শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ইন্দিরায় প্রতারনা করে টাকা নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ

সাতক্ষীরায় এক প্রতারকের বিরুদ্ধে একাধিক সাধারণ মানুষের সাথে প্রতারনা করে টাকা নিয়ে গোপনে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। সদর উপজেলার ইন্দিরা গ্রামের মৃত গনেশ চন্দ্র দাসের ছেলে অসিত কুমারের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এঘটনায় অসিত কুমারের বিরুদ্ধে জীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে দুটি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা জানান, সদর উপজেলার রামনগর এলাকার সুভল ঠাকুর তার পালিতো নাতনি অশোক মুখার্জির নামে জমি লিখে দেওয়ার তিন দিন আগেই তেতুলিয়া এলাকার দিলিপ নামে এক প্রতারককে সুভল ঠাকুর সাজিয়ে সুভল ঠাকুরের জমি জালিয়াতি রেষ্ট্রি করে নেয় প্রতারক অসিত কুমার দাস।

পরে ওই জমি অসিত কুমার বিক্রি করতে গেলে বিষয়টি নাতনি অশোক মুখার্জি জানতে পেরে অশোক মুখার্জি বাদি হয়ে সাতক্ষীরা আদালতে অসিত কুমার দাসের বিরুদ্ধে জালিয়াতি মামলা দায়ের করেন। মামলা নং সিআর নং ১০০০/২১। আবাদেরহাটের এক ব্যবসায়ী জানান, আবাদেরহাটে অসিত কুমার দাস ও অরবিন্দু কুমার মন্ডল পার্টনারের দুই জন দীর্ঘদিন ব্যবসা করে আসছিলাম। একপর্যায়ে ২১ সালে মাঝামাঝি দিকে অসিত কুমার দাস ধান ক্রয় নামে ধান না ক্রয় করে গোপনে গোপনে মোট ৩৬ লাখ টাকা দোকান থেকে হাতিয়ে নেয় প্রতারক অসিত কুমার দাস।

৩৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে কয়েকবার শালিশ বৈঠক হয়। শালিস বৈঠকে টাকা দিতে শিকার করলেও বিভিন্ন তালবাহানা করতে থাকে। অবশেষে অসিত কুমার দাসের বিরুদ্ধে অরবিন্দু কুমার মন্ডল বাদি হয়ে সাতক্ষীরা আদালতে প্রতারনা ও টাকা আত্মসাতের মামলা দায়ের করেন। মামলা নং সিআর ১০৭০/২১। তবে মামলা দুটি আদালতে চলমান রয়েছে বলে মামলার বাদিরা জানান।

এছাড়াও অসিত কুমার দাসের বিরুদ্ধে এলাকার একাধিক সাধারণ মানুষের সাথে প্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে বলে ভুক্তভোগীরা জানান। ভুক্তভোগীরা আরো জানান, ইতোমধ্যে অসিত কুমার দাস তার নিজের জমি ও জালিয়াতি রেষ্ট্রি ক রা জমি গোপনে বিক্রি করে দিয়েছেন।

তবে অসিত কুমার দাসের জমি বিক্রি করা টাকাসহ সাধারণ মানুষের সাথে প্রতারনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে হোন্ডি দাতাদের মাধ্যমে তিনি ভারতে পাচার করে দিয়েছেন বলে ভুক্তভোগীরা জানান। ইতোমধ্যে অসিত কুমার দাসের একমাত্র ছেলেকেও ভারতে পাঠিয়ে দিয়েছেন বলে ভুক্তভোগীরা জানান। এ ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা