায় বাসস। এ কারণে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান নতুন এ দিন ধার্য করেন। ২০২১ সালের ১০বিস্তারিত পড়ুন
সাফ জয়ী নারী ফুটবলারদের ৫ লাখ টাকা করে উপহার দিলেন প্রধানমন্ত্রী

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলারদের পাঁচ লাখ করে টাকা উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাছাড়াও দলের কোচিং স্টাফরা দুই লাখ করে টাকা পান। এর আগে নারী ফুটবলারদের মধ্যে যাদের ঘর প্রয়োজন, তাদের জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চ্যাম্পিয়ন দলের অন্য ফুটবলারদের ঘরবাড়ির কীবিস্তারিত পড়ুন
সেমিফাইনালে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

প্রথম সেমিতে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। দুপুর দুইটায় ফাইনালে চোখ রেখে মাঠে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন বলেন, আমরা প্রথমে ব্যাট করবো। পিচে ঘাস কম। আমরা একই দল নিয়ে মাঠে নামছি। একই পিচ আমার কাছে ভিন্নও মনে হয়। আমরা সেই পরিবর্তনশীল অবস্থার সঙ্গে মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করবো। বাবর আযম বলেন, টস জিতলে আমরাও আগেবিস্তারিত পড়ুন
কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহিত করতে সরকার প্রণোদনা দিয়ে চলেছে- প্রতিমন্ত্রী স্বপন

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন- জননেত্রী শেখ হাসিনা সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বদ্ধ পরিকর। এজন্য কৃষি সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অধিক ফসল উৎপাদনে কৃষকদের প্রণোদনা দিয়ে চলেছে। ফলে একদিকে কৃষক ফসল উৎপাদনে অধিক উৎসাহি হবে অপরদিকে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে প্রণোদনা হিসেবে সার-বীজ উদ্বোধন ও বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলাবিস্তারিত পড়ুন
দেশে ফিরল ভারতের জেলখানায় আটক ২৬ জন বাংলাদেশি জেলে

তিন মাস পর দেশে ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের জেলখানায় আটক ২৬ জন বাংলাদেশি জেলে। মঙ্গলবার বিকালে ২৬ জন জেলেকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ‘বিশেষ ট্রাভেল পাস’ বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। উল্লেখ্য, গত ১৮ আগস্ট বঙ্গোপসগারে ইলিশ ধরতে গিয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন বাংলাদেশি অনেক মৎস্যজীবী। সমুদ্রে ভাসতে ভাসতে তারা সাগরের ভারত সীমান্তে গেলে এ সমস্ত মৎস্যজীবীদের উদ্ধার করে কোস্টগার্ড পুলিশ ভারতীয় জেলে রাখে। আটককৃতদের মধ্যে গত ১ নভেম্বরবিস্তারিত পড়ুন

