Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২রা নভেম্বর )বিকালে স্হানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেড়াগাছি সোনা মাটির যুব সংঘের আয়োজনে, কলারোয়ার বাটরা বনাম স্বাগতিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচে উভয় দল কোন শূন্য নিয়ে খেলা শেষ করে।ফলে খেলাটি ড্র হয়। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন তোতা মিয়া। আগামী ১৩ ই নভেম্বর একই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এড. কিনুলাল স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট, যার প্রথম পুরস্কার থাকবে ৬০ হাজার এবং দ্বিতীয়বিস্তারিত পড়ুন
দৈনিক ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা রিমান্ডে

জালিয়াতি ও প্রতারণার মামলায় এফবিসিসিআইয়ের পরিচালক এবং দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ নভেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার সুষ্ঠুতদন্তের জন্য দুই দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পিবিআইর উপ-পরিদর্শক (নিরস্ত্র) মেহেদী হাসান। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীর গুলশান-২ নম্বরবিস্তারিত পড়ুন
শার্শার বাগআঁচড়া ইউনিয়নে উপ-নির্বাচনে সদস্য পদে আজিজুল ইসলাম নির্বাচিত

উৎসব মূখর পরিবেশে শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়নের ০৭নং মহিষাকুড়া-বাগাডাঙ্গা ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২রা নভেম্বর) মহিষাকুড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪ টায় শেষ হয়। মোট ২ হাজার ৮০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬ শ’ ৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে আজিজুল ইসলাম ফুটবল প্রতিকে ৯ শ’ ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের এইচএসসি ২০২২ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ নভেম্বর) বেলা ১১টায় কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক জ্যোতি’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজ গভর্ণিং বডির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার এ্যাসিস্টেন্ট গভর্ণর রোটারীয়ান নাজনীন আরা নাজু। প্রধান অতিথির বক্তব্যে নাজনীন আরা নাজু বলেন, “শিক্ষার্থীদের ভাল ফলাফল ও কাঙ্খিত লক্ষ্যবিস্তারিত পড়ুন
তালায় বিট পুলিশিং কার্যক্রম আলোচনা সভা

সাতক্ষীরার তালায় মাদক,ইভটিজিং,সন্ত্রাস, চোরাচালান ও বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২রা নভেম্বর) সকালে তালা থানা ও ইসলামকাঠি ৩নং বিট পুলিশিং আয়োজনে চাঁদপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মোঃ সাজ্জাদ হোসেন। ইসলামকাটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক (এসআই) কাওছার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউলবিস্তারিত পড়ুন
তালায় বাল্যবিবাহের অপরাধে মেয়ের পিতাকে জরিমানা

সাতক্ষীরার তালায় কিশোর-কিশোরীর বাল্যবিবাহের অপরাধে মেয়ের পিতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি, মুচেলকা গ্রহণ এবং নিষেধাজ্ঞা ভঙ্গ করলে বাল্যবিবাহ নিরোধ আইনে সাজা প্রদানের আদেশ দেয়া হয়। বুধবার (২ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস এ আদেশ জারী করেন। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, তালা উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সুভাষিনী গ্রামেরবিস্তারিত পড়ুন
নড়াইলের নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর-কালিয়া-কাঞ্চনপুর খেয়াঘাট নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার কালিয়া-কাঞ্চনপুর খেয়াঘাটের কাছে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। তবে এ সংবাদ লেখাবিস্তারিত পড়ুন
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় নেদারল্যান্ডের

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। জিম্বাবুয়ের দেওয়া ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে ১২ বল হাতে রেখেই জয় পায় তারা। বুধবার (২ নভেম্বর) টসে জিতে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডসের বোলিং তোপে বেশী দূর দৌড়াতে পারেনি জিম্বাবুয়ে। মাত্র ১১৭ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। দলের ৯ ব্যাটসম্যানই পারেননি দুই অংকের ঘরে যেতে। সর্বোচ্চ ৪০ রান আসে অলরাউন্ডার সিকান্দার রাজার ব্যাটে। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে স্টিফেন মাইবার্গকেবিস্তারিত পড়ুন
ফকিরহাটে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়কের পাশে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অধিগ্রহণ করা জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল থেকে উপজেলার ডাকবাংলো মোড় থেকে মুলঘর সড়কের পাশে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে উপস্থিত আছেন খুলনা সওজের উপ সচিব অনিন্দিতা রায়। ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন জানান, ফকিরহাট ডাকবাংলো থেকে মূলঘর সেতু পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার সড়কের উভয় পাশে অধিগ্রহণ করাবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভারতে আটকা পড়া ৪০ জেলে দেশে ফিরেছেন

গত আড়াই মাস আগে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভারতে আটকা পড়া ৪০জন জেলে দেশে ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন, ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম। তিনি জানান, ঝড়ের কবলে পড়ে সাগরে ভেসে ভারতীয় সীমানায় চলে গেলে সে দেশের কোস্টগার্ড বাংলাদেশী জেলেদের উদ্ধার করে উত্তর চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ নামে একটি শেল্টার হোমে রাখে। পরেবিস্তারিত পড়ুন

