শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আফগানদের হারিয়ে সেমির আশা টিকিয়ে রাখলো অজিরা

আফগানদের হারিয়ে সেমির আশা টিকিয়ে রাখলো অজিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আসছে একের পর এক চমক। শেষবার এই চমক দেখালো আফগানিস্তান। যদিও শেষ ভালোটা তাদের হয়নি। তাতে কী, স্বাগতিক অস্ট্রেলিয়াকে মাথার ঘাম পায়ে ফেলে ছাড়িয়েছে রশীদ-নবীরা। আর আফগানদের হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো স্মিথ-ম্যাক্সওয়েলরা।

শুক্রবার অ্যাডিলেড ওভালের ম্যাচে আফগানিস্তানকে চার রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আর বৃষ্টির কারণে দুই ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় আগেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে আফগানদের।

এদিন ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান।

প্রথম পাওয়ার প্লেতেই গ্রিন, ওয়ার্নার, স্মিথের উইকেট হারায় অস্ট্রেলিয়া। পরে মিচেল মার্শ ও স্টোয়েনিস আগ্রাসী হয়ে রান তুলতে থাকেন। কিন্তু ব্যক্তিগত ৪৫ রানের মার্শকে ফিরিয়ে আবারও অস্ট্রেলিয়াকে সঙ্কটে ফেলেন মুজিব। এর পর ক্রিজে ম্যাক্সওয়েল এলে চিত্রটাও পাল্টে যায়। নেমেই আগ্রাসীভাবে ব্যাট চালাতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ৩২ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি অলরাউন্ডার।

শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ গিয়ে দাঁড়ায় আট উইকেটে ১৬৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই গর্জে ওঠে আফগান। দলীয় ১৫ রানে ওপেনার উসমান গনি ফিরলেও লড়াই জমিয়ে রাখেন রহমানউল্লাহ গুবরাজ। ৩০ রান করা গুবরাজকে রিচার্ডসন ফেরাতলেও ঠেকাতে পারেনিনি আফগানদের।

চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়ে যান গুলবাদিন নায়েবও। তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরানকে নিয়ে গড়েন ৫৯ রানের জুটি। ম্যাচ যখন পুরোপুরি আফগানদের নিয়ন্ত্রণে তখনই ভাগ্যের ফেরে আটকে যায় নবির দল। মিডউইকেট থেকে ম্যাক্সওয়েলের করা থ্রো স্ট্যাম্পে লাগলে ফেরেন গুলবাদিন।

পরের বলেই সাজঘরে ফেরেন আরেক সেট ব্যাটার ইব্রাহিম। একই ওভারে জাম্পা ফেরান নাজিবুল্লাহ জাদরানকেও। শেষদিকে রশিদ খানের ঝড়ো ব্যাটিংয়ে কিছুটা জয়ের সম্ভাবনা জাগলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় আফগানদের।

ম্যাচ সেরা হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন