শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ী আত্মহত্যা

সাতক্ষীরার কলারোয়ায় রশিতে ফাঁস লাগিয়ে ঝন্টু (২২) নামের এক ব্যবসায়ী আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে-সোমবার সন্ধ্যায় নিজ বাড়ীতে। নিহত ঝন্টু উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের আকবর আলীর ছেলে। সে পেশায় একজন তেল ও হলুদ মিলের ব্যবসায়ী। বাড়ীর সদস্যরা জানায়-ঝন্টু প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যায় কলারোয়া বাজার থেকে ব্যবসার কাজ শেষ করে বাড়িতে এসে নিজের ঘরে যায়। এক পর্যায়ে বাড়ির সদস্যরা রাত ৮ টার দিকে খাওয়ার খেতে ডাকলে ঝন্টুর কোন সাড়া না পেয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শনে আসলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শনের আসলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। মঙ্গলবার (২৫অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আসেন। এসময় তার সাথে ছিলেন-জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন খোজ খবর নেন এবং অফিসের সকল কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষাবিস্তারিত পড়ুন

মনিরামপুরের ঝাঁপায় এক রাতে দুটি ট্রান্সফরমার চুরি

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপায় এক রাতে দুইটি চাষ কাজে ব্যবহৃত ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনাটি গত সোমবার (২৪ অক্টোবর) উপজেলার ঝাঁপা দাড়িয়াপাড়া ও সরদারপাড়া গ্রামে ঘটেছে বলে জানাগেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়- উল্লেখিত গ্রামের মো. রিপন হোসেনের একটি এবং আবু তালেব দাড়িয়ার একটি ট্রান্সফরমার সোমবার দিবাগত রাতের কোনো এক সময় চুরি হয়। ট্রান্সফরমার দুটি খুটিতে ছিলো এবং মাঠের চাষ কাজে ব্যবহৃত হতো বলে জানাগেছে। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. আবু মুছারবিস্তারিত পড়ুন

বুধবার শার্শায় আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি ২৬শে’ অক্টোম্বর বুধবার একদিনের সফরে শার্শায় আসছেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়। এ দিন সকাল সাড়ে ৬টা তিনি ঢাকার হেয়ার রোডস্থ বাসভবন থেকে যশোরের উদ্দেশ্যে রওনা করবেন। সকাল ৯টায় তিনি যশোর সার্কিট হাউজে এসে পৌঁছবেন। সকাল ১১টায় শার্শা উপজেলার বাগআঁচড়া ড. মশিউরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা জোর করে ক্ষমতায় আছে -রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন- বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় নেই। ক্ষমতায় রয়েছে জনগণ। শেখ হাসিনা জোর করে ক্ষমতায় আছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর-২০২২) দুপুরে যশোরের মণিরামপুরে আহত নেতাকর্মীদের দেখতে এসে তিনি এ কথা বলেন। রিজভী বলেন- ২২ অক্টোবর খুলনায় সমাবেশ সফল করে ফেরার পথে যাঁরা আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন তাঁদের খোঁজখবর নিতে দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে আমি মণিরামপুরে এসেছি। রিজভী আরোবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে রাস্তার পানি অপসারণকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত- ২

বাড়ির সামনে রাস্তার উপর বৃষ্টির জমানো পানি অপসারণকে কেন্দ্র করে নারী-পুরুষ সহ ২ জনকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদক ব্যবসায়ী সাবুর বাহিনীর সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার সময় সাতক্ষীরার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে। সন্ত্রাসী হামলায় আহতরা হল উপজেলার উজিরপুর গ্রামের মৃত কাওসার গাজীর পুত্র বরকত গাজী (৩০) এবং একই গ্রামের আওয়ামী লীগ নেতা রেজাউল বিশ্বাসের স্ত্রী মনিরা বেগম (৫০)। ঘটনার পরে স্থানীয়রা উদ্ধার করেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রোটারী ক্লাব এর প্রতিষ্ঠা বার্ষিকী ও পোলিও দিবস পালিত

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র প্রতিষ্ঠা বার্ষিকী পোলিও দিবস পালিত হয়েছে। গতকাল বিকাল ৫টায় সদর উপজেলা মিলনায়তনে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোটাঃ পিপি আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রোটাঃ সদস্য আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অত্যাধুনিক দৃষ্টি আই হাসপাতালের উদ্বোধন

সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র নারকেলতলা মোড় সংলগ্ন এলাকায় জাকজমক পূর্ণ পরিবেশে অত্যাধুনিক দৃষ্টি আই হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে অনলাইনে সংযুক্ত হয়ে এ হাসপাতালের উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক। হাসপাতালটির চেয়ারম্যান চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, মহিলা ভাইস চেয়াম্যান কোহিনুর রইলাম, সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিকড়ীতে অবৈধভাবে পাঁচটি পদে নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শিকড়ীতে বি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের যোগসাজসে অবৈধভাবে পাঁচটি পদে নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শিকড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র তুহিন মেম্বর। লিখিত অভিযোগে তিনি বলেন, আমাদের এলাকায় বি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় নামে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমি উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুাৎসাহী সদস্য। দীর্ঘদিন দিন ধরেবিস্তারিত পড়ুন

নড়াইলে সিত্রাংয়ের প্রভাবে বটগাছ উপড়ে, রাস্তায় ১৯ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

নড়াইলে সিত্রাংয়ের প্রভাবে বটগাছ উপড়ে রাস্তায় ১৯ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক। নড়াইলে সিত্রাংয়ের প্রভাবে ঢাকা-মাওয়া-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে নাকশী মোড়ে বটগাছ উপড়ে রাস্তার উপর পড়ে থাকার কারনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বটগাছটি রাস্তার উপর থেকে অপসারণ করতে প্রায় ১৯ ঘণ্টা সময় লাগে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ২ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। সিত্রাংয়ের প্রভাবে নড়াইলের মাদরাসার নাকশী এলাকায় বটগাছ পড়ে ঢাকা-মাওয়া-কালনা নড়াইল-বেনাপোল মহাসড়কেবিস্তারিত পড়ুন